Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

র‍্যানসমওয়্যারের শিকার এসার?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২১ মার্চ ২০২১
এসারের প্রিডেটর সিরিজের গেমিং ল্যাপটপ বাজারে
Share on FacebookShare on Twitter

র‌্যানসমওয়্যারের শিকার হয়েছে তাইওয়ানিজ কম্পিউটার নির্মাতা এসার। প্রতিষ্ঠানটির কাছে হ্যাকাররা পাঁচ কোটি ডলার মুক্তিপণ চাইছে। ধারণা করা হচ্ছে, মাইক্রোসফট এক্সেচেঞ্জ দুর্বলতার সুযোগ নিয়ে প্রতিষ্ঠানটির নেটওয়ার্কে প্রবেশ করেছে হ্যাকাররা।

এসার অবশ্য এখনও র‌্যানসমওয়্যারের ঘটনা স্বীকার করেনি। শুধু এক বিবৃতিতে জানিয়েছে, “অসঙ্গতিপূর্ণ কিছু অস্বাভাবিক ঘটনা”র ব্যাপারে একাধিক দেশে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা এবং ডেটা সুরক্ষা কর্তৃপক্ষকে অবহিত করেছে তারা।

এরই মধ্যে এসারের খবরটি সম্পর্কে পৃথক পৃথক প্রতিবেদন প্রকাশ করেছে ‘ব্লিপিং কম্পিউটার’ এবং ‘দ্য রেকর্ড’। গোটা আক্রমণটিকে ধরা হচ্ছে অন্যতম বড় র‌্যানসমওয়্যার আক্রমণ হিসেবে।

প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট এক প্রতিবেদনে উল্লেখ করেছে, প্রতিষ্ঠান হিসেবে এসারের ব্যাপ্তি অনেক বড়, গত বছরের চতুর্থ প্রান্তিকে তিনশ’ কোটি ডলার আয় করার খবর জানিয়েছিল তারা।

এসারে আক্রমণ চালানোর পেছনে হাত রয়েছে রিভিল র‌্যানসমওয়্যার গ্রুপের। গত বছর ট্রাভেলেক্সেও আক্রমণ চালিয়েছিল হ্যাকারি দলটি, সেবার ৬০ লাখ ডলার মুক্তিপণ দাবি করেছিল তারা। এ সপ্তাহের শুরুতে এক ডার্ক ওয়েব পোর্টালে এসারে আক্রমণের দাবি করে রিভিল, প্রমাণ হিসেবে কিছু ছবিও পোস্ট করে।

এসারকে সবমিলিয়ে মার্চের ২৮ তারিখ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে হ্যাকাররা। এই সময়ের মধ্যে অর্থ না দিলে হাতিয়ে নেওয়া ডেটা ওয়েবে ফাঁস করা শুরু করবে তারা।

ব্লিপিং কম্পিউটারের প্রতিবেদনে উঠে এসেছে, রিভিল এবং এক এসার প্রতিনিধির কথোপকথন। ওই কথোপকথনে দেখা গেছে, এসারকে ২০ শতাংশ ছাড়ে মুক্তিপণ দেওয়ার জন্য গত বুধবার পর্যন্ত সময় দিয়েছিল রিভিল।

Tags: এসার

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টারনেটবিহীন পৃথিবীতে বাস করতে চায় যুক্তরাজ্যের অর্ধেক তরুণ–তরুণী
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেটবিহীন পৃথিবীতে বাস করতে চায় যুক্তরাজ্যের অর্ধেক তরুণ–তরুণী

টিকটকে অ্যাকাউন্ট খুলেছে ফেসবুক
নির্বাচিত

টিকটকে অ্যাকাউন্ট খুলেছে ফেসবুক

মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
নির্বাচিত

মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ

উদ্ভাবনী ও সর্বাধুনিক ফিচারের নতুন মডেলের প্রযুক্তিপণ্য বাজারে ছাড়ার ঘোষণা
প্রযুক্তি সংবাদ

উদ্ভাবনী ও সর্বাধুনিক ফিচারের নতুন মডেলের প্রযুক্তিপণ্য বাজারে ছাড়ার ঘোষণা

হুয়াওয়ের সাথে সম্পর্ক জোরদার করতে চায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের সাথে সম্পর্ক জোরদার করতে চায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

অবৈধ লেনদেনে বিকাশ মার্চেন্ট হিসাব
প্রযুক্তি সংবাদ

বিকাশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা

Load More

ট্রেন্ডিং টপিক

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা
অর্থ ও বাণিজ্য

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা
বিবিধ

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা

বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
অটোমোবাইল

বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

ওয়ানপ্লাস ফোনের দাম বাড়ছে, নেপথ্যে যে কারণ
নির্বাচিত

ওয়ানপ্লাস ফোনের দাম বাড়ছে, নেপথ্যে যে কারণ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix