Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হয়রানি কমাবে মেয়েদের তৈরি অ্যাপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৫ মে ২০২১
হয়রানি কমাবে মেয়েদের তৈরি অ্যাপ
Share on FacebookShare on Twitter

কেউ যদি হঠাৎ করে বিপদে পড়ে তাহলে একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তার অবস্থান জেনে তাকে উদ্ধার করতে পারবেন কাছের মানুষরা। আবার, নারীদের নানারকম হয়রানি থেকেও বাঁচাতে সাহায্য করতে পারে মোবাইলে থাকা অ্যাপ। পাশাপাশি শিক্ষার্থী, চাকরিপ্রার্থী ও শিক্ষকরা মিলে তথ্য, নোট বা উপকরণ দিয়ে সহায়তার প্ল্যাটফর্ম হিসেবেও ব্যবহার করা যাবে বিশেষ কোনো অ্যাপকে।

দারুণ কাজের এসব অ্যাপ তৈরি করেছে এদেশেরই নারী শিক্ষার্থীরা। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক-বিডিওএসএন এর ইএসডিজি প্রজেক্ট ও ন্যাশনাল অ্যাপস্টোর অব বাংলাদেশ বিডি অ্যাপসের যৌথ উদ্যোগে আয়োজিত এ অ্যাপ তৈরির প্রতিযোগীতায় অংশ নেয়া ৩৫ দলের মধ্যে নানা যাচাই বাছাইয়ের পর তিনটি দলেক চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়।

গতকাল সোমবার বিকেল ৪টায় বিডিওএসএন আয়োজিত ‘ব্রিজিং ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া টু ইনক্রিজ পার্টিসিপেশন অব ওমেন ইন আইসিটি সেক্টর চ্যালেঞ্জেস অ্যান্ড স্কোপ’ শীর্ষক অনলাইন ওয়েবিনারের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এর দল ওয়াচার টোয়েন্টি ফোর সেভেন, প্রথম রানার আপ হয়েছে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম এর দল কোয়েরটি ও দ্বিতীয় রানার আপ হয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি’র শিক্ষার্থীদের দল নাল পয়েন্টার এক্সেপশনস।

ওয়েবিনারে বিজয়ীদের নাম ঘোষণা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিডিওএসএনের সভাপতি ড. মুহাম্মদ জাফর ইকবাল। এ সময় আরো উপস্থিত ছিলেন বিডিওএসএনর সাধারণ সম্পাদক মুনির হাসান, বিজ-এনগেইজমেন্ট লিড বিডি অ্যাপস মো. আলতামিশ নাবিল, অ্যাপ প্রতিযোগীতার বিচারক ও বিজয়ী দলের সদস্যরা।

এসময় মুহাম্মদ জাফর ইকবাল বলেন, দেশকে এগিয়ে নিতে হলে মানসিকতায় পরিবর্তন আনতে হবে। ছেলেদের পাশাপাশি মেয়েদের এগিয়ে যাবার জন্য আলাদা সুযোগ তৈরি করে দিতে হবে। যদি সেটা আমরা করতে না পারি তবে দেশ, সমাজ, রাষ্ট্র পিছিয়ে যাবে। ‌’তোমরা পারবে’ কথাটুকু দিয়েই মেয়েদের অনেক কঠিন কাজে অনুপ্রাণিত করা সম্ভব। একটু সুযোগ দিলে তারা আরো অনেক বেশি দিতে পারবে দেশকে।

আইটি খাতে মেয়েদের অংশগ্রহণ কম উল্লেখ করে মুনির হাসান বলেন, আইটি খাতে নারীদের অংশ ১৩ শতাংশেরও কম, আইটি উদ্যোক্তা ১ শতাংশেরও কম। এখন ধীরে ধীরে এর পরিবর্তন হচ্ছে। আমার মনে হয়, একাডেমির সাথে মেয়েদের যুক্ত করা গেলে ও বিভিন্ন আয়োজন এর খবর তাদের কাছে পোঁছে দিতে পারলেও এই সংখ্যাটা আরো বেড়ে যাবে।

মেয়েদের নিয়ে কর্মশালায় তাদের বিভিন্ন প্রশ্নের ধরন দেখে এই সেক্টরে নারীদের আগ্রহ বাড়ছে বলে উল্লেখ করেন আলতামিশ নাবিল। এমন একটি প্রতিযোগীতায় অংশ নিয়ে বিজয়ী হয়ে মেয়েরাও খুব খুশি বলে জানান তিনি।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিডিওএসএনের যুগ্মসাধারণ সম্পাদক কাজী হাসান রবিন।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোনের চার্জার দিয়েই চার্জ হবে ল্যাপটপ, স্মার্টওয়াচ, ইয়ারবার্ডস
নির্বাচিত

স্মার্টফোনের চার্জার দিয়েই চার্জ হবে ল্যাপটপ, স্মার্টওয়াচ, ইয়ারবার্ডস

বিশ্বের জন্য দৃষ্টান্ত হুয়াওয়ে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

৫জি চালু জন্য প্রস্তুত বাংলাদেশ: মোস্তাফা জব্বার

লোকেশন শনাক্ত নিয়ে বিতর্কে আইফোন ১১প্রো
নির্বাচিত

আইফোনে ত্রুটির অভিযোগ ব্যবহারকারীদের

দেশব্যাপী শেখ পরিবারের নামে আইসিটি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে শঙ্কা
প্রযুক্তি সংবাদ

দেশব্যাপী শেখ পরিবারের নামে আইসিটি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে শঙ্কা

এআইয়ের মাধ্যমে জিমেইল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিচ্ছে প্রতারকেরা, নিরাপদ থাকতে যা করতে হবে
প্রযুক্তি সংবাদ

এআইয়ের মাধ্যমে জিমেইল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিচ্ছে প্রতারকেরা, নিরাপদ থাকতে যা করতে হবে

ইনফোসিসের পরবর্তী সিইও হোক কোনো বাংলাদেশি, আকাঙ্ক্ষা মাইক্রোসফট সিইও’র
নির্বাচিত

ইনফোসিসের পরবর্তী সিইও হোক কোনো বাংলাদেশি, আকাঙ্ক্ষা মাইক্রোসফট সিইও’র

Load More

ট্রেন্ডিং টপিক

যে কারণে বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি কমতে পারে
নির্বাচিত

২০২৬ সালে বিশ্বে স্মার্টফোন শিপমেন্ট কমবে ১৪.৩ শতাংশ, ঘুরে দাঁড়াবে ২০২৮ থেকে

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ
অর্থ ও বাণিজ্য

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

অনুমোদনহীন ৩১ লোন অ্যাপ নিয়ে বিএফআইইউর সতর্কতা
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন ৩১ লোন অ্যাপ নিয়ে বিএফআইইউর সতর্কতা

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৫ মে ২০২১

হয়রানি কমাবে মেয়েদের তৈরি অ্যাপ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix