Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্লাস ডিজাইনের চার ক্যামেরার ওয়ালটন স্মার্টফোনে ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 4 April 2021
গ্লাস ডিজাইনের চার ক্যামেরার ওয়ালটন স্মার্টফোনে ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
Share on FacebookShare on Twitter

বাংলাদেশি প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন বাজারে ছেড়েছে সম্পূর্ণ গ্লাস ডিজাইনের এআই সমৃদ্ধ কোয়াড (চার) রিয়ার ক্যামেরার ৮.৩ মিমি স্লিম স্মার্টফোন। ‘প্রিমো আরএক্সএইট’ মডেলের বড় পর্দার ফোনটিতে ৩২ মেগাপিক্সেল পাঞ্চহোল সেলফি ক্যামেরাসহ অত্যাধুনিক সব ফিচার রয়েছে। এর দাম ১৫,৫৯৯ টাকা। তবে ১৫ এপ্রিল, ২০২১ পর্যন্ত ১০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক রয়েছে।

ওয়ালটন মোবাইলের হেড অব সেলস আসিফুর রহমান খান জানান, দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেটের পাশাপাশি ফোনটি ঘরে বসে অনলাইনের ইপ্লাজা.ওয়ালটনবিডি (বঢ়ষধুধ.ধিষঃড়হনফ.পড়স) থেকে কেনা যাচ্ছে। ক্যাশব্যাক পেতে বিও (ইঙ) লিখে স্পেস দিয়ে ক্রয়কৃত ফোনটির আইএমইআই নম্বর (ওগঊও) লিখে ০১৭৫৫৬১১১১১ নাম্বারে মেসেজ সেন্ড করতে হবে। ফিরতি মেসেজে ক্রেতাকে ক্যাশব্যাকের পরিমাণ জানিয়ে দেয়া হবে। যা ফোনটির ক্রয়মূল্যের সাথে সমন্বয় করা যাবে।

অক্সফোর্ড ব্ল্যাক এবং অলিভ গ্রিনÑ এই দুটি আকর্ষণীয় রঙের ‘প্রিমো আরএক্সএইট’ স্মার্টফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চির ২০:৯ রেশিওর পাঞ্চ হোল ডিসপ্লে। এইচডি প্লাস পর্দার রেজ্যুলেশন ১৬০০ বাই ৭২০ পিক্সেল। এলটিপিএস ইনসেল প্রযুক্তির স্মার্টফোনটিতে রয়েছে ধূলা ও আঁচররোধী ২.৫ডি কার্ভড গ্লাস। এর উভয় পাশে ব্যবহৃত হয়েছে গ্লাস প্যানেল।

ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে পরিচালিত। এতে ব্যবহৃত হয়েছে ২.০ গিগাহার্জ গতির এআরএম কর্টেক্স-এ৫৩ ১২ ন্যানোমিটার অক্টাকোর প্রসেসর। সঙ্গে রয়েছে ৪ জিবি র‌্যাম এবং পাওয়ার ভিআর জিই৮৩২০ গ্রাফিক্স। ফোনটিতে ১২৮ গিগাবাইটের অভ্যন্তরীণ মেমোরি (ইন্টারন্যাল স্টোরেজ) দেয়া হয়েছে। যা ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করবে।

ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত পিডিএফ প্রযুক্তির এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ এআই কোয়াড (চার) ক্যামেরা। ৫পি লেন্স সমৃদ্ধ ১৬ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা দেবে উজ্জ্বল ছবি। এতে আছে ৮ মেগাপিক্সেলের ১২০ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা নিশ্চিত করবে ডেফথ-অব-ফিল্ড ইফেক্ট। ফলে ছবিতে প্রোফেশনাল বোকেহ ইফেক্ট পাওয়া যাবে। ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তোলা সম্ভব হবে।

