Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

“প্রতিবন্ধী ব্যক্তি ও চাকরি দাতাদের সেতুবন্ধন হিসেবে কাজ করবে ইমপোরিয়া”

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 28 March 2021
“প্রতিবন্ধী ব্যক্তি ও চাকরি দাতাদের সেতুবন্ধন হিসেবে কাজ করবে ইমপোরিয়া”
Share on FacebookShare on Twitter

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে প্রযুক্তিকে শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন সক্ষম, বিশেষভাবে সক্ষম বা যে কোন ধরনের প্রতিবন্ধীসহ দেশের প্রতিটি নাগরিকের সমান সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বর্তমান সরকার।

প্রতিমন্ত্রী আজ রোববার (২৮ মার্চ) আইসিটি বিভাগের ‘তথ্য প্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারসহ (এনডিডি) সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন’ প্রকল্পের অধীনে দেশের প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহার উপযোগী সফটওয়্যার ‘ইমপোরিয়া’এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল প্লাটফর্মে সংযুক্ত হয়ে এসব কথা বলেন।

পলক আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৈষম্যহীন ও অন্তর্ভূক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিবন্ধীদের জন্য ডিজিটাল প্লাটফর্ম “ইমপোরিয়া” তৈরি করা হয়েছে। তিনি বলেন, আইসিটি বিভাগ কর্তৃক আয়োজিত জবফেয়ারে প্রতিবন্ধী শিক্ষিত ভাই বোনেরা দেশের বিভিন্ন এলাকা থেকে ইন্টারভিউ দিতে ঢাকা আসেন। তাঁদের সময়, খরচ ও হয়রানি কমাতে এ প্লাটফর্মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন।

আইসিটি প্রতিমন্ত্রী বিশেষভাবে সক্ষম প্রতিবন্ধী ব্যক্তি ও সম্ভাব্য চাকরিদাতা প্রতিষ্ঠানের মধ্যে সেতুবন্ধন হিসেবে “ইমপোরিয়া” প্লাটফর্মটি কাজ করবে উল্লেখ করে বলেন এর মাধ্যমে প্রতিবন্ধী ভাই বোনেরা আইসিটি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ, চাকরি প্রত্যাশীগণ জীবন বৃত্তান্ত জমা রাখা এবং চাকরির ইন্টারভিউ ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সম্পন্ন করতে পারবে। তিনি বলেন প্রতিবন্ধীদের প্রয়োজন অনুয়াযী সক্ষম করে গড়ে তুলতে বিভিন্ন আইটি প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নিয়েছে আইসিটি বিভাগ। তিনি বলেন প্রতিবন্ধীদের সুযোগের সমতা, অধিকার নিশ্চিত করতে সকল সক্ষম ব্যক্তিকে এগিয়ে আসার আহবান
জানান।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বিসিসি’র পরিচালক এনামুল কবির, সিএসআইডি এর নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম।

আলোচনা শেষে প্রতিমন্ত্রী ‘ইমপোরিয়া’ সফটওয়্যারের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উল্লেখ্য, অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলের অনুপ্রেরণায় ‘ইমপোরিয়া’ সফটওয়্যারটি তৈরি করা হয়। ‘ইমপোরিয়া’ সফটওয়্যারে লিংকঃ https://emporia.bcc.gov.bd/

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুকের স্বীকৃতি পেল ম্যাগনিটো
প্রযুক্তি সংবাদ

ফেসবুকের স্বীকৃতি পেল ম্যাগনিটো

শাওমি ফোনে আর ফ্রিতে মিলবে না ইউটিউবের এই ফিচার
নির্বাচিত

যেসব ভুলে নিষিদ্ধ হতে পারে ইউটিউব চ্যানেল

ইউরো ২০২০ চ্যাম্পিয়নশীপের সঙ্গী ভিভো
প্রযুক্তি সংবাদ

ইউরো ২০২০ চ্যাম্পিয়নশীপের সঙ্গী ভিভো

কম্পিউটেক্সের আগেই এনভিডিয়া-মাইক্রোসফটের রহস্যময় ‘N1X’ চমক!
প্রযুক্তি সংবাদ

কম্পিউটেক্সের আগেই এনভিডিয়া-মাইক্রোসফটের রহস্যময় ‘N1X’ চমক!

দিনে একবার ফোন চার্জ করতে কত টাকা লাগে জানেন?
নির্বাচিত

দিনে একবার ফোন চার্জ করতে কত টাকা লাগে জানেন?

প্রিয়জনকে গিফট দেবার বিশেষ ই-কমার্স প্ল্যাটফর্ম স্টাইজেন
ই-কমার্স

প্রিয়জনকে গিফট দেবার বিশেষ ই-কমার্স প্ল্যাটফর্ম স্টাইজেন

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাংয়ের নতুন ফিটনেস ব্যান্ডে থাকছে যেসব সুবিধা
প্রযুক্তি বাজার

স্যামসাংয়ের নতুন ফিটনেস ব্যান্ডে থাকছে যেসব সুবিধা

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ
নির্বাচিত

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

রাইড শেয়ারিং
অর্থ ও বাণিজ্য

উবারের বিরুদ্ধে অনুমতি ছাড়া ক্যাম্পেইন আইডিয়া ব্যবহারের অভিযোগ বিজ্ঞাপনী এজেন্সির

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন
নির্বাচিত

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 March 2021

"প্রতিবন্ধী ব্যক্তি ও চাকরি দাতাদের সেতুবন্ধন হিসেবে কাজ করবে ইমপোরিয়া"

Techzoom.TV |
TechzoomTV