Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রথম প্রান্তিকে চীনে হুয়াওয়ের স্মার্টফোন বিক্রি অর্ধেক কমেছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৫ মে ২০২১
হুয়াওয়ে মেট ৪০ আরএস পোর্শে ডিজাইন
Share on FacebookShare on Twitter

একসময়ের বিশ্বের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ের স্মার্টফোন বিক্রি খোদ চীনেই অর্ধেক কমেছে। মার্কিন নিষেধাজ্ঞায় এর সাপ্লাই চেইন যে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে চীনের বাজারে গত প্রান্তিকে বিক্রি হ্রাসে তা স্পষ্ট হয়ে উঠেছে। বিশ্বের অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডের বিক্রি বেশ চাঙ্গা থাকলেও পিছিয়ে গেল হুয়াওয়ে। খবর রয়টার্স।

গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিস বলছে, মার্চে শেষ হওয়া সর্বশেষ প্রান্তিকে চীনের বাজারে ১ কোটি ৪৯ লাখ হ্যান্ডসেট বিক্রি করেছে হুয়াওয়ে। গত বছরের একই প্রান্তিকে যেখানে ৩ কোটি ১ লাখ বিক্রি করেছিল চীনভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। গত বছর যেখানে হুয়াওয়ের বাজার শেয়ার ছিল ৪১ শতাংশ তা বর্তমানে ১৬ শতাংশে নেমে এসেছে। বেশ কয়েক বছর চীনের বাজারে শীর্ষস্থান ধরে রাখা স্মার্টফোন ব্র্যান্ডটিকে হটিয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভিভো ও অপো। হুয়াওয়ে যেখানে শীর্ষস্থান থেকে তৃতীয় স্থানে নেমে এসেছে, সেখানে ভিভো ও অপোর বিক্রি বেড়েছে যথাক্রমে ৭৯ শতাংশ ও ৬৫ শতাংশ। প্রথম প্রান্তিকে ভিভোর বিক্রি ছিল ২ কোটি ১৬ লাখ ইউনিট এবং অপোর ২ কোটি ৬ লাখ ইউনিট।

গত বুধবার হুয়াওয়ে স্বীকার করে, প্রথম প্রান্তিকে তাদের আয় কমেছে ১৬ দশমিক ৫ শতাংশ। স্মার্টফোন বিক্রিতে পতনের ফলে মোট আয়ে প্রভাব পড়েছে। বিপরীতে চীনের সার্বিক স্মার্টফোন বাজার মহামারী-পূর্ব সময়ের মাত্রায় পৌঁছেছে। গত বছরের একই প্রান্তিকের তুলনায় দেশটিতে স্মার্টফোন বিক্রি বেড়েছে ২৪ শতাংশ। শাওমির স্মার্টফোন বিক্রি ৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৩৫ লাখ ইউনিটে। অন্যদিকে ফাইভজি সংবলিত আইফোন ১২ সিরিজের শক্তিশালী চাহিদার জেরে চীনের বাজারে অ্যাপলের বিক্রি ৪৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২০ লাখ ইউনিট।

বৈশ্বিক স্মার্টফোন বাজারে হুয়াওয়ের উত্থানটা দারুণ ছিল। খুব স্বল্প সময়ের জন্য স্যামসাং ও অ্যাপলের মতো দৃঢ় প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে দখলে নিতে সক্ষম হয়েছিল স্মার্টফোন বাজারের শীর্ষ অবস্থান। যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য বিরোধের সবচেয়ে বড় ভুক্তভোগী স্টার স্মার্টফোন ব্র্যান্ডটির পতন ঘটতে চলেছে।

বৈশ্বিক স্মার্টফোন বাজারে ডিভাইস উৎপাদন ও সরবরাহ বিবেচনায় শীর্ষস্থান হারিয়ে গত বছর তৃতীয় অবস্থানে জায়গা পেয়েছে ব্র্যান্ডটি। আর চলতি বছর হুয়াওয়ের অবস্থান সপ্তমে নেমে যাবে। চলতি বছরের শুরুতে এমনই এক পূর্বাভাস দিয়েছিল বাজার গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্স।

