Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সেরা ৫ স্টার্টআপের ১০ উদ্যোক্তা এখন দক্ষিণ কোরিয়ায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 10 March 2021
সেরা ৫ স্টার্টআপের ১০ উদ্যোক্তা এখন দক্ষিণ কোরিয়ায়
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের স্টার্টআপদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশের স্টার্টআপ ইকোসিস্টেম বিকশিত করার লক্ষ্যে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া যৌথভাবে আয়োজন করে “আইডিয়াথন (ideaTHON)” কনটেস্ট। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় iDEA প্রকল্পের মাধ্যমে আয়োজিত এই প্রতিযোগিতার সেরা ৫ বিজয়ী স্টার্টআপ হতে ১০ জন তরুণ উদ্যোক্তা ৬ মাস দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ গ্রহণ করবেন।

গত ৪ মার্চ (বৃহস্পতিবার) আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আইডিয়াথন কনটেস্টের বিজয়ীরা বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিমন্ত্রী বিজয়ীদের কোরিয়া যাত্রায় শুভকামনা জানান এবং তাদের এই যাত্রাতে মঙ্গল কামনা করেন। এর আগে গত ৩ মার্চ ২০২১ বুধবার বিজয়ী টিমগুলো বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন এবং কোরিয়ান রাষ্ট্রদূত তাদের শুভেচ্ছা জানান।

পরবর্তীতে, গত ৮ মার্চ ২০২১ তারিখ কোরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন উক্ত বিজয়ী ৫টিম। কোরিয়ার বিশেষজ্ঞ, উদ্ভাবক এবং প্রশাসকদের সঙ্গে আগামী ৬ মাস তাদের ব্যবসা ও বাণিজ্যিকীকরণের সুযোগ বিকাশের চিন্তাধারা নিয়ে কাজ করবেন বাংলাদেশের এই তরুণরা। কোরিয়া প্রোডাক্টিভিটি সেন্টার (কেপিসি) এবং কোরিয়া ইনভেনশন প্রমোশন অ্যাসোসিয়েশন (কাইপা) নামক প্রতিষ্ঠানদ্বয় উক্ত স্টার্টআপদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। এ ছাড়া আন্তর্জাতিক উদ্যোক্তা ও বেসরকারি বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ সহায়তার পাশাপাশি আন্তর্জাতিক পেটেন্ট, ডিজাইন, কপিরাইট এবং ট্রেডমার্ক অধিকার প্রাপ্তিতেও তাদের সহায়তা করা হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে দেশের এই উদীয়মান স্টার্টআপগণ ভবিষ্যতে তাদের ব্যবসা প্রতিষ্ঠা করার মাধ্যমে দেশের নাম উজ্জ্বল করার পাশাপাশি প্রচুর বৈদেশিক মুদ্রা বিনিয়োগ আনতে সক্ষম হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন iDEA প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা মুজিব শতবর্ষে “Let’s Start You Up” স্লোগান নিয়ে আয়োজিত “আইডিয়াথন” কনটেস্টের বিজয়ী পাঁচ দল গত ডিসেম্বরে ৩১৪৭টি আবেদনকারীর মধ্যে কঠোর প্রতিযোগিতার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত হয়। সবশেষে, গত ২৪ ডিসেম্বর ২০২০ তারিখ অনুষ্ঠিত এই আয়োজনের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। নির্বাচিত এই সেরা ৫টিম হল- কৃষিয়ান, চার ছক্কা লিমিটেড, এএনটিটি রোবোটিক্স লিমিটেড, রক্ষী লিমিটেড এবং ছবির বাক্স।
উল্লেখ্য, সিউল ইন্টারন্যাশনাল ইনভেনশন ফেয়ার ২০১৯-এ মিনিস্ট্রি অব জাস্টিস কোরিয়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (বাংলাদেশ), কোরিয়া প্রোডাক্টিভিটি সেন্টার ও কোরিয়া ইনভেনশন প্রমোশন অ্যাসোসিয়েশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরই আলোকে স্টার্টআপদের কল্যাণে অনুষ্ঠিত “আইডিয়াথন (ideaTHON)” কনটেস্টের সহ-আয়োজক হিসেবে রয়েছে কোরিয়া প্রোডাক্টিভিটি সেন্টার (কেপিসি) এবং কোরিয়া ইনভেনশন প্রমোশন অ্যাসোসিয়েশন (কাইপা)। এ ছাড়া বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং দক্ষিণ কোরিয়ার মিনিস্ট্রি অব জাস্টিস ও গ্লোবাল স্টার্টআপ ইমিগ্রেশন সেন্টার এই আয়োজনের পার্টনার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এস২২ আল্ট্রা: নাম বাদে সবই যেন গ্যালাক্সি নোট থেকে ধার করা
প্রযুক্তি বাজার

এস২২ আল্ট্রা: নাম বাদে সবই যেন গ্যালাক্সি নোট থেকে ধার করা

৩ বছরের মেয়েকে কোডিং শেখান জাকারবার্গ
প্রযুক্তি সংবাদ

৩ বছরের মেয়েকে কোডিং শেখান জাকারবার্গ

কমদামে দূর্দান্ত ফিচারের স্মার্টফোন নিয়ে হাজির নকিয়া
নির্বাচিত

কমদামে দূর্দান্ত ফিচারের স্মার্টফোন নিয়ে হাজির নকিয়া

প্রযুক্তি সংবাদ

ভাঁজ করা যাবে অ্যাপলের নতুন আইপ্যাড

স্মার্টফোনে ব্যাক কভার লাগিয়ে যে ক্ষতি করছেন
নির্বাচিত

স্মার্টফোনে ব্যাক কভার লাগিয়ে যে ক্ষতি করছেন

‘নগদ’ থেকে ভাতার টাকা উধাও থামছেই না
নির্বাচিত

‘নগদ’ থেকে ভাতার টাকা উধাও থামছেই না

Load More

ট্রেন্ডিং টপিক

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার
অটোমোবাইল

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন
প্রযুক্তি সংবাদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
অটোমোবাইল

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে এক্স সিরিজের নতুন দুটি স্মার্টফোন এনেছে...

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 March 2021

সেরা ৫ স্টার্টআপের ১০ উদ্যোক্তা এখন দক্ষিণ কোরিয়ায়

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix