Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চীনা প্রযুক্তি ছাড়াই ‘ফাইভ–জি’ নেটওয়ার্ক আনতে চায় ভারত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 5 May 2021
মার্কিন কোম্পানিগুলোকে হুয়াওয়ের হুঁশিয়ারি
Share on FacebookShare on Twitter

ফাইভ-জি নেটওয়ার্ক সম্প্রসারণের ট্রায়াল থেকে চীনা কোম্পানি হুয়াওয়ে ও জেডটিইকে বাদ দিয়েছে ভারতের টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এর আগে হুয়াওয়ের তৈরি সরঞ্জাম ব্যবহার না করার কথা জানায় পশ্চিমা অনেক দেশ। এবার তার সঙ্গে যুক্ত হলো ভারত। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি ভারতে ফাইভ-জি ট্রায়াল শুরুর অনুমতি দিয়েছে দেশটির টেলিযোগাযোগ মন্ত্রণালয়। রিলায়েন্স জিও ইনফোকম, ভারতী এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, এমটিএনএল—এই সংস্থাগুলোকে শহর, মফস্বল ও গ্রামের বিভিন্ন এলাকায় ট্রায়ালের প্রস্তুতি শুরু করতে বলা হয়েছে। মন্ত্রণালয় এরিকসন, নকিয়া ও স্যামসাংয়ের নেটওয়ার্ক ইউনিটসহ এক ডজন সংস্থাকে ছয় মাসের জন্য ফাইভ–জি প্রযুক্তির ট্রায়ালের অনুমতি দিয়েছে। এই তালিকায় হুয়াওয়ে ও জেডটিই নেই। তবে তাদের ফাইভ–জি সরঞ্জাম ব্যবহারের বিষয়টি এখনো নিষিদ্ধ করে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়, টেলিযোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, ছয় মাস সময় লাগবে ট্রায়ালের জন্য। তার মধ্যে প্রথম দুই মাস সেটআপ তৈরি চলবে। আপাতত নকিয়া, স্যামসাং, সি ডট কম, এরিকসনের মতো সংস্থাগুলো থেকে প্রযুক্তিগত সাহায্য নেওয়া হবে। রিলায়েন্স জিওর নিজস্ব প্রযুক্তি রয়েছে। তা দিয়েই কাজ শুরু হবে। ২০২৩ সাল নাগাদ ভারতের মানুষ ফাইভ–জি সুবিধা পাবে বলে আশা করছে মন্ত্রণালয়।

এখনো চীনা কোম্পানির ওপর সরাসরি সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন করেনি দিল্লি। বর্তমানে ভারতে উল্লেখযোগ্য পরিমাণে সরঞ্জাম সরবরাহ করে চীনা কোম্পানিগুলো। তবে সম্প্রতি ভারত সরকার দেশের নেটওয়ার্কগুলোর জন্য আরও ‘কঠোর ও সুরক্ষামূলক’ ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে, যা চীনা কোম্পানির বিরুদ্ধে যাবে বলেই মনে করা হচ্ছে।

প্রথমে চীনা সংস্থা হুয়াওয়ের কাছ থেকেই ট্রায়ালের জন্য প্রযুক্তিগত সাহায্য নেওয়ার কথা বলা হয়েছিল। তবে চিনের সঙ্গে সীমান্তে সংঘর্ষের জেরে সেই প্রস্তাব খারিজ হয়। এ ছাড়া চীনা প্রযুক্তির সাহায্য নিলে দেশের নিরাপত্তাব্যবস্থা প্রশ্নের মুখে পড়তে পারে, এমন আশঙ্কা করে চীনের প্রযুক্তি না নেওয়ার আলোচনা চলে। এ ছাড়া প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্য অনুযায়ী দেশজ সংস্থাগুলোকে আর্থিকভাবে লাভবান করতে চাইছে ভারত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

দুর্নীতিতে ‘দুর্বার’ আইসিটি প্রকল্পের আরিফ ইবনে আলী
প্রযুক্তি সংবাদ

দুর্নীতিতে ‘দুর্বার’ আইসিটি প্রকল্পের আরিফ ইবনে আলী

২৮ হাজার মোবাইল ফোন বন্ধের নির্দেশ
প্রযুক্তি সংবাদ

২৮ হাজার মোবাইল ফোন বন্ধের নির্দেশ

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

এক সাথে কাজ করছে শাওমি,অপো এবং ভিভো
নির্বাচিত

এক সাথে কাজ করছে শাওমি,অপো এবং ভিভো

নতুন চ্যানেলেও বিজ্ঞাপন দেখাবে ইউটিউব!
নির্বাচিত

নতুন নিয়ম আসছে ইউটিউবে

ইনফিনিক্স মোবাইলের নতুন সংযোজন করা হল ইনফিনিক্স জিরো এক্স
প্রযুক্তি সংবাদ

ইনফিনিক্স মোবাইলের নতুন সংযোজন করা হল ইনফিনিক্স জিরো এক্স

Load More

ট্রেন্ডিং টপিক

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন
প্রযুক্তি বাজার

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ক্লোন আইএমইআইযুক্ত মোবাইল ফোন ও এনইআইআর বাস্তবায়ন নিয়ে বিটিআরসির উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

একটি আইএমইআই নম্বরে ৩ কোটি ৯১ লাখ ফোন, ১০ মাসেও চালু হয়নি এনইআইআর

ওয়ানপ্লাস ১৫আর আসছে আগামী মাসে
প্রযুক্তি সংবাদ

৭৩০০ এমএএইচ ব্যাটারি ও ১৬৫ হার্টজ ডিসপ্লে, ওয়ানপ্লাস ১৫-তে কী আছে?

হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি
প্রযুক্তি সংবাদ

হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের
বিবিধ

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের

মদপানে ১৩ জনের মৃত্যুর ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর...

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, এক প্রান্তিকে আয় ১০৭ ট্রিলিয়ন

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন: গ্রে মার্কেটের সঙ্গে এবার পারবে বিটিআরসি?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 May 2021

চীনা প্রযুক্তি ছাড়াই ‘ফাইভ–জি’ নেটওয়ার্ক আনতে চায় ভারত

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix