Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

করোনা যুদ্ধে প্রধানমন্ত্রীর পাশে “নগদ” পরিবার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১০ মে ২০২০
করোনা যুদ্ধে প্রধানমন্ত্রীর পাশে “নগদ” পরিবার
Share on FacebookShare on Twitter

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে ৬০ লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা “নগদ” এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। আজ রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাঁর কার্যালয়ে অনুদানের চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস।

এ সময় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দেওয়া প্রসঙ্গে “নগদ”-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘এই দুর্যোগে দেশের সকল মানুষের সেবা নিশ্চিত করার জন্য মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের নেতৃত্বে “নগদ” এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের এই ক্ষুদ্র অনুদান গ্রহণ করায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। করোনাযুদ্ধে বাংলাদেশের বিজয় নিশ্চিত করতে যেকোনো প্রয়োজনে প্রধানমন্ত্রীর যেকোনো নির্দেশনা পালন করতে আমরা সবসময় প্রস্তুত আছি। এ যুদ্ধে আমাদের জিততেই হবে। আমরা বিশ্বাস করি মানুষ বাঁচলে দেশ বাঁচবে।’

সবার প্রিয় বাংলাদেশ আজ এক গভীর সংকটে, এখনই সময় একে অপরের পাশে দাঁড়ানোর। করোনার এই মহাসংকটে “নগদ”-এর সবাই করোনার বিরুদ্ধে একসাথে লড়ছে এবং লড়বে। “নগদ” শুরু থেকেই এই করোনা যুদ্ধে বাংলাদেশের প্রান্তিক মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে।

করোনা ভাইরাস মোকাবিলায় রাষ্ট্রীয় সেবা “নগদ” সরকারি ঘোষণার প্রথম দিন থেকে করোনা মোকাবিলায় সর্বস্তরের মানুষের সাথে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রীয় জরুরি সেবা হিসেবে “নগদ” একদিনের জন্যও তার কার্যক্রম বন্ধ রাখেনি। এ ছাড়া “নগদ” তার প্রতিটি কর্মীর ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) নিশ্চিত করেছে এবং তার সকল উদ্যোক্তা, ডিস্ট্রিবিউটর, বিক্রয়কর্মীসহ প্রায় ২ লাখ সদস্যের প্রত্যেকের চিকিৎসার জন্য ৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার দায়িত্ব নিয়েছে।

করোনাদুর্গতদের সাহায্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্বল্প আয়ের ৫০ লাখ পরিবারকে ২৫০০ টাকা করে নগদ সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সরকারের এই উদ্যোগের সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ১৭ লাখ পরিবারের কাছে টাকা পৌঁছে দেবে “নগদ”। এর মাধ্যমে সরকারের ৪২৫ কোটি টাকা উপকারভোগীদের কাছে মূহুর্তে পৌঁছে দেবে রাষ্ট্রীয় সেবা “নগদ”। আর উপকারভোগীদের এই টাকা উত্তোলনে কোনো টাকা খরচ করতে হবে না।

এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের লেনদেন খরচ প্রতি হাজারে মাত্র ৬ টাকায় নিয়ে এসেছে “নগদ” তার ‘স্বাধীন মার্চেন্ট’ উদ্যোগের মাধ্যমে। যা বাংলাদেশের মোবাইল ব্যাংকিং ইতিহাসে সর্বনি¤œ রেট। বর্তমানে একই সেবার জন্য অন্যান্য অপারেটরে প্রতি হাজারে খরচ হয় ২০ টাকা।

কৃষকের ফসল জমি থেকে সরাসরি ক্রেতার কাছে পৌঁছে দিতে ডাক বিভাগের সহযোগিতায় ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় কৃষক বিনা খরচে ডাক বিভাগের গাড়িতে পণ্য শহরে পাঠাতে পারবেন এবং “নগদ”-এর ‘স্বাধীন মার্চেন্ট’-এর মাধ্যমে পণ্যের মূল্য গ্রহণ করতে পারবেন। “নগদ” দেশের সকল স্বনামধন্য ই-কমার্স এবং গ্রোসারি বিক্রেতাদের একটি প্ল্যাটফর্মে এনে কৃষকের ন্যয্য মূল্য নিশ্চিত করছে।

“নগদ” কৃষকদের সহায়তার জন্য গ্রীন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানির (জিডিআইসি) সাথে যৌথভাবে ‘আমরা করব জয়’ নামের একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে। যার মাধ্যমে তহবিল সংগ্রহ করে সেই টাকা ঈদ-উল ফিতরের আগে অসহায় কৃষকদের মাঝে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব পালন করার কারণে অনেকে আপনজনদের কাছ থেকেও দূরে আছে, কিন্তু এখনই শ্রেষ্ঠ সময় মানবিকভাবে একজন আরেকজনের পাশে দাঁড়ানোর। মানুষের পাশে দাঁড়ানোর সমস্ত উদ্যোগে “নগদ” সবসময় পাশে থাকবে, কারণ “নগদ” বিশ^াস করে, ‘মানুষ বাঁচলে দেশ বাঁচবে’।

Tags: নগদ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইনস্টাগ্রামে টাকা আয়ের সুযোগ চালু হচ্ছে আরও ৬ দেশে
নির্বাচিত

ইনস্টাগ্রামে টাকা আয়ের সুযোগ চালু হচ্ছে আরও ৬ দেশে

২০২০ সালে দেশের বাজারে স্যামসাং’র উদ্ভাবন
নির্বাচিত

২০২০ সালে দেশের বাজারে স্যামসাং’র উদ্ভাবন

ডিবি হারুনকে অবৈধ হ্যান্ডসেটের বিরুদ্ধে অভিযান চালাতে বললেন প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ডিবি হারুনকে অবৈধ হ্যান্ডসেটের বিরুদ্ধে অভিযান চালাতে বললেন প্রতিমন্ত্রী

করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে মতবিনিময় করলেন পলক
প্রযুক্তি সংবাদ

করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে মতবিনিময় করলেন পলক

ভাঙনের মুখে ফেসবুক?
প্রযুক্তি সংবাদ

ফেসবুকের পাঁচ শ কোটি ডলার জরিমানা

স্যামসাং গ্যালাক্সি ফোনে অ্যান্ড্রয়েড ১১ আপডেট ভার্সন সম্পর্কে জেনে নিন
প্রযুক্তি সংবাদ

স্যামসাং গ্যালাক্সি ফোনে অ্যান্ড্রয়েড ১১ আপডেট ভার্সন সম্পর্কে জেনে নিন

Load More

ট্রেন্ডিং টপিক

দিনে ৮ ঘণ্টা কুলার চালালে মাসে বিদ্যুৎ খরচ কত আসবে?
প্রযুক্তি সংবাদ

দিনে ৮ ঘণ্টা কুলার চালালে মাসে বিদ্যুৎ খরচ কত আসবে?

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন
নির্বাচিত

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বাংলাদেশ-কোরিয়া সেমিকন্ডাক্টর সহযোগিতায় নতুন সম্ভাবনা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ-কোরিয়া সেমিকন্ডাক্টর সহযোগিতায় নতুন সম্ভাবনা

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি টিচিং হাসপাতাল উদ্বোধন
সোশ্যাল মিডিয়া

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি টিচিং হাসপাতাল উদ্বোধন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ

এনভিডিয়ার এইচ২০০ চিপ কেনার জন্য চীনের ১০টি প্রতিষ্ঠানকে...

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix