Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফুডপ্যান্ডার পেমেন্ট এখন বিকাশে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৯ মে ২০২১
ফুডপ্যান্ডার পেমেন্ট এখন বিকাশে
Share on FacebookShare on Twitter

নিরাপদ, স্বচ্ছ ও সুবিধাজনক হওয়ায় ইউটিলিটি বিল পরিশোধ থেকে শুরু করে অনলাইনে খাবার অর্ডার করা ও নানা আর্থিক প্রয়োজনে ক্যাশলেস অর্থাৎ নগদবিহীন পেমেন্টের দিকে ঝুঁকছেন অসংখ্য গ্রাহক। পেমেন্ট প্রক্রিয়াকে আরও সহজ, নিরাপদ এবং ঝামেলাবিহীন করার জন্য সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা-র ডিজিটাল পেমেন্ট পদ্ধতিগুলোর সাথে যুক্ত হ’ল বাংলাদেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবা বিকাশ। এখন থেকে গ্রাহকরা ফুডপ্যান্ডার পেমেন্ট বিকাশ করতে পারবেন যেকোন স্থান থেকে যেকোন সময়।

এ জন্য গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টটি ফুডপ্যান্ডায় পেমেন্ট পদ্ধতির তালিকায় সেভ করতে হবে। একবার অ্যাকাউন্ট যুক্ত হয়ে গেলে গ্রাহকরা তাদের প্রয়োজনমতো পেমেন্ট করতে পারবেন ক্যাশ টাকা স্পর্শ না করেই।

এখনো পর্যন্ত ৮৫ শতাংশেরও বেশি ফুডপ্যান্ডা ব্যবহারকারীই ক্যাশ-অন-ডেলিভারি পদ্ধতি পছন্দ করেন। তবে গ্রাহকরা ধীরে ধীরে মোবাইল ওয়ালেট ব্যবহারের সুবিধা নিতে শুরু করেছেন। কারণ, ডিজিটাল পেমেন্ট সেবা গ্রাহকের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো সময় লেনদেন ও পেমেন্ট এর সুযোগ করে দেয়। পাশাপাশি ডিজিটাল রিসিট পাওয়ার সুযোগ তো রয়েছেই। এছাড়া, করোনা মহামারীতে নগদ অর্থের লেনদেনে যে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, তা এড়িয়ে গ্রাহকরা ফুডপ্যান্ডায় প্রিয় খাবার বা প্রয়োজনীয় পণ্য অর্ডার করে সহজেই পেমেন্ট বিকাশ করতে পারছেন।

এ উপলক্ষ্যে, বিকাশ পেমেন্ট ব্যবহারকারীরা বেশ কিছু অফার উপভোগ করতে পারবেন। মে মাসজুড়ে ফুডপ্যান্ডা ব্যবহারকারীরা বিভিন্ন রেস্টুরেন্টে ন্যূনতম ১০০ টাকার অর্ডারে FPBKASH70 কোড ব্যবহার করলে সর্বোচ্চ ৭০ টাকা পর্যন্ত ৪০% ছাড় পাবেন। এছাড়া প্যান্ডামার্টে গ্রাহকরা FPBKASH50 কোড ব্যবহার করে ন্যূনতম ৫০০ টাকার অর্ডারে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত ৫% ছাড় পাবেন। বিকাশ-ফুডপ্যান্ডার এই অংশীদারিত্ব উভয় প্রতিষ্ঠানের গ্রাহকদের আরও বেশি ডিজিটাল লেনদেনে অভ্যস্ত করে তুলবে।

ফুডপ্যান্ডা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা আম্বারীন রেজা বলেন, “নগদ অর্থ লেনদেনের চেয়ে ডিজিটাল পেমেন্ট অনেক বেশি দ্রুত, নির্ভরযোগ্য এবং সুবিধাজনক। আমরা অনেক আগে থেকেই ফুডপ্যান্ডায় ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা রেখেছি। এখন বিকাশ পেমেন্ট চালু করার ফলে আরও বেশি সংখ্যক গ্রাহক ক্যাশলেস পেমেন্ট পদ্ধতির সুবিধা পাবেন আশা করি। পছন্দের খাবার ও প্রয়োজনীয় পণ্য অর্ডার করার অভিজ্ঞতাকে সবার জন্য আরও সহজ ও নিরাপদ করতে আমরা কাজ করে চলেছি। আমি বিশ্বাস করি বিকাশ পেমেন্ট গ্রাহকদের জন্য সুবিধা ও সহজলভ্যতা বহুগুন বাড়িয়ে দেবে।“

বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ বলেন, “ফুডপ্যান্ডা দেশজুড়ে খাবার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য অর্ডার করার জন্য একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম। তাদের সাথে আমাদের এই যাত্রা ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম-এ গ্রাহকের অন্তর্ভুক্তি আরো বাড়াবে। নগদ অর্থ লেনদেনের মতো স্বাস্থ্য ঝুঁকি নেই বলে গ্রাহকরা এই মহামারীর মাঝে ঘরে থেকে নিজের বা প্রিয়জনের জন্য পছন্দের খাবার বা প্রয়োজনীয় জিনিস নিরাপদে এবং সহজেই অর্ডার করতে পারবেন।”

Tags: ফুডপ্যান্ডাবিকাশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোনে-১১ কে হুয়াওয়ের চ্যালেঞ্জ
নির্বাচিত

আইফোনে-১১ কে হুয়াওয়ের চ্যালেঞ্জ

ইউক্রেনের স্যাটেলাইট হ্যাক করেছিল রাশিয়া!
নির্বাচিত

ইউক্রেনের স্যাটেলাইট হ্যাক করেছিল রাশিয়া!

‘এমডি অফ দ্য ইয়ার’ পুরস্কার জিতলেন ইলেক্ট্রো মার্টের নুরুল আফসার
প্রযুক্তি সংবাদ

‘এমডি অফ দ্য ইয়ার’ পুরস্কার জিতলেন ইলেক্ট্রো মার্টের নুরুল আফসার

ডাটা সেন্টারে বিদ্যুৎ ও পানির ব্যবহার কমাতে নতুন উদ্যোগ মাইক্রোসফটের
প্রযুক্তি সংবাদ

ডাটা সেন্টারে বিদ্যুৎ ও পানির ব্যবহার কমাতে নতুন উদ্যোগ মাইক্রোসফটের

মহামারির মাঝেও বৈদেশিক মুদ্রা আনছেন ফ্রিল্যান্সাররা
প্রযুক্তি সংবাদ

মহামারির মাঝেও বৈদেশিক মুদ্রা আনছেন ফ্রিল্যান্সাররা

বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে রিটার্ন দাখিল
প্রযুক্তি সংবাদ

বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে রিটার্ন দাখিল

Load More

ট্রেন্ডিং টপিক

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি
বিবিধ

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে
বিবিধ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে

সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ
অর্থ ও বাণিজ্য

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে জমা

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান
ছাড় ও অফার

বিএসসিপিএলসি’র ধামাকা অফার: সাবমেরিন কেবল ব্যান্ডউইডথে বিশেষ বোনাস ও মূল্যছাড়

বর্তমান সরকারের “সবার জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট”...

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix