Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৫ হাজার গবেষক নিয়োগ দিবে হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 24 April 2021
৫ হাজার গবেষক নিয়োগ দিবে হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

দ্ধিমত্তাসম্পন্ন অটোমেটিভ কম্পোনেন্ট এর গবেষণা ও উন্নয়নে পাঁচ হাজার জনের বেশি জনবল নিয়ে একটি দল গঠন করবে বিশ্বের শীর্ষস্থানীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। এক্ষেত্রে, এ শিল্পখাতের ভিত্তি তৈরিতে জটিল প্রক্রিয়ার সমাধানে প্রায় আট হাজার ৪৪২ কোটি টাকা বিনিয়োগও করবে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি অনুষ্ঠিত ১৮তম গ্লোবাল অ্যানালিস্ট সামিট ও অটো সাংহাই ২০২১ -এ সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন যানবাহন নিয়ে আসার ক্ষেত্রে বিনিয়োগ, কর্মসংস্থান এবং গবেষণা ও উন্নয়নে প্রতিষ্ঠানটি এর লক্ষ্য ও প্রচেষ্টার কথা তুলে ধরেছে। এছাড়াও, অটো সাংহাই ২০২১ অনুষ্ঠানে হুয়াওয়ে বুদ্ধিমত্তাসম্পন্ন বাহনের কম্পোনেন্টের ক্ষেত্রে সম্পূর্ণ একটি সেট উন্মোচন করে। এপ্রিলের শুরুতে আর্থিক প্রতিবেদন উন্মোচনের জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে হুয়াওয়ে জানায় ব্যবসায়িক সামর্থ ত্বরাণ্বিত করতে প্রতিষ্ঠানটি এর সফটওয়্যার সক্ষমতা বাড়াবে এবং বুদ্ধিমত্তাসম্পন্ন বাহনের কম্পোনেন্টে বিনিয়োগ বাড়াবে। এরপর একই মাসে বিনিয়োগের এই ঘোষণা দিলো প্রতিষ্ঠানটি।

আশা করা যাচ্ছে, এ পণ্য ও সমাধানগুলো সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে বাহনের জন্য আরও উন্নত ও আধুনিক সরঞ্জাম তৈরিতে সহায়তা করবে এবং এর মাধ্যমে অটোমোটিভ শিল্প বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী নিজেদের সক্ষমতা বৃদ্ধি করতে পারবে। হুয়াওয়ে উদ্ভাবনী অটোমোটিভ কম্পোনেন্টকে এর দীর্ঘমেয়াদী কৌশল হিসেবে বিবেচনা করছে। হুয়াওয়ের এ প্রচেষ্টা সফলতার দিকে রয়েছে, এর ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি এই খাতে, বিশেষ করে উন্নত ড্রাইভিং পদ্ধতির বিকাশে স্বয়ংক্রিয় ড্রাইভিং সফটওয়্যার তৈরিতে আরও বেশি বিনিয়োগের পরিকল্পনা করছে। হুয়াওয়ের নতুন ইন্টেলিজেন্ট কম্পোনেন্ট সেটে রয়েছে ফোরডি ইমেজিং রাডার, ১০এল এআর এইচইউডি এবং এমডিসি ৮১০। কম্পোনেন্টগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এর মাধ্যমে বাহন এর চারপাশের পরিস্থিতি বুঝতে পারবে এবং সর্বোচ্চ পারফরমেন্সের জন্য কাছের প্রতিটি শনাক্ত করতে পারবে। হুয়াওয়ে পণ্য উন্মোচনের দিন আনুষ্ঠানিকভাবে এর সর্বশেষ এইচডি ম্যাপ ক্লাউড সেবার সক্ষমতা এবং রোডম্যাপ ঘোষণা করেছে। বর্তমানে, হুয়াওয়ে ইলেক্ট্রনিক নেভিগেশন ম্যাপ তৈরিতে গ্রেড-এ সমীক্ষা এবং ম্যাপিংয়ের যোগ্যতা অর্জন করেছে এবং বিস্তারিত এইচডি ম্যাপ ডেটা কালেকশন এবং ম্যাপিং ক্ষমতার বিকাশ সাধন করেছে।

