Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঈদ সালামি দেয়া যাবে বিকাশে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৪ মে ২০২১
ঈদ সালামি দেয়া যাবে বিকাশে
Share on FacebookShare on Twitter

গত কয়েক বছর ধরে বড় চাচার ঈদ সালামি বিকাশে পায় শাহরিন। তবে এবার সালামির সাথে মিলেছে চমৎকার গ্রিটিংস কার্ড আর মজার ম্যাসেজ ‘বিচ্ছু বাহিনী ঈদের সালামী পাঠিয়ে দিলাম, সালাম কিন্তু বাকি…বড় চাচা’।

কার্ডের এক কোনে ঈদের চাঁদ, সালামির টাকা, বড় চাচার ম্যাসেজ আর নিচে লেখা ‘বড় চাচা’ সব মিলিয়ে খুশিতে গ্রিটিংস কার্ডটি ফেসবুক ওয়ালে শেয়ার করেছে শাহরিন। স্ট্যাটাসে ছোট চাচা, বড় মামী, দুলাভাই এমন করে সালামী পাওয়ার সম্ভাব্য সবাইকে ট্যাগ করে দিতে ভোলেনি শাহরিন।

বিকাশ অ্যাপের সেন্ড মানি অপশনের বিকাশ গ্রিটিংস কার্ডের কল্যাণে শাহরিনের ঈদ আগেই জমে উঠেছে। বিকাশ গ্রাহকরা এবার ঈদের শুভেচ্ছা বিনিময়ে আর সালামি বিনিময়ে বিকাশ গ্রিটিংস ব্যবহার করে প্রিয়জনের আনন্দ আরো বাড়িয়ে তুলতে পারেন। সামাজিক দূরত্ব মেনে দূর থেকেই যাদের ঈদ উদযাপন হবে তারা মজার বা আবেগঘন ম্যাসেজ সহ গ্রিটিংস পাঠিয়ে একে অন্যের সাথে থাকতে পারেন।

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উপলক্ষে সালামির প্রচলন সেই প্রাচীন কাল থেকেই। প্রযুক্তির সহায়তায় সময়ের সাথে তাল মিলিয়ে সেই সালামিতে ভিন্ন মাত্রা এনেছে বিকাশ। বিকাশ অ্যাপের ডিজিটাল গ্রিটিংস কার্ডের মাধ্যমে সেন্ডমানির সাথে প্রিয়জনকে জানানো যাবে শুভকামনা, অনুভূতি, স্নেহ-ভালবাসার অভিব্যক্তি। গ্রাহক চাইলে এই ‘গ্রিটিংস কার্ড’ টিকে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিজেদের বিশেষ মুহূর্তগুলোকে আরো স্মরণীয় ও আনন্দময় করে নিতে পারেন।

গ্রিটিংস কার্ড সহ সালামি পাঠাতে বিকাশ অ্যাপ থেকে যে নম্বরে সেন্ড মানি করা হবে তা নির্বাচন করার পরপরই নিচের অংশে ‘আপনার উদ্দেশ্য সিলেক্ট করুন’ ট্যাবটি দেখতে পাবেন গ্রাহক। সেখানে থাকা ঈদ সালামি অথবা ঈদ মোবারক অপশনগুলো থেকে যে কোন একটি নির্বাচন করা যাবে।

এরপর টাকার অংক লিখে পরের ধাপে গেলে রেফারেন্স অংশের নিচে ‘কার্ডের ম্যাসেজ আপডেট করুন’ ট্যাব দেখা যাবে। গ্রাহক চাইলে বিকাশ অ্যাপে সংযুক্ত “ঈদের আনন্দ ঘরে ঘরে, সালামি দিলাম বিকাশ করে” অথবা ‘এই ঈদ আপনার জীবনে নিয়ে আসুক শান্তি ও সমৃদ্ধি। ঈদ মোবারক।’ এই ম্যাসেজ দুটি রাখতে পারেন অথবা নিজের পছন্দমত নতুন ম্যাসেজ লিখে দিতে পারেন। বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই ম্যাসেজ লেখার সুযোগ রয়েছে। স্বাক্ষরের অংশে নিজের নাম বা সম্পর্কের পরিচয় যেমন মা, চাচা, মামা, ভাই, বোন ইত্যাদি লিখে দিতে পারবেন। পরের ধাপে বিকাশ পিন দিলেই গ্রিটিংস কার্ড সহ সেন্ড মানি করা হয়ে যাবে।

যে গ্রাহক, ঈদ মোবারক বা ঈদ সালামি গ্রিটিংস কার্ড সহ পেয়েছেন, তিনি তার ডিভাইসের নোটিফিকেশনে একটি গিফট বক্স দেখতে পাবেন। বক্সে ক্লিক করে বিকাশ অ্যাপে ঢুকলেই উপহারের পরিমান এবং ম্যাসেজ দেখতে পাবেন। তিনি চাইলে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে কার্ডটি শেয়ার করতে পারবেন যেখানে টাকার অংক দেখা যাবে না কেবল ম্যাসেজটি দেখা যাবে। এভাবেই শাহরিনের মত সব বিকাশ গ্রাহকের ঈদ সালামি হয়ে উঠবে আরো বর্ণিল ও স্মৃতিময়।

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্যারেন্টাল কন্ট্রোলসহ আসছে নতুন আইএসপি নীতিমালা
প্রযুক্তি সংবাদ

দশ কোটির মাইলফলকে সক্রিয় ইন্টারনেট সংযোগ

যে কারণে ‘উধাও’ হচ্ছে ফেসবুক আইডি ও গ্রুপ
প্রযুক্তি সংবাদ

সৌদি সরকার–সংশ্লিষ্ট ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক

যুক্তরাজ্যে সব বিক্রয়কেন্দ্র বন্ধের পথে অ্যাপল
নির্বাচিত

কিস্তিতে অ্যাপলের পণ্য বিক্রির ঘোষণায় শেয়ারবাজারে ধাক্কা

অতিরিক্ত স্ক্রিন টাইম কাটানোর ফলে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি!
টিপস

অতিরিক্ত স্ক্রিন টাইম কাটানোর ফলে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি!

আসছে নাথিংয়ের নতুন ইয়ারবাড
নির্বাচিত

আসছে নাথিংয়ের নতুন ইয়ারবাড

দেশেই নির্মিত হলো ব্যয়বহুল থ্রিডি অ্যানিমেটেড ফিল্ম ‘টুমরো’!
নির্বাচিত

দেশেই নির্মিত হলো ব্যয়বহুল থ্রিডি অ্যানিমেটেড ফিল্ম ‘টুমরো’!

Load More

ট্রেন্ডিং টপিক

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়
প্রযুক্তি সংবাদ

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী
সোশ্যাল মিডিয়া

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত
নির্বাচিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix