Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডেটা চুরিতে ব্যবহৃত ভুয়া ওয়েবসাইট বন্ধ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
মার্কিন সেনাবাহিনীর সংবেদনশীল ডেটা ফাঁস
Share on FacebookShare on Twitter

দেশের বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও সরকারের গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠানে সাইবার হামলার প্রস্তুতি হিসাবে তথ্য সংগ্রহে হ্যাকারদের পাঠানো বেশকিছু ভুয়া (ফিশিং) ওয়েবসাইট শনাক্ত করা হয়েছে।

প্রথমে এগুলোর কার্যক্রম অচল এবং পরে বন্ধ করে দেওয়া হয়। এরকম আরও কিছু ফিশিং ওয়েবসাইটের অস্তিত্ব মিলেছে বিভিন্ন সংস্থার ওয়েবপেজে। সেগুলোর কার্যক্রমও অচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়ন্ত্রণে আসার পর এগুলোও বন্ধ করে দেওয়া হবে। একইসঙ্গে এসব ভুয়া ওয়েবসাইট কোথা থেকে কীভাবে এলো বা কে পাঠাল, তা শনাক্ত করতে সাইবার ল্যাবের মাধ্যমে অনুসন্ধান চলছে।

সূত্র জানায়, ভুয়া বা ফিশিং ওয়েবসাইট সম্পর্কে ইতোমধ্যে ব্র্যাক ব্যাংক তাদের গণবিজ্ঞপ্তি দিয়ে গ্রাহকদের সতর্ক করেছে। এ ছাড়া ডাচ্-বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, বিকাশসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর শাখা ও এটিএম বুথের কর্মকর্তাদের সতর্ক করার পাশাপাশি গ্রাহকদেরও সতর্ক করা হয়েছে।

১৫ ফেব্রুয়ারি সরকারের ই-গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সার্ট) থেকে দেশের আর্থিক খাতসহ সরকারি খাতের বেশকিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কায় উচ্চ পর্যায়ের সতর্কতা জারি করে। তারা ফরেনসিক সাইবার ল্যাবের মাধ্যমে অনুসন্ধান করে জানতে পারে বেশকিছু ফিশিং ওয়েবসাইট তৈরি করে অনলাইনে পাঠানো হয়েছে। সেগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করছে।

এর মধ্যে রয়েছে বিভিন্ন গ্রাহকের আইডি, পিন নম্বরসহ গোপনীয় তথ্য। এগুলো সংগ্রহ করে তারা সাইবার হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। এরপরই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সতর্কতামূলক পদক্ষেপ নেয়। ব্যাংকগুলো গ্রাহকদের সতর্ক করতে মোবাইল ফোনে খুদেবার্তা পাঠায়, ভেরিফাইড ওয়েবপেজে বিজ্ঞপ্তি প্রকাশ করে, ফেসবুকে প্রচার চালায়।

এ প্রসঙ্গে সরকারের ই-গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমের (সার্ট) প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ বলেন, ‘ফিশিং ওয়েবসাইট বিভিন্ন প্রতিষ্ঠানের পাসওয়ার্ড ও ইউজার নেম চুরি করছে। এ ছাড়া আরও কিছু তথ্য চুরি করে সেগুলো হ্যাকার গ্রুপের কাছে পাঠাচ্ছে। এসব তথ্যের ভিত্তিতে হয়তো হ্যাকার গ্রুপটি সাইবার হামলা চালানোর প্রস্তুতি নিতে পারে।’

ফিশিং ওয়েবসাইট হচ্ছে এক ধরনের ভুয়া ওয়েবসাইট। কোনো একটি ওয়েবসাইটের হুবহু নকল বা একইরকম। এগুলো হ্যাকাররা তৈরি করে অনলাইনে ছাড়ে। গ্রাহকদের জন্য নানা ধরনের লোভনীয় অফার দেয়। গ্রাহকরা এসব লোভে পড়ে ভুয়া ওয়েবপেজে নিজেদের গোপনীয় তথ্য দিয়ে দেয়। সেগুলো ব্যবহার করে গ্রাহকের হিসাব থেকে টাকা চুরি করে নেয়।

এ ধরনের বেশকিছু ফিশিং ওয়েবপেজের সন্ধান পেয়েছে সার্ট। এসব ফিশিং ওয়েবপেজ বা ফিশিং ভাইরাসের মাধ্যমে ক্যাসাব্ল্যাঙ্কা নামে একটি হ্যাকার গ্রুপ দেশের ১৯টি প্রতিষ্ঠানের তথ্য চুরি করেছে। এর মধ্যে চারটি আর্থিক প্রতিষ্ঠান, দুটি সরকারি প্রতিষ্ঠান ও অন্যগুলো বেসরকারি প্রতিষ্ঠান।

তারেক এম বরকতউল্লাহ আরও বলেন, ‘সাইবার সতর্কতা জারির পর সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান সতর্ক হয়েছে। ফিশিং ওয়েবপেজগুলো শনাক্ত করে বন্ধ করার কাজ চলছে। ইতোমধ্যে বেশকিছু বন্ধ করা হয়েছে। এগুলো একেবারে ক্লিন করতে আরও কিছু সময় লাগবে। সে পর্যন্ত সতর্ক থাকতে হবে।’

