Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদেরকে ডিজিটাল দক্ষতা অর্জন করতে হবে’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১০ মে ২০২১
ডিজিটাল বাণিজ্য হতে হবে বহুপাক্ষিক: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল শিল্প বিপ্লবের কারণে প্রচলিত পদ্ধতির শিক্ষা ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। শিক্ষার্থীদের কাগজে-কলমে কেবল শিক্ষা দিলেই চলবে না। তাদের ডিজিটাল ডিজিটাল দক্ষতা অর্জনের শিক্ষা দিতে না পারলে বেকারত্ব বাড়বে। ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় ছাত্র-ছাত্রীদের ডিজিটাল দক্ষতা অর্জন করতেই হবে। তিনি ডিজিটাল উপযোগী শিক্ষা সম্প্রসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগী ভূমিকা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী গতকাল ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানি, বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের সভাপতি আবুল কালাম আজাদ ও নাট্য ব্যক্তিত্ব মাহমুদ সাজ্জাদ হোসেন প্রমুখ বক্তৃতা করেন। মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী হিসেবে তৈরি করার জন্য শিক্ষা কার্যক্রম প্রচলিত পদ্ধতির সিলেবাস ও পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে ডিজিটাল উপযোগী শিক্ষা সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, জ্ঞানের পরিধি কাগজের বইয়ের বাইরে চলে গেছে।

মোস্তাফা জব্বার বলেন, সব ছাত্রকে কম্পিউটার বিজ্ঞানী হওয়ার দরকার নেই। তবে প্রত্যেককে ন্যূনতম ডিজিটাল দক্ষতা অর্জন করতেই হবে। আমাদের ছেলে-মেয়েরা খুবই মেধাবী। স্মার্ট ফোন, কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি মৌলিক বিষয় যাতে জানতে পারে সে বিষয়ে উদ্যোগী ভূমিকা গ্রহণ করা অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।

বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সভাপতি মোস্তাফা জব্বার কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ত্রিশালে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠায় বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের ভূমিকা তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু ও কাজী নজরুল ইসলামের মধ্যে মিল আছে। সাম্য ও অসম্প্রদায়িক চেতনার সেই আদর্শ আমাদের সমুন্নত রাখতে হবে। এটাই হবে নজরুলের প্রতি যথার্থ সম্মান প্রদান।

তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে সাত হাজার শিক্ষার্থীর মধ্যে শতকরা প্রায় আশিভাগ শিক্ষার্থী বৃহত্তর ময়মনসিংহের বাসিন্দা।

এর ফলে এই অঞ্চলেল নবীনদের শিক্ষার দ্বার উন্মুক্ত হয়েছে। বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম এমন একটি মহৎ কাজের সূচনা করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। একই সাথে শিক্ষা বিস্তারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন ধরেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ত্রিশালে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা না হলে স্থানীয় শিক্ষার্থীদের অনেকের পক্ষেই উচ্চ শিক্ষা গ্রহণ করা কঠিন হতো। তিনি বিশ্ববিদ্যালয়টিকে সৃজনশীল মানুষ গড়ার একটি অনুকরণীয় প্রতিষ্ঠানে পরিণত করতে সংশ্লিষ্টদের সম্ভাব্য সব ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন।

Tags: মোস্তাফা জব্বার

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাণিজ্য মেলায় সেরা ইনোভেশন ও সেরা স্টলের পুরস্কার পেলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

বাণিজ্য মেলায় সেরা ইনোভেশন ও সেরা স্টলের পুরস্কার পেলো ওয়ালটন

হারানো ১০৫টি মোবাইল ফোন উদ্ধার: পল্টন থানা পুলিশের সাফল্য ও মালিকদের হাসি
নির্বাচিত

হারানো ১০৫টি মোবাইল ফোন উদ্ধার: পল্টন থানা পুলিশের সাফল্য ও মালিকদের হাসি

পুরনো চ্যাট রেখেও হোয়াটসঅ্যাপ নম্বর বদলাবেন যেভাবে
নির্বাচিত

অক্টোবর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

১০ কোটি স্মার্টফোন বাজারে এনেছে হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

১০ কোটি স্মার্টফোন বাজারে এনেছে হুয়াওয়ে

ডেল ইন্সপাইরন ১৫ ৩৫৮০ তে কী কী আছে?
নির্বাচিত

ডেল ইন্সপাইরন ১৫ ৩৫৮০ তে কী কী আছে?

নাগরিকত্ব আইন: এবার অফলাইনে আসাম ও মেঘালয়
প্রযুক্তি সংবাদ

নাগরিকত্ব আইন: এবার অফলাইনে আসাম ও মেঘালয়

Load More

ট্রেন্ডিং টপিক

নেতানিয়াহুর ৪ কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান
বিবিধ

নেতানিয়াহুর ৪ কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি
বিবিধ

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা
বিবিধ

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, শুক্রবার লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার
নির্বাচিত

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, শুক্রবার লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix