Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পুনঃব্যবহার এর জন্য ই-বর্জ্য হস্তান্তর করলো সিম্ফনি মোবাইল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 21 March 2021
পুনঃব্যবহার এর জন্য ই-বর্জ্য হস্তান্তর করলো সিম্ফনি মোবাইল
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের প্রথম দেশীয় মালিকানায় প্রথম হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি মোবাইলের হাত ধরে উদ্ভাবন হয়েছে অনেক নতুন নতুন পদক্ষেপের। ঠিক তেমনি সবার জন্য আরো একটি মাইলফলক তৈরি করলো সিম্ফনি। সিম্ফনির হাত ধরেই শুরু হলো ই-বর্জ্য পুনঃব্যবহার প্রকল্প।

গত নভেম্বরে সিম্ফনি মোবাইলের সাথে ই-বর্জ্য পুনঃব্যবহার এর জন্য চুক্তি হয় জেআর রিসাইক্লিং সল্যুশন লিমিটেড এর।

এই চুক্তির আওতায় আজ জেআর রিসাইক্লিং সল্যুশন লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর, জনাব এম এ হোসাইন জুয়েল এর হাতে প্রায় ২ হাজার কেজি ই-বর্জ্য তুলে দেন সিম্ফনি মোবাইলের ম্যানেজিং ডিরেক্টর জনাব জাকারিয়া শাহিদ। এসময় বিটিআরসির পক্ষ থেকে সিনিয়র এ্যাসিসট্যান্ট ডিরেক্টর, স্পেক্ট্রাম, জনাব মোহাম্মদ জাকারিয়া ভুঁইয়া এবং ডেপুটি এ্যাসিসট্যান্ট ডিরেক্টর, স্পেক্ট্রাম, জনাব রেজাউল সাবির সহ দুই প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ই-বর্জ্য হস্তান্তর এর সময় এম এ হোসাইন জুয়েল জানান বাংলাদেশে প্রথম মোবাইল ব্র্যান্ড হিসেবে সিম্ফনি মোবাইলই সবার আগে ই-বর্জ্য রিসাইক্লিং এর কাজে হাত দিয়েছে। তিনি আরো বলেন অনেক কোম্পানিই ইতোমধ্যে জে আর রিসাইক্লিং লিমিটেড এর সাথে যোগাযোগ করেছেন কিন্তু সিম্ফনিই সবার আগে এগিয়ে এসেছে ই-বর্জ্য সঠিক ভাবে রিসাইক্লিং করার জন্য।

জনাব মুহাম্মদ জাকারিয়া ভূঁইয়া তাঁর বক্তব্যে জানান, বর্তমান পৃথিবীতে ই-বর্জ্য একটি অন্যতম প্রধান সমস্যার নাম, যার কারণে ক্ষতির সম্মুখীন হতে পারে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। কেবলমাত্র মোবাইল ফোনের মাধ্যমে সৃষ্ট ই-বর্জ্যই নয় বরং সব ধরনের ই-বর্জ্যের সঠিক ব্যবস্থাপনার ক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার জন্য আন্তরিক অনুরোধ জানান। এরপর তিনি সিম্ফনি এবং জেআর রিসাইক্লিং সলিউশন লিমিটেড কে সমন্বিতভাবে ই-বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণ করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরো জানান যে, টেলিকম ইক্যুইপমেন্ট এর মাধ্যমে সৃষ্ট ই-বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে দেশের টেলিকম খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিটিআরসি হতে যথাযথ নিয়ম মেনে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখা হবে। তিনি আরো বলেন পরিবেশ বাঁচাতে হলে ই-বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি এর পুনর্ব্যবহার অর্থাৎ রিসাইক্লিং এর বিকল্প নেই।

সিম্ফনি মোবাইলের এমডি জনাব জাকারিয়া শাহিদ বলেন, সিম্ফনি বাংলাদেশে অনেক অনেক নতুন পদক্ষেপ এর উদ্যোগ নিয়েছে এবং এরই ধারাবাহিকতায় সিম্ফনি জন্ম দিলো নতুন মাইলফলকের। এসময় তিনি বিটিআরসি এবং বাংলাদেশ সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো জানান সোশ্যাল রেসপন্সিবিলিটি এর অংশ হিসেবে এখন থেকে সিম্ফনি মোবাইল তাঁদের সকল ডিলার এবং রিটেইল পয়েন্টে পুরোনো ফোন যেগুলো এখন আর কেউ ব্যবহার করেন না সেসব ফোন জমা দেওয়ার জন্য ব্যবস্থা করবেন এবং সিম্ফনি মোবাইলে যারা কর্মরত তাঁদের কাছ থেকেও নষ্ট হয়ে যাওয়া ফোন জমা নেওয়ার ব্যবস্থা করা হবে এবং প্রতি ছয় মাস পরপর এই ই-বর্জ্য গুলো জে আর রিসাক্লিং এর কাছে হস্তান্তর করা হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সিম্ফনিহ্যান্ডসেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

হুয়াওয়ের জন্য চিপ তৈরি করবে টিএসএমসি !
নির্বাচিত

হুয়াওয়ের কোন কিছু গোপন নেই: জন সাফোক

পানির নিচে ১০ দিন! টেকসইত্বের নতুন সংজ্ঞা নিয়ে এলো রিয়েলমি সি৭৫
নির্বাচিত

পানির নিচে ১০ দিন! টেকসইত্বের নতুন সংজ্ঞা নিয়ে এলো রিয়েলমি সি৭৫

দ্বিতীয় সাবমেরিন কেব্‌লে এক ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট সেবা
প্রযুক্তি সংবাদ

দ্বিতীয় সাবমেরিন কেব্‌লে এক ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট সেবা

এডিপি বাস্তবায়নে ৮৮.২৯ ভাগ লক্ষ্যমাত্রা অর্জিত করেছে আইসিটি বিভাগ
প্রযুক্তি সংবাদ

এডিপি বাস্তবায়নে ৮৮.২৯ ভাগ লক্ষ্যমাত্রা অর্জিত করেছে আইসিটি বিভাগ

এআই সেন্টার প্রতিষ্ঠা করেছে অপো
প্রযুক্তি সংবাদ

এআই সেন্টার প্রতিষ্ঠা করেছে অপো

এলপিডিডিআর৫এক্স ডির‍্যাম আনল স্যামসাং
প্রযুক্তি সংবাদ

এলপিডিডিআর৫এক্স ডির‍্যাম আনল স্যামসাং

Load More

ট্রেন্ডিং টপিক

সম্ভাব্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ স্যামসাং গ্যালাক্সি এস২৭ প্লাস স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৭ প্লাসে ৪৫ ওয়াট চার্জিং, সার্টিফিকেশনে নতুন তথ্য

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস
নির্বাচিত

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন প্যাকেজ ৮০০ টাকায় ৫০ এমবিপিএস নির্ধারণের দাবি
প্রযুক্তি পরামর্শ

ইন্টারনেটের এমবিপিএস ও এমবি/এস গতির পার্থক্য কীভাবে বুঝবেন?

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ
অর্থ ও বাণিজ্য

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার,...

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 March 2021

পুনঃব্যবহার এর জন্য ই-বর্জ্য হস্তান্তর করলো সিম্ফনি মোবাইল

Techzoom.TV |
TechzoomTV