ট্রেন্ডফোর্সের প্রতিবেদন অনুযায়ী, সামগ্রিকভাবে চলতি বছর বৈশ্বিক স্মার্টফোন বাজারের ৮০ শতাংশ দখলে নিয়ে শীর্ষ পাঁচে থাকবে স্যামসাং, অ্যাপল, শাওমি, অপো ও ভিভো। মার্কিন রফতানি নিষেধাজ্ঞায় পড়ে নিজেদের ডিভাইস উৎপাদনের সরঞ্জাম সংকটে পড়েছে হুয়াওয়ে। বাধ্য হয়ে সাশ্রয়ী স্মার্টফোন উৎপাদনের সাব-বিভাগ ‘অনার’ বিক্রি করে দেয় প্রতিষ্ঠানটি। এর ফলে সাশ্রয়ী স্মার্টফোন বাজারে আধিপত্য হারাচ্ছে হুয়াওয়ে।

বিশ্বের শীর্ষ টেলিকম নেটওয়ার্ক সরঞ্জাম নির্মাতা হুয়াওয়ে। শুধু তা-ই নয়, গত বছরের শুরুর দিকে বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতার তকমাটিও দখলে নেয় প্রতিষ্ঠানটি। তবে যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য বিরোধের জেরে প্রতিষ্ঠানটির কনজিউমার ব্যবসা বিভাগ তীব্র চাপের মুখে রয়েছে। হুয়াওয়ের প্রবৃদ্ধি অনেকটাই স্থবির হয়ে পড়েছে। মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ে প্রতিষ্ঠানটির নিজস্ব ডিভাইস উৎপাদন কার্যক্রমও ব্যাহত হচ্ছে। যুক্তরাষ্ট্রে কালো তালিকাভুক্ত হওয়ায় প্রয়োজনীয় চিপ ও প্রযুক্তি সংকটে রয়েছে প্রতিষ্ঠানটি। এ পরিস্থিতিতে অনেকটা নীরবে বিশ্বের কিছু বাজার থেকে ডিভাইস ব্যবসা গুটিয়ে নিতে শুরু করেছে প্রতিষ্ঠানটি। শুরুতে সাব-ব্র্যান্ড অনার স্মার্টফোন ব্যবসা বিভাগের আংশিক বিক্রির ইচ্ছা প্রকাশ করলেও সর্বশেষ পুরো বিভাগটিই বেঁচে দেয় প্রতিষ্ঠানটি।

Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিজিটাল বাণিজ্য হতে হবে বহুপাক্ষিক: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

‘চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদেরকে ডিজিটাল দক্ষতা অর্জন করতে হবে’

অনুষ্ঠিত হলো ডিজিটাল সামিট
প্রযুক্তি সংবাদ

অনুষ্ঠিত হলো ডিজিটাল সামিট

কীভাবে ২০২৫ সালের সবচেয়ে স্টাইলিশ স্মার্টফোন হয়ে উঠলো টেকনোর পোভা ফাইভজি সিরিজ
নির্বাচিত

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন

মার্কিন জনস্বাস্থ্য বিভাগে সাইবার হামলা
নির্বাচিত

মার্কিন জনস্বাস্থ্য বিভাগে সাইবার হামলা

চাঁদাবাজি-টেন্ডারবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, দলীয় হলেও ছাড় নয়: ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

চাঁদাবাজি-টেন্ডারবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, দলীয় হলেও ছাড় নয়: ফকির মাহবুব আনাম

‘নগদ’ ওয়ালেট থেকে মোবাইল রিচার্জে ক্যাশব্যাক অফার
ছাড় ও অফার

‘নগদ’ ওয়ালেট থেকে মোবাইল রিচার্জে ক্যাশব্যাক অফার

Load More

ট্রেন্ডিং টপিক

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও
নির্বাচিত

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক
টেলিকম

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix