Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সরকারি কেনাকাটায় দেশীয় প্রযুক্তিপণ্যকে অগ্রাধিকার দেয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 27 April 2021
সরকারি কেনাকাটায় দেশীয় প্রযুক্তিপণ্যকে অগ্রাধিকার দেয়ার দাবি
Share on FacebookShare on Twitter

ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। দেশের চাহিদা মিটিয়ে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে ‘মেইড ইন বাংলাদেশ’ খ্যাত পণ্য রপ্তানি হচ্ছে। অথচ সরকারি কেনাকাটায় উপেক্ষিত থাকছে দেশে তৈরি এসব পণ্য। এজন্য পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) সংশোধন জরুরি। সরকারি কেনাকাটায় দেশীয় শিল্পখাতকে অগ্রাধিকার দেয়া এখন সময়ের দাবি। দেশীয় শিল্প সহায়ক নীতিমালা প্রণীত হলেই চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ণ ত্বরান্বিত হবে। লাভবান হবে দেশ ও দেশের মানুষ।

মঙ্গলবার (২৭ এপ্রিল, ২০২১) ‘শিল্পায়নে বাংলাদেশ’ শীর্ষক এক ওয়েবিনারে এসব কথা বলেন বক্তারা। বাংলাদেশ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিইইএমইএ) জুম অ্যাপে ওই ওয়েবিনারের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। বিশেষ অতিথি ছিলেন সিপিটিইউ’র মহাপরিচালক ও পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সোহেলার রহমান চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিইইএমইএ’র মহাসচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম।

ওয়েবিনারে প্যানেল আলোচক ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সত্য প্রসাদ মজুমদার, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ ওনার’স অ্যাসোশিয়েশন-এর সভাপতি আব্দুর রাজ্জাক, মিনিস্টার হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্কের চেয়ারম্যান এবং বাংলাদেশ টিভি ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এম এ রাজ্জাক খান এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবুল বাশার হাওলাদার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মৃদুল ইসলাম।

মূল প্রবন্ধে মোহাম্মদ সিরাজুল ইসলাম উল্লেখ করেন, দেশীয় শিল্পোউদ্যেক্তারা গবেষণা ও উন্নয়ন খাতে বিপুল পরিমাণ বিনিয়োগের মাধ্যমে স্থানীয় আবহাওয়া ও বৈদ্যুতিক অবকাঠামো অনুযায়ী পণ্য তৈরি করেন। দেশীয় উৎপাদকদের জন্য ওই পণ্যের বিএসটিইআইয়ের মান সনদ বাধ্যতামূলক। কিন্তু একই ধরনের বিদেশি পণ্য আমদানির ক্ষেত্রে বিএসটিআই সনদ বাধ্যতামূলক নয়। ফলে নিম্নমানের বিদেশি পণ্য আমদানি হচ্ছে। অন্যদিকে সরকারি ক্রয়ে দেশীয় পণ্য উপেক্ষিত হচ্ছে। তাই বিদেশি পণ্য আমদানির ক্ষেত্রে বিএসটিআই সনদ বাধ্যতামূলক করা জরুরি। সেইসঙ্গে সরকারি কেনাকাটায় দেশীয় পণ্যকে অগ্রাধিকার দেয়া উচিত।

এর পাশাপাশি সরকারি কেনাকাটা সংক্রান্ত দরপত্রে দেশি-বিদেশি পণ্যে বিভাজন না করে পণ্যের সঠিক মান নির্ধারণ করে সে অনুযায়ী দরপত্র দেয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, মানসম্মত দেশীয় শিল্প বা ব্র্যান্ডকে অগ্রাধিকার দিয়ে পিপিআর রুলস-এ সংশোধনী আনলে চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে ২০২৬ সালের আগেই বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তর সম্ভব হবে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, এটি অত্যন্ত উৎসাহব্যঞ্জক যে দেশে ইলেকট্রনিক্স খাতে প্রায় ৫ হাজারের মতো প্রতিষ্ঠান যুক্ত আছে। যেখানে প্রায় ১২ লাখ মানুষ সম্পৃক্ত আছেন। সরকার দেশীয় শিল্প বিকাশে সব ধরনের সহায়তা দিয়ে আসছে। আগামি দিনগুলোতেও তাদের সব ধরনের সহায়তা দিতে আমরা প্রস্তুত আছি।

ড. মোস্তাফিজুর রহমান বলেন, প্রতিটি দেশ তার স্থানীয় শিল্পসহায়ক নীতিমালা প্রণয়ন ও অনুসরণ করে থাকে। এটি বিশ্ব বাণিজ্য সংস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ। ইলেকট্রনিক্স ও হালকা প্রকৌশল খাতের দেশীয় শিল্প প্রতিষ্ঠানগুলো নিউ ইনোভেটিভ ইকোনমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের ভবিষ্যত। এই খাত স্থানীয় বাজারে মূল্য সংযোজন, আমদানি বিকল্প শিল্প এবং রপ্তানি আয়ের ক্ষেত্রে অবদান রাখছে। তাই শিল্পায়ন ও বাণিজ্য নীতির দিক থেকে এ খাতকে অগ্রাধিকার দেয়া উচিত। যেখানে স্থানীয় শিল্পখাতকে সহায়তা দেয়ার কথা, সেখানে যদি তারা বৈষম্যের শিকার হন, তা অত্যন্ত দুঃখজনক। এ খাততে সহায়তা দিলে ২০৪১ সালের উন্নত বাংলাদেশের যে লক্ষ্য তা অর্জন সহজ হবে।

বুয়েট ভিসি প্রফেসর ড. সত্য প্রসাদ মজুমদার চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে সম্পর্কিত দেশীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যগুলোর সব ধরনের নীতিসহায়তা প্রয়োজন বলে মত দেন। এক্ষেত্রে দেশীয় শিল্পের জন্য ট্যাক্স বেনিফিট ও ট্যাক্স হলিডের পাশাপাশি পিপিআর-এ নতুন ধারা সংযোজন দরকার বলে তিনি মনে করেন। তিনি বলেন, দেশীয় উচ্চ প্রযুক্তির পণ্যের বিকাশের জন্য ইন্ডাস্ট্রি-ইউনিভার্সিটি কোলাবরেশন অপরিহার্য এবং এ খাতে দেশীয় বিশেষজ্ঞদের সম্পৃক্ত করা দরকার।

সিপিটিইউ’র মহাপরিচালক ও পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সোহেলার রহমান চৌধুরী বলেন, পিপিআর বিধিমালার উদ্দেশ্য দেশি-বিদেশি সব প্রতিষ্ঠানের জন্য সমান সুযোগ সৃষ্টি করা। যাতে তারা প্রতিযোগিতায় অংশ নিতে পারে। কিন্তু অনেক দরদাতাই পিপিআর আইন ভঙ্গ করেন। সেক্ষেত্রে এ নীতিমালার যাতে ব্যত্যয় না হয়, সে বিষয়ে নির্দেশনা দিয়ে সার্কুলার জারির পরিকল্পনা করছি। তিনি দেশীয় শিল্পপ্রতিষ্ঠানকে পিপিআর নীতিমালা সংশোধনের মাধ্যমে অগ্রাধিকার দেয়ার আশ্বাস দেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যান্ড্রোয়েড মোবাইল ব্যবহারের ৮ টি ভুল সম্পর্কে জেনে নিন
কিভাবে করবেন

অ্যান্ড্রোয়েড মোবাইল ব্যবহারের ৮ টি ভুল সম্পর্কে জেনে নিন

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো টেকনো স্পার্ক ২০ সিরিজ মিউজিক ফেস্ট
প্রযুক্তি সংবাদ

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো টেকনো স্পার্ক ২০ সিরিজ মিউজিক ফেস্ট

মেসেজ অ্যাপে নতুন ফিচার আনছে গুগল
প্রযুক্তি সংবাদ

মেসেজ অ্যাপে নতুন ফিচার আনছে গুগল

“স্বাস্থ্যসেবায় প্রতারণা প্রতিরোধে এআই-এর গেম-চেঞ্জিং ভূমিকা: আবু সায়েমের উদ্ভাবনী গবেষণা”
নির্বাচিত

“স্বাস্থ্যসেবায় প্রতারণা প্রতিরোধে এআই-এর গেম-চেঞ্জিং ভূমিকা: আবু সায়েমের উদ্ভাবনী গবেষণা”

যতোসব টিকটক কেলেঙ্কারী !
প্রযুক্তি সংবাদ

বিশ্বব্যাপী কর্মী ছাঁটাই করছে টিকটক

সবাইকে সতর্কতার সাথে দায়িত্ব পালনের আহ্বান পলকের
প্রযুক্তি সংবাদ

সবাইকে সতর্কতার সাথে দায়িত্ব পালনের আহ্বান পলকের

Load More

ট্রেন্ডিং টপিক

ভ্যাট তদন্তের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসা
অর্থ ও বাণিজ্য

ভ্যাট তদন্তের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসা

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ
নির্বাচিত

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের বাজারে চলতি বছর বিক্রি কমছে রেকর্ড ১২ শতাংশ

ভিওনের ৩০ বছর পূর্তি, বাংলাদেশে ১০০ কোটি ডলারের বিনিয়োগ আনার লক্ষ্য
পাঁচমিশালি

ভিওনের ৩০ বছর পূর্তি, বাংলাদেশে ১০০ কোটি ডলারের বিনিয়োগ আনার লক্ষ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অগ্নি নিরাপত্তায় এআইয়ের ব্যবহার নিয়ে ঢাকায় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

অগ্নি নিরাপত্তায় এআইয়ের ব্যবহার নিয়ে ঢাকায় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

অগ্নিকাণ্ডের ঝুঁকি আগাম শনাক্ত ও জানমালের ক্ষয়ক্ষতি কমাতে...

রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা

রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা

যমুনা ফিউচার পার্কে পাবজি মোবাইল ফ্ল্যাশ অ্যাক্টিভেশনের অফিসিয়াল ডিভাইস পার্টনার শাওমি

যমুনা ফিউচার পার্কে পাবজি মোবাইল ফ্ল্যাশ অ্যাক্টিভেশনের অফিসিয়াল ডিভাইস পার্টনার শাওমি

চিফ ডিজিটাল অফিসার সম্মাননা পেলেন গ্রামীণফোনের সোলায়মান আলম

চিফ ডিজিটাল অফিসার সম্মাননা পেলেন গ্রামীণফোনের সোলায়মান আলম

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 April 2021

সরকারি কেনাকাটায় দেশীয় প্রযুক্তিপণ্যকে অগ্রাধিকার দেয়ার দাবি

Techzoom.TV |
TechzoomTV