Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ল্যাপটপের বিকল্প হচ্ছে কি আইপ্যাড প্রো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 23 April 2021
ল্যাপটপের বিকল্প হচ্ছে কি আইপ্যাড প্রো
Share on FacebookShare on Twitter

সম্প্রতি বাজারে আইপ্যাড প্রো উন্মুক্ত করেছে টেক জায়ান্ট অ্যাপল। অন্যান্য ফিচারের মধ্যে নতুন এ আইপ্যাডে এমওয়ান চিপ, নতুন ডিসপ্লে এবং দুই টেরাবাইট স্টোরেজ সাড়া জাগিয়েছে। তবে সবকিছুর শীর্ষে রয়েছে এর র‌্যাম। অ্যাপলের আইপ্যাড প্রোর ৮ জিবি ও ১৬ জিবি র‌্যামের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে। যে কারণে প্রযুক্তিসংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, এবার হয়তো ল্যাপটপের বাজারে ধস নামতে যাচ্ছে। খবর গ্যাজেটস নাউ।

এখন আপনার মনে হতে পারে এটা এমন কি বড় বিষয় যেটা নিয়ে এত শোরগোল। মূলত প্রথম থেকেই অ্যাপল কখনই তাদের আইফোন বা আইপ্যাডের র‌্যাম ক্যাপাসিটি সম্পর্কিত তথ্য প্রকাশ করত না। এখন পর্যন্ত অনেক আইপ্যাড আর আইফোন বাজারে ছেড়েছে অ্যাপল। কিন্তু আইম্যাক এবং ম্যাকবুক ছাড়া কোনো ডিভাইসের র‌্যামসম্পর্কে কোনো তথ্যই জানতে পারেননি ব্যবহারকারীরা।

যারা ফোনের রিভিউ তৈরি করেন, তাদের তথ্যের জন্য ব্যবহারকারীদের অপেক্ষা করতে হতো। ধরুন আইফোন টুয়েলভ প্রোতে কত জিবি র্যাম রয়েছে, তা জানার চেষ্টা করলেও অ্যাপল আপনাকে জানায়নি। তৃতীয় প্রতিষ্ঠান আইফিক্সিট জানায়, এতে ৬ জিবি র‌্যাম রয়েছে।

নতুন আইপ্যাড প্রোর জন্য কেন অ্যাপলের এ পরিবর্তন? ২০১৮ সালে যখন অ্যাপল তাদের প্রথম আইপ্যাড বাজারে ছেড়েছিল, তখন অনেকেই বলাবলি করছিলেন যে এটা ম্যাকবুকের বিকল্প না হয়ে কীভাবে একটা ল্যাপটপের বিকল্প হয়।

অ্যাপল প্রায় সময়েই বলে আসত যে তাদের আইপ্যাড যেকোনো ট্যাবলেটের চেয়ে শক্তিশালী। কিন্তু এটি যেকোনো উইন্ডোজ পিসিকে পেছনে ফেলতে সক্ষম সে ব্যাপারে কিছু বলেনি।

নতুন আইপ্যাডে ম্যাকবুকের প্রসেসর

বাজারে আইপ্যাড প্রো ছাড়ার মাধ্যমে চমকের সৃষ্টি করেছে টেক জায়ান্ট অ্যাপল। যার সব থেকে বড় নাটকীয় অংশ হচ্ছে এতে এমওয়ান চিপের ব্যবহার। অ্যাপলের ম্যাকবুক এয়ার, ম্যাকবুক প্রো এবং ম্যাক মিনিতেও এ একই প্রসেসর ব্যবহার করা হয়েছিল। তবে অ্যাপল তাদের নতুন আইপ্যাডকে শুধু ল্যাপটপের বিকল্পই বলছে না, সেই সঙ্গে এটিকে ম্যাকবুকের মতো শক্তিশালী ডিভাইসে পরিণত করেছে। সেই সঙ্গে এখানে র্যামের পরিমাণের বিষয়ও উঠে আসে। আইপ্যাড প্রো ২০২০ ভার্সনে ৬ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছিল। ২০২১ সালে এসে তা বাড়িয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে ১৬ জিবি র্যামের আইপ্যাড শুধু এক টেরাবাইট ও দুই টেরাবাইট স্টোরেজ সুবিধার সঙ্গে পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, এই দুটি ভ্যারিয়েন্টের দাম আকাশচুম্বী হবে।

আইপ্যাডের জন্য ২০২১ সালের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্স কেন গুরুত্বপূর্ণ?