সম্পূর্ণ কানেক্টেড এবং ইন্টেলিজেন্ট বিশ্ব গড়ে তোলা হুয়াওয়ের প্রতিটি কাজের অন্তর্নিহিত লক্ষ্য। হুয়াওয়ের ইন্টেলিজেন্ট অটোমোটিভ সল্যুশন বিজনেস ইউনিটের প্রেসিডেন্ট উইলিয়াম ওয়াং’য়ের কথায় এ বিষয়টি ফুটে উঠেছে। সম্প্রতি অনুষ্ঠিত অটো সাংহাই ২০২১ -এ ‘ফোকাসড ইনোভেশন ফর ইনটেলিজেন্ট ভেহিকেলস’ শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন, ‘উন্নত প্রযুক্তি ও বুদ্ধিমত্তা সম্পন্ন গাড়ি আরও উপভোগ্য ড্রাইভিং অভিজ্ঞতা প্রদান করবে; এবং এ গাড়ি নির্মাণে হুয়াওয়ের প্রযুক্তিগত সক্ষমতার সাথে গাড়ি নির্মাতাদের গাড়ি নির্মাণে সক্ষমতার সমন্বয় করাই হুয়াওয়ে ইনসাইডের লক্ষ্য। বুদ্ধিমত্তাসম্পন্ন বাহনের ক্ষেত্রে রূপান্তর প্রক্রিয়া তওরাণ্বিত হয়েছে। আর এটা অনুধাবন করে উদ্ভাননেরর মাধ্যমে স্ব্যংক্রিয় বাহনের সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ হয়াওয়ে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

ক্লাউডনির্ভর এন্ডপয়েন্ট সিকিউরিটি উন্মোচন করলো রিভ অ্যান্টিভাইরাস
প্রযুক্তি সংবাদ

ক্লাউডনির্ভর এন্ডপয়েন্ট সিকিউরিটি উন্মোচন করলো রিভ অ্যান্টিভাইরাস

ডিজিটাল সিগনেচার আসছে প্রতারণা ঠেকাতে: ফয়েজ আহমদ তৈয়্যব
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল সিগনেচার আসছে প্রতারণা ঠেকাতে: ফয়েজ আহমদ তৈয়্যব

ফোর্বস এশিয়ার ১০০ টু ওয়াচ-এ পাঠাও
অটোমোবাইল

ফোর্বস এশিয়ার ১০০ টু ওয়াচ-এ পাঠাও

নতুন প্রযুক্তির শক্তিশালী স্মার্টওয়াচ ফায়ার-বোল্টের
প্রযুক্তি সংবাদ

নতুন প্রযুক্তির শক্তিশালী স্মার্টওয়াচ ফায়ার-বোল্টের

নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করার কথা ভাবছেন ইলন মাস্ক!
নির্বাচিত

টুইটারের বড় অংকের শেয়ার কিনে নিলেন ইলন মাস্ক

বিকাশে টাকা আনা যাবে ভিসা কার্ড থেকে
প্রযুক্তি সংবাদ

বিকাশে টাকা আনা যাবে ভিসা কার্ড থেকে

Load More

ট্রেন্ডিং টপিক

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন
প্রযুক্তি সংবাদ

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে
নির্বাচিত

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে

মার্কিন এআই চিপ নিষেধাজ্ঞায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ডেটা সেন্টার খাতে ধস
প্রযুক্তি সংবাদ

মার্কিন এআই চিপ নিষেধাজ্ঞায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ডেটা সেন্টার খাতে ধস

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

নতুন ও অব্যবহৃত (ইনঅ্যাকটিভ) বলে বিক্রি করা আইফোনের...

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

এআই ডেস্কটপ আনল এমএসআই

এআই ডেস্কটপ আনল এমএসআই

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 April 2021

৫ হাজার গবেষক নিয়োগ দিবে হুয়াওয়ে

Techzoom.TV |
TechzoomTV