আকর্ষণীয় সেলফির জন্য রয়েছে পিডিএফ প্রযুক্তির ৫পি লেন্স সমৃদ্ধ এফ ২.০ অ্যাপারচারের ৩২ মেগাপিক্সেল পাঞ্চহোল ক্যামেরা। ক্যামেরায় নরমাল এবং প্রো মোড ছাড়াও অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে এআই ফেস ডিটেকশন, নাইট মোড, ফিল্টার মোড, পোরট্রেইড মোড, ফেস কিউট, এইচডিআর, প্যানোরমা, টাইম ল্যাপস, জিফ, ডিজিটাল জুম, সেলফ টাইমার, অটো ফোকাস, টাচ ফোকাস, টাচ শট, ডিসপ্লে ফেসিয়াল ইনর্ফমেশন, ফিঙ্গার ক্যাপচার, স্মাইল শট, কিউআর কোড, ম্যাক্রো, সেলফি প্যানোরমা, ওয়াটারমার্ক, বিউটি ভিডিও ফুল এইচডি ভিডিও ক্যাপচার ইত্যাদি।

পর্যাপ্ত পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের লি-পলিমার ব্যাটারি। কানেক্টিভিটি হিসেবে আছে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি পোর্ট, ওয়ারলেস ডিসপ্লে, ল্যান হটস্পট, ওটিএ এবং ওটিজি। এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ডুয়াল সিমে ফোরজি ভিওএলটিই বা ভোল্টি নেটওয়ার্ক সাপোর্টসহ হাইব্রিড সিম স্লট, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, ফুল এইচডি ভিডিও প্লে-ব্যাক, ফেস আনলক, সুপার ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট ইত্যাদি।

৩০ দিনের রিপ্লেসমেন্টসহ বাংলাদেশে তৈরি এই স্মার্টফোনে ক্রেতারা এক বছরের বিক্রয়োত্তর সেবা পাবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটনস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন ডিজাইনে বাজারে এলো ইয়ামাহার নতুন স্কুটার
অটোমোবাইল

নতুন ডিজাইনে বাজারে এলো ইয়ামাহার নতুন স্কুটার

এক চার্জে চলবে ২৪০ কিলোমিটার
অটোমোবাইল

এক চার্জে চলবে ২৪০ কিলোমিটার

তৃতীয় প্রান্তিকেও আয় কমেছে লেনোভোর
নির্বাচিত

তৃতীয় প্রান্তিকেও আয় কমেছে লেনোভোর

ফাঁস হলো আইফোন ১২-এর বিস্তারিত নকশা
নির্বাচিত

আইফোনে চলবে অ্যানড্রয়েড!

আয়ারল্যান্ডে ৭ম বারের মতো টিভি রপ্তানি করলো ওয়ালটন
নির্বাচিত

আয়ারল্যান্ডে ৭ম বারের মতো টিভি রপ্তানি করলো ওয়ালটন

জাতীয় সাইবার নিরাপত্তায় বাংলাদেশের ৩০ ধাপ উন্নতি
নির্বাচিত

জাতীয় সাইবার নিরাপত্তায় বাংলাদেশের ৩০ ধাপ উন্নতি

Load More

ট্রেন্ডিং টপিক

অপ্রতিমের সেই আইফোন উদ্ধার, আরও যা জানা গেল
সোশ্যাল মিডিয়া

অপ্রতিমের সেই আইফোন উদ্ধার, আরও যা জানা গেল

১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে টেলিনর
টেলিকম

মানবতাবিরোধী অপরাধে সহায়তার অভিযোগে টেলিনরের বিরুদ্ধে তদন্ত

এক চার্জে টানা ৩ দিন চলবে ওয়ানপ্লাসের এই নতুন ফোন
নির্বাচিত

এক চার্জে টানা ৩ দিন চলবে ওয়ানপ্লাসের এই নতুন ফোন

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!
অর্থ ও বাণিজ্য

ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 April 2021

গ্লাস ডিজাইনের চার ক্যামেরার ওয়ালটন স্মার্টফোনে ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

Techzoom.TV |
TechzoomTV