Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চিপ সংকটে পেছাতে পারে গ্যালাক্সি নোট উৎপাদন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 19 March 2021
গ্যালাক্সি নোট ১০ এর থেকেও কমদামে আসছে নোট ২০
Share on FacebookShare on Twitter

সেমিকন্ডাক্টর শিল্পে ‘গুরুতর ভারসাম্যহীনতা’র ব্যাপারে সতর্ক করেছে বিশ্বের সবচেয়ে বড় চিপ নির্মাতা স্যামসাং। চিপ সংকটের কারণে আগামীতে গ্যালাক্সি নোট স্মার্টফোন না-ও আনতে পারে প্রতিষ্ঠানটি।

করোনাভাইরাস মহামারীর পর বাজার সংকট অর্থনীতিকে পিছিয়ে দিতে পারে এমন আশঙ্কা করছেন অনেকেই। এরই মধ্যে উৎপাদন বাড়ানোর পথ খুঁজতে শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, এবং চীন সরকার।

“বৈশ্বিক আইটি খাতে চিপের চাহিদা ও সরবরাহে গুরুতর ভারসাম্যহীনতা তৈরি হয়েছে।” – শেয়ারধারীদের এক বৈঠকে বলেন স্যামসাংয়ের সহ-প্রধান নির্বাহী এবং মোবাইল প্রধান কোহ ডং জিন।

“সংকট সমস্যা যে ১০০ শতাংশ সমাধান হয়েছে তা বলা যাচ্ছে না।” – যোগ করেছেন ডং জিন। চাহিদা পূরণে স্যামসাং অন্যান্য দেশের অংশীদারদের সঙ্গে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

বিবিসি এক প্রতিবেদনে উল্লেখ করেছে, মহামারী আঘাত হানার পর গত বছর থেকে সেমিকন্ডাক্টর ঘাটতি শুরু হয়। বিক্রি কম হওয়ায় গাড়ি নির্মাতারা চীনা কম্পিউটার চিপ কারখানায় নিজেদের অর্ডার কমিয়ে দেয়। ফলে চিপ সরবরাহকারী কারখানাগুলো অন্যান্য উচ্চ চাহিদার খাতের দিকে চলে যায়।

পরে ব্যাপারটি প্রভাব ফেলে গাড়ি নির্মাণ শিল্পেই। চাহিদা বাড়ার পরও বাতিল করা অর্ডার আর ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ায় উৎপাদন কমিয়ে দিতে ব্যর্থ হয় ফোকসভাগেন, হন্ডা, টয়োটা এবং জেনারেল মোটর্সের মতো প্রতিষ্ঠান।

এরই মধ্যে প্রযুক্তি খাতের বিক্রি বহু গুণে বেড়েছে। মানুষের বাসায় আটকে পড়ে থাকার ব্যাপারটি এক্ষেত্রে ভূমিকা পালন করেছে। প্রভাব পড়েছে অন্যান্য খাতেও।

এ সময়টিতে দেখা গেছে, নতুন গ্রাফিক্স কার্ড পাওয়া যাচ্ছে না, অ্যাপল কিছু আইফোন আনার তারিখ পিছিয়ে দিয়েছে, অন্যদিকে এক্সবক্স ও প্লেস্টেশনের সর্বশেষ মডেলের স্টক আসা মাত্র ফুরিয়ে যাচ্ছে।

“সেমিকন্ডাক্টর নির্মাতারা সরবরাহের ঘাটতি সামাল দিতে কঠোর পরিশ্রম করছেন।” – বলেছেন কাউন্টারপয়েন্ট রিসার্চের অংশীদার পিটার রিচার্ডসন। “কিন্তু বিনিয়োগের সরবরাহে পরিণত হতে আরও সময় লাগবে।” – উল্লেখ করেন তিনি।

রিচার্ডসন আরও বলেছেন, “এর মানে দাঁড়াচ্ছে কিছু পণ্যের ঘাটতি হয়তো আগামী কয়েক মাস থাকবে – সম্ভবত ২০২২ সালেও থাকবে।”

তবে, অধিকাংশ ভোক্তাই প্রভাব টের পাবেন না, যদি না তিনি নতুন গাড়ি কিনতে যান। – জানিয়েছেন রিচার্ডসন।

অন্যদিকে, স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি নোট’ স্মার্টফোন আসতে ২০২২ সাল পর্যন্ত সময় লাগতে পারে, – ইঙ্গিত দিয়েছেন কোহ।

কোহ বলেছেন, উচ্চমানের মডেল হিসেবে “এটি আনা কঠিন হতে পারে”।

জানুয়ারিতে বাজারে এসেছে স্যামসাং গ্যালাক্সি এস২১। এখন কোহ বলছেন, “এক বছরে দুটি ফ্ল্যাগশিপ মডেল উন্মোচন করা বোঝায় পরিণত হতে পারে।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভালো রাউটার কিনেও ওয়াইফাইতে সমস্যা, জেনে নিন সমাধান
কিভাবে করবেন

ভালো রাউটার কিনেও ওয়াইফাইতে সমস্যা, জেনে নিন সমাধান

অ্যাপলকে ছাড়িয়ে গেল অ্যালফাবেট
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে ছাড়িয়ে গেল অ্যালফাবেট

পিকাবুতে রিয়েলমির চার ক্যামেরার ফোন
নির্বাচিত

রিয়েলমি কোনো ফোনে থাকবেনা প্রি-ইন্সটল থাকা চীনা অ্যাপ

ভিডিও দেখায় নেটফ্লিক্সকে ছাড়িয়ে গেল ইউটিউব
নির্বাচিত

ভিডিও দেখায় নেটফ্লিক্সকে ছাড়িয়ে গেল ইউটিউব

কেমন হবে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’, জানা যাবে এপ্রিলে
প্রযুক্তি সংবাদ

কেমন হবে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’, জানা যাবে এপ্রিলে

বসুন্ধরা সিটি শপিং মলে অপো’র বিশ্বমানের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন
প্রযুক্তি সংবাদ

বসুন্ধরা সিটি শপিং মলে অপো’র বিশ্বমানের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

Load More

ট্রেন্ডিং টপিক

জাতীয় বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ ই আহমদ
প্রযুক্তি সংবাদ

জাতীয় বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ ই আহমদ

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন
নির্বাচিত

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

স্যামসাং ফ্রিজের ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি নিয়ে বিপাকে গ্রাহক
নির্বাচিত

স্যামসাং ফ্রিজের ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি নিয়ে বিপাকে গ্রাহক

গ্রামীণফোন
টেলিকম

কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স’র জন্য গোল্ড জিতল গ্রামীণফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 March 2021

চিপ সংকটে পেছাতে পারে গ্যালাক্সি নোট উৎপাদন

Techzoom.TV |
TechzoomTV