Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৫০ বিশেষ জনগোষ্ঠীর সাথে স্বাধীনতার গল্প

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 28 March 2021
৫০ বিশেষ জনগোষ্ঠীর সাথে স্বাধীনতার গল্প
Share on FacebookShare on Twitter

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ৫০ টি বিশেষ গোষ্ঠীর মাঝে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস পৌছে দিবে ‘ভলান্টিয়ার্স অপুরচুনিটি’ ও গল্প বলার প্লাটফর্ম ‘ক্রেয়নম্যাগ’। গত ২৭ মার্চ মহান স্বাধীনতা দিবসের এক বিশেষ ওয়েবিনার অনুষ্ঠানের মধ্যদিয়ে আয়োজকরা তাদের এই ব্যতিক্রম কর্মযজ্ঞের সূচনা করেন। এই আয়োজন চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।

“৫০ এর চোখে স্বাধীনতা” শিরোনামে এই বিশেষ ক্যাম্পেইনটির উদ্বোধনী ওয়েবিনারে যুক্ত ছিলেন সংগীত শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব মেহের আফরোজ শাওন, অভিনেত্রী ও মিডিয়া ব্যক্তিত্ব আসনা হাবীব ভাবনা, টেকসই ফ্যাশন কর্মী ও শিল্পী ফাইজা আহমেদ এবং মাইক্রো মার্চেন্ট – বাজার বন্ধু এর প্রোজেক্ট লিড সারাহ জিতা। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ক্রিমিনোলজি গবেষক সুমাইয়া ইকবাল। আগামী ২৮ মার্চ আরো একটি ওয়েবিনার ও মহান স্বাধীনতার মাসের শেষ দিন অর্থাৎ ৩১ মার্চ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্যাম্পেইন্টি সমাপ্ত করবেন আয়োজকরা।

বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখনো রয়ে গেছে অসংখ্য গোষ্ঠী যাদের কেউ বাস করেন দুর্গম এলাকায়, কেউ বসবাস করেন উপকূলে, কেউ নিম্ন আয়ের, কোন কোন গোষ্ঠী রয়েছে ভাসমান, কেউবা যৌন কর্মী, কেউ বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ এবং কেউ ক্ষুদ্র জাতিসত্তার, যাদের অনেকেই স্বাধীনতার সঠিক ইতিহাস, মুক্তিযুদ্ধের প্রক্ষাপট এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে খুবই কম ধারনা রাখেন বা বাংলাদেশ বিনির্মাণের গল্প তাদের কাছে অস্পষ্ট। এরকম ৫০টি জনগোষ্ঠীর কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের গল্প সরাসরি বলবে ভলান্টিয়ার্স অপুরচুনিটির স্বেচ্ছাসেবকবৃন্দ সহ তাদের কমিউনিটি এঙ্গেজমেন্ট পার্টনার সবুজ খাম, রোটারেক্ট ক্লাব অব চিটাগং ওয়েলফেয়ার এবং সিআরডিডি।

“৫০ এর চোখে স্বাধীনতা” ক্যাম্পেইন্টির উদ্বোধনী ওয়েবিনারে ক্রেয়নম্যাগ এর প্রধান গল্প উপস্থাপক তানজিরাল দিলশাদ দিতান বলেন, “নানা ধরণের সামাজিক বৈষম্যের কারণে আমাদের পিছিয়ে থাকা জনগোষ্ঠী আমাদের দেশ, ইতিহাস, ঐতিহ্য, গৌরবগাঁথা সম্পর্কে জানার সুযোগ পায়না। তাদের মাঝে আমাদের দেশের সঠিক ইতিহাস পৌঁছে দেয়া আমাদের সবার জন্যই একটি বড় দায়িত্ব এবং ক্রেয়নম্যাগ সবসময় তাদের সাথে থেকে তাদেরকে সমাজের মুল ধারায় নিয়ে আসার জন্য কাজ করেন যাবে।

৫০ এর চোখে স্বাধীনতা ক্যাম্পেইন্টির উদ্বোধনী ওয়েবিনারে ভলান্টিয়ার্স অপুরচুনিটির প্রতিষ্ঠাতা ও সিইও মিথুন দাস কাব্য বলেন, “বাংলাদেশের প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের কাছে স্বাধীনতার ৫০ বছরে এসে ৫০ টি কমিউনিউটিতে সবার সহযোগিতায় স্বাধীনতার গল্প বলার উদ্যোগ নিতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা আশা করছি, গল্প বলার মাধ্যমে সমাজের কিছু মানুষের মাঝে হলেও দেশপ্রেম জাগ্রত করতে পারবো এবং তারাও একটা সময় সুন্দর বাংলাদেশ গড়তে অনেক অবদান রাখবে। আমরা চাই আমাদের এই গল্প একটা সময় পৃথিবীময় ছড়িয়ে যাক।’