জুনের ৭ তারিখ অ্যাপল তাদের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্স করবে। সেখানেই অ্যাপল তাদের নতুন আইপ্যাডওএসের উন্মোচন করবে। অ্যাপলের আইপ্যাডওএস খুবই কার্যকর একটি অপারেটিং সিস্টেম। তবে কিছু সুবিধা কমিয়ে যখন আইপ্যাড নির্মাণের জন্য এটি ব্যবহার করা হয়, তখন সেটি ম্যাকবুকের বিকল্প হিসেবেই কাজ করে। হার্ডওয়্যারের দিক থেকে অ্যাপল তাদের আইপ্যাড প্রোকে বাজারে থাকা ভালো মানের ল্যাপটপের মতোই শক্তিশালী ও টেকসই করে নির্মাণ করেছে। এখন সফটওয়্যারের সঙ্গে হার্ডওয়্যারের সামঞ্জস্য বিধান করাই অ্যাপলের মূল চ্যালেঞ্জ বলেই অনুমান করছেন প্রযুক্তিসংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটন সার্ভিসেস কুস্তির উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার বাহিনী
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন সার্ভিসেস কুস্তির উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার বাহিনী

ছবি থেকেই ভিডিও বানাবে গুগলের ‘এআই টেক্সট প্রম্পট’ ফিচার
প্রযুক্তি সংবাদ

ছবি থেকেই ভিডিও বানাবে গুগলের ‘এআই টেক্সট প্রম্পট’ ফিচার

১৭ লাখ ভিডিও ডিলিট করলো ইউটিউব
নির্বাচিত

ইউটিউবে আপত্তিকর কমেন্ট করলেই বিপদ!

টিকটক কিনে নিচ্ছেন ইলন মাস্ক?
প্রযুক্তি সংবাদ

টিকটক কিনে নিচ্ছেন ইলন মাস্ক?

সার্চ ইঞ্জিনের হোমপেজ ডিজাইন বদলাচ্ছে গুগল
প্রযুক্তি সংবাদ

সার্চ ইঞ্জিনের হোমপেজ ডিজাইন বদলাচ্ছে গুগল

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

Load More

ট্রেন্ডিং টপিক

কাজের ব্যস্ততায় পেশাদার, খেলার মাঠে একেকজন দুর্দান্ত খেলোয়াড়!
বিবিধ

কাজের ব্যস্ততায় পেশাদার, খেলার মাঠে একেকজন দুর্দান্ত খেলোয়াড়!

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন
নির্বাচিত

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

২০২৭ সালে সম্ভাব্য নতুন এ১৯ চিপ, ওএলইডি ডিসপ্লে ও ভ্যাপার চেম্বার কুলিং প্রযুক্তিসহ অ্যাপলের আইপ্যাড লাইনআপ
প্রযুক্তি বাজার

২০২৭ সালের প্রথমার্ধে তিন নতুন আইপ্যাড আনতে পারে অ্যাপল

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন

দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের পৃষ্ঠপোষকতার ধারাবাহিকতায় এবার ঢাকা রিপোর্টার্স...

১১৪ কোটি টাকার এনভিডিয়া জিপিইউ ভর্তি ট্রাকে ডাকাতি

১১৪ কোটি টাকার এনভিডিয়া জিপিইউ ভর্তি ট্রাকে ডাকাতি

তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা পেতে পারে অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা

তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা পেতে পারে অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

টেকজুমে সংবাদ প্রকাশের পর গ্রাহককে নতুন ফোন দিল Dazzle

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 April 2021

ল্যাপটপের বিকল্প হচ্ছে কি আইপ্যাড প্রো

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix