Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভয়াবহ ঝুঁকিতে ব্যবহারকারীরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 24 December 2019
বিশ্বজুড়ে বিভ্রাট দেখা দিয়েছে টুইটারে
Share on FacebookShare on Twitter

টুইটার ব্যবহারকারীরা ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছেন। খোদ টুইটারের পক্ষ থেকে ই-মেইল পাঠিয়ে এমন সতর্কতা দেয়ার পাশাপাশি টুইটারের অ্যান্ড্রয়েড অ্যাপটি হালনাগাদ করে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। খবর ইন্ডিয়া টুডে।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম টুইটার। ভারতেও এ মাইক্রো ব্লগিং সাইটের বিপুল সংখ্যক ব্যবহারকারী রয়েছে। এ প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা শুধু তাদের দৈনন্দিন নানা কার্যক্রমই নয়, ব্যক্তিগত অনেক গুরুত্বপূর্ণ তথ্যও শেয়ার করেন।

ফলে টুইটারের পক্ষ থেকে সতর্কতা মেইল পাওয়ার পর ব্যবহারকারীরা বেশ উদ্বেগের মধ্যে রয়েছেন। টুইটারের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থার ত্রুটির কথা বলা হলেও ব্যবহারকারীর তথ্য চুরি গেছে কিনা সে ব্যাপারে পরিষ্কার করে কিছু বলা হয়নি। যদিও গত সপ্তাহের শুরুতে এক বিবৃতিতে কোম্পানির পক্ষ থেকে বলা হয়, খুব সম্ভবত টুইটারের অ্যাপে হ্যাকাররা ক্ষতিকর কোড প্রবেশ করিয়েছে। ফলে বিশ্বব্যাপী কিছু ব্যবহারকারীর তথ্য হ্যাকারদের হাতে চলে যাওয়ার আশঙ্কাও রয়েছে। এটি শনাক্ত করার পর পরই ত্রুটি সারানো হয়েছে।

সম্ভাব্য তথ্য চুরির বিষয়ে সম্প্রতি ই-মেইল করে ব্যবহারকারীদের জানানো হয়েছে। ই-মেইলে টুইটার অ্যান্ড্রয়েড অ্যাপটি হালনাগাদ করে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, টুইটার অ্যাপের রেস্ট্রিক্টেড স্টোরেজ এরিয়ায় হ্যাকাররা ক্ষতিকর কোড প্রবেশ করিয়ে থাকতে পারে। এতে ব্যবহারকারীর ডিরেক্ট মেসেজ, প্রোটেক্টেড টুইট ও অবস্থানবিষয়ক তথ্যে প্রবেশের অনুমতি পেতে পারে হ্যাকার। তবে এ ঝুঁকি শুধু অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারকারীদের রয়েছে।

এদিকে টুইটারের পক্ষ থেকে শুধু বিদ্যমান সমস্যা ও এর ফলে সম্ভাব্য ঝুঁকির কথা বলা হয়েছে। তবে এ নিরাপত্তা ত্রুটির কারণে এরই মধ্যে কোনো ব্যবহারকারীর তথ্য চুরি গেছে কিনা সে ব্যাপারে খোলাসা করে কিছু বলেনি। যদিও সমস্যাটির ব্যাখ্যায় বলা হয়েছে, এ ত্রুটির সুযোগে ব্যবহারকারীর তথ্যে প্রবেশ ও চুরি করা সম্ভব।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টুইটার

এই বিভাগ থেকে আরও পড়ুন

সম্ভাবনাময় ব্লকচেইন প্রযুক্তি বিশ্বকে বদলে দিবে: পলক
প্রযুক্তি সংবাদ

সম্ভাবনাময় ব্লকচেইন প্রযুক্তি বিশ্বকে বদলে দিবে: পলক

কিভাবে করবেন

কোথায় আছেন জানবে না ফেসবুক! কীভাবে করবেন?

বিক্রি কমেছে আইফোনের, বেড়েছে শাওমির
নির্বাচিত

বিক্রি কমেছে আইফোনের, বেড়েছে শাওমির

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬
প্রযুক্তি সংবাদ

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ১৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনল মটোরোলা
প্রযুক্তি সংবাদ

৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ১৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনল মটোরোলা

জরুরি চাহিদা মেটাতে সেবা দিচ্ছে ‘ট্রাক লাগবে’
নির্বাচিত

জরুরি চাহিদা মেটাতে সেবা দিচ্ছে ‘ট্রাক লাগবে’

Load More

ট্রেন্ডিং টপিক

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

ওয়ানপ্লাস ১৫আর আসছে আগামী মাসে
প্রযুক্তি সংবাদ

৭৩০০ এমএএইচ ব্যাটারি ও ১৬৫ হার্টজ ডিসপ্লে, ওয়ানপ্লাস ১৫-তে কী আছে?

৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের
প্রযুক্তি সংবাদ

৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

চীনের বাজারে নতুন স্মার্টফোন Redmi M100 Pro উন্মোচন...

সম্ভাব্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ স্যামসাং গ্যালাক্সি এস২৭ প্লাস স্মার্টফোন

গ্যালাক্সি এস২৭ প্লাসে ৪৫ ওয়াট চার্জিং, সার্টিফিকেশনে নতুন তথ্য

২০২৭ সালে সম্ভাব্য নতুন এ১৯ চিপ, ওএলইডি ডিসপ্লে ও ভ্যাপার চেম্বার কুলিং প্রযুক্তিসহ অ্যাপলের আইপ্যাড লাইনআপ

২০২৭ সালের প্রথমার্ধে তিন নতুন আইপ্যাড আনতে পারে অ্যাপল

সাড়ে ৩ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যানথ্রোপিক

সাড়ে ৩ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যানথ্রোপিক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 December 2019

ভয়াবহ ঝুঁকিতে ব্যবহারকারীরা

Techzoom.TV |
TechzoomTV