বরিশাল, গাজীপুর এবং রংপুরের ভাসমান বেদের ৫ টি কমিউনিটি; ঢাকা, ময়মনসিংহ এলাকার নিম্ন শ্রেণীর মানুষের ১০ টি কমিউনিটি; বরিশালের উপকূলীয় এলাকার ক্ষতিগ্ৰস্থ মানুষের ৩ টি কমিউনিটি; রংপুর, দিনাজপুর, পঞ্চগড় এলাকার ৩ টি সাঁওতাল পল্লী; চট্টগ্রামের জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষজনের ৪ টি কমিউনিটি; বগুড়া, ঢাকা, শেরপুর, দিনাজপুরের ৫ টি প্রান্তিক জনগোষ্ঠী, ৪ টি অনাথ এবং ৫ টি হিন্দু কমিউনিটি; রংপুর এবং দিনাজপুরের ৩টি হরিজন কমিউনিটির বিভিন্ন মানুষের কাছে ভলান্টিয়াররা সরাসরি স্বাধীনতার গল্প বলেছেন এবং তাদের গল্প শুনেছেন। এছাড়াও ঢাকায় একটি ভাসমান সেক্স ওয়ারকার কমিউনিটি, একটি ট্রান্সজেন্ডার কমিউনিটি এবং দুইটি ভিন্নভাবে দক্ষ মানুষের মাঝে স্বাধীনতার গল্প বলা হবে ।

“৫০ এর চোখে স্বাধীনতা” ক্যাম্পেইনটির সাথে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে এক শপ, পিআর পার্টনার হিসেবে রয়েছে ব্যাক পেইজ পিআর। এছাড়াও ডিজিটাল পার্টনার হিসেবেঃ ট্র্যাস বক্স ডিজিটাল, নলেজ পার্টনারঃ স্বয়ং এবং সবাক, প্রমোশন এবং আউটরিচ পার্টনারঃ বিইউপি ডেভেলপমেন্ট লিডারস ক্লাব, কান্ডারী এবং আরাধ্য ফাউন্ডেশন এবং ইউথ এঙ্গেজমেন্ট পার্টনার হিসেবে রয়েছে একটিভ বাংলাদেশ, ইয়ুথ মুভমেন্ট, উইথ সি, উইমেন ভিউ, অদম্য ১৯, এরাইস হেল্প ফর চাইল্ড, স্বাধীন বাংলা ফাউন্ডেশন এবং লাল সবুজ সোসাইটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট
প্রযুক্তি সংবাদ

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট

শিশুদের মনে কুপ্রভাব, নেপালে বন্ধ পাবজি গেম
গেম

শিশুদের মনে কুপ্রভাব, নেপালে বন্ধ পাবজি গেম

ঈদে ৪০ হাজার টাকার বাজেটে কিনুন বাজারের সেরা প্রিমিয়াম স্মার্টফোন
নির্বাচিত

ঈদে ৪০ হাজার টাকার বাজেটে কিনুন বাজারের সেরা প্রিমিয়াম স্মার্টফোন

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের সাইড বাই সাইড ফ্রিজ ও স্মার্ট টিভি হস্তান্তর
প্রযুক্তি সংবাদ

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের সাইড বাই সাইড ফ্রিজ ও স্মার্ট টিভি হস্তান্তর

১৫ বছরে বিশ্ববাণিজ্যের আকার প্রায় ৪০ শতাংশ বাড়াতে পারে এআই
নির্বাচিত

১৫ বছরে বিশ্ববাণিজ্যের আকার প্রায় ৪০ শতাংশ বাড়াতে পারে এআই

গণমাধ্যম-যোগাযোগ ক্ষেত্রে যৌথভাবে কাজ করার আগ্রহ তথ্যমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

গণমাধ্যম-যোগাযোগ ক্ষেত্রে যৌথভাবে কাজ করার আগ্রহ তথ্যমন্ত্রীর

Load More

ট্রেন্ডিং টপিক

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর
নির্বাচিত

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল
বিবিধ

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে!
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে!

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ...

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 March 2021

৫০ বিশেষ জনগোষ্ঠীর সাথে স্বাধীনতার গল্প

Techzoom.TV |
TechzoomTV