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ ব্যাংক তথ্যপ্রযুক্তির দিক থেকে অতিমাত্রায় নিরাপদ অবস্থানে রয়েছে। একইসঙ্গে সর্বোচ্চ সতর্ক অবস্থায়ও রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আইটি নিরাপত্তা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’

এদিকে ব্র্যাক ব্যাংক সম্প্রতি গ্রাহকদের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু প্রতারক চক্র নকল ওয়েবসাইট ও গ্রুপ তৈরি করে নানা ধরনের মিথ্যা অফার দেখিয়ে গ্রাহকদের টাকা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

গ্রাহকদের প্রতি অনুরোধ, এ ধরনের মিথ্যা অফারের লোভে পড়ে কিংবা প্রতারিত হয়ে কোনো ওয়েবসাইটে অথবা অন্য কোনো মাধ্যমে কোনো আর্থিক লেনদেন করবেন না। কারও সঙ্গেই গ্রাহকরা অ্যাকাউন্টের নাম্বার, পিন, ভেরিফিকেশন কোড বা অন্য কোনো তথ্য শেয়ার করবেন না।’

গ্রাহকদের উদ্দেশে বলা হয়, ‘আপনারা এ ধরনের কোনো ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কিংবা অন্যদের সঙ্গে আপনাদের হিসাবের গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন। মনে রাখবেন, ব্র্যাক ব্যাংক কখনোই আপনার কার্ড বা অ্যাকাউন্ট নম্বর পিন ও ভেরিফিকেশন কোড জানতে চাইবে না। এমনকি আমাদের কল সেন্টার থেকেও কখনোই আপনাকে ফোন করে এ ধরনের তথ্য দিতে বলা হবে না। নিজে সতর্ক থাকুন, অন্যকেও সতর্ক করুন।’

ডাচ্-বাংলা ব্যাংক তাদের প্রতিটি শাখা, এটিএম বুথ ও এজেন্ট ব্যাংকিংয়ের প্রধানকে চিঠি দিয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

ইসলামী ব্যাংক গ্রাহকদের তথ্যের নিরাপত্তায় প্রধান কার্যালয়ে বিশেষ নিরাপত্তা কেন্দ্র স্থাপন করেছে। এ ছাড়া শাখা ও এটিএম বুথগুলোকেও সতর্ক থাকতে বলেছে। এ ছাড়া অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।

সূত্র জানায়, দেশের ব্যাংকগুলোর মধ্যে তিনটি ব্যাংকের এটিএম নেটওয়ার্ক সবচেয়ে বেশি শক্তিশালী। এর প্রতিটিই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। প্রথমদিকে এটিএম ও অনলাইন সেবা সীমিত করলেও এখন তা স্বাভাবিক করা হয়েছে। তবে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলা হয়েছে। রাত ১০টার পর এখন অনেক বুথের কলাপসিবল গেটের বাইরে একটি মাত্র এটিএম মেশিন খোলা থাকছে, বাকিগুলো বন্ধ থাকছে। রাত ১২টার পর অনেক বুথ বন্ধ থাকছে।

Tags: ওয়েবসাইটডেটা

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বজুড়ে বিভ্রাট দেখা দিয়েছে টুইটারে
প্রযুক্তি সংবাদ

ভয়াবহ ঝুঁকিতে ব্যবহারকারীরা

অ্যান্ড্রয়েড ১১-তে যেসব পরিবর্তন আসছে…
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১১-তে যেসব পরিবর্তন আসছে…

হুয়াওয়ে-চালিত গাড়ি কিনলেই নগদ ভর্তুকি দিচ্ছে চীন, পদক্ষেপে বিস্মিত বিশেষজ্ঞরা
অটোমোবাইল

হুয়াওয়ে-চালিত গাড়ি কিনলেই নগদ ভর্তুকি দিচ্ছে চীন, পদক্ষেপে বিস্মিত বিশেষজ্ঞরা

২০১৯ সালের সেরা ১০ মিউজিক ভিডিও
নির্বাচিত

স্ট্রিমিং কোয়ালিটি কমিয়ে দিচ্ছে ইউটিউব

“কর্পোরেট হত্যাকাণ্ড” দাবি করে গ্রামীণফোন-কে দূষলেন সাবেক কর্মীরা
টেলিকম

“কর্পোরেট হত্যাকাণ্ড” দাবি করে গ্রামীণফোন-কে দূষলেন সাবেক কর্মীরা

গিগাবাইট অ্যারস ৫এমবি: দেখে নিন এর সকল স্পিসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

গিগাবাইট অ্যারস ৫এমবি: দেখে নিন এর সকল স্পিসিফিকেশন

Load More

ট্রেন্ডিং টপিক

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?
অটোমোবাইল

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!
বিবিধ

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর
বিবিধ

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা
ই-কমার্স

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ (Shwapno)-এর ভেতরে...

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix