Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উইসিস/ডব্লিউএসআইএস অ্যাওয়ার্ড পেল বাংলাদেশের প্রকল্প সিবিভিএমপি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৯ মে ২০২১
উইসিস/ডব্লিউএসআইএস অ্যাওয়ার্ড পেল বাংলাদেশের প্রকল্প সিবিভিএমপি
Share on FacebookShare on Twitter

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন প্রক্রিয়া প্রবর্তনের জন্য ‘ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি-উইসিস/ডব্লিউএসআইএস উইনার পুরস্কার-২০২১’ অর্জন করেছে বাংলাদশ। প্রকল্পটির উদ্যোগ ও তত্ত্বাবধায়নে রয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্ম (সিবিভিএমপি) প্রকল্পটি বিটিআরসি’র তত্ত্বাবধায়নে বাংলাদেশের প্রথম সারির আইসিটি সেবা প্রদানকারি সংস্থা “সিনেসিস আইটি লিমিটেড” সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক মানের সফটওয়্যার তৈরি থেকে শুরু করে বাস্তবায়ন এবং রক্ষণাবেক্ষণ সহ সার্বিক কারিগরি সহায়তা প্রদান করে যাচ্ছে।

মঙ্গলবার (১৮ মে) আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই ‍পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তির পর অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

সিবিভিএমপি প্রকল্পটি তথ্যপ্রযুক্তি খাতে বিশ্বের অন্যতম সম্মানজনক পুরস্কার ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (উইসিস/ডব্লিউএসআইএস) পুরস্কার-২০২১ প্রতিযোগিতার অ্যাকশন লাইন সি-ফাইভ ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। অ্যাকশন লাইন সি-ফাইভের মূল প্রতিপাদ্য— বিল্ডিং কনফিডেন্স অ্যান্ড সিকিউরিটি ইন ইউজ অব আইসিটিস। এছাড়াও উইসিস/ডব্লিউএসআইএস ফোরামের প্রধান লক্ষ্য হলো— উন্নয়নশীল বিশ্বে ইন্টারনেট ব্যবহার বৃদ্ধি করে ধনী-দরিদ্র দেশগুলোর মাঝে ডিজিটাল বিভাজন দূর করা।

উইসিস/ডব্লিউএসআইএস-এর প্রতিযোগিতায় সরকারি, বেসরকারি, সাধারণ নাগরিক, আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকল্প জমা দেওয়ার পাশাপাশি উইসিস/ডব্লিউএসআইএস-এর অংশীদাররাও এতে অংশ নেয়। এতে বিভিন্ন দেশের মোট ৯০ টি প্রকল্পের এর মধ্য থেকে ১৮ টি ক্যাটাগরিতে ১৮ টি প্রকল্পকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়। বিটিআরসি চলতি বছরই প্রথম এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সিবিভিএমপি প্রকল্পটি ১৫ হাজারের বেশি ভোট পায়।

মুঠোফোনের নানা অপরাধ থেকে সাধারণ মানুষকে রক্ষা করতেই সিনেসিস আইটির সার্বিক সহযোগিতায় বিটিআরসি নিয়ে আসে সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্ম (সিবিভিএমপি)। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরী আন্তর্জাতিক মানের এই সিস্টেমের ফলে বিশ্বের কাছে হয়ে উঠেছে রোল মডেল। প্রতিষ্ঠার পর থেকে জিরো ডাউনটাইমের মাধ্যমে সিবিভিএমপি পরিচালনা, তত্ত্বাবধায়ন এবং রক্ষণাবেক্ষণ করেছে দেশের প্রথম সারির আইটি প্রতিষ্ঠান সিনেসিস আইটি। বর্তমানে যার আপটাইমও ৯৯.৯৯% উপরে। প্রকল্পটির অভিজ্ঞতা বিনিময়ের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রকল্পটি পরিদর্শনের জন্য বিআরটিসি’র কাছে আবেদনও করে।

সিনেসিস আইটি লিমিটেড-এর গ্রুপ সিইও – জনাব রুপায়ন চৌধুরী বলেন, “দেশের প্রতিটা মোবাইল কোম্পানির অক্লান্ত পরিশ্রম ও সার্বিক সহযোগিতায় এবং বিটিআরসি’র নেতৃত্বে আমরা এই চ্যালেঞ্জটা সহজেই জয় লাভ করতে পেরেছি। যার ফলে সারা পৃথিবীতে আজ সিবিভিএমপি একটি আদর্শ। মোবাইল আইডেন্টিটি সলিউশনের কথা আসলে সবার আগে আসে বাংলাদেশ, যেটি আমাদের জন্য একটি গর্বের বিষয়। এছাড়াও সিবিভিএমপি সিস্টেম আমাদের জাতীয় সম্পদ। এটি আমাদের অহংকারের এবং ডিজিটাল বাংলাদেশ সক্ষমতার আরেক প্রতীক।”

প্রকল্পটি বাস্তবায়ন ও ব্যবস্থাপনা দায়িত্বে আছেন সিনেসিস আইটি’র মহাব্যবস্থাপক এবং তথ্যপ্রযুক্তি ও অবকাঠামো বিভাগের প্রধান- জনাব আমিনুল বারী শুভ্র, তার মতে, “এরকম একটি রাষ্ট্রীয় গুরুত্তপূর্ণ প্রকল্পের জন্য দেশীয় কোম্পানির উপর আস্থা রাখা নিঃসন্দেহে সিনেসিস আইটির জন্য ছিলো অনেক বড় একটা সুযোগ। সিনেসিস আইটি সেই সিদ্ধান্তের যথার্থতা প্রমানের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। আমি বলব, সিবিভিএমপি পাবলিক প্রাইভেট সহযোগিতামূলক প্রকল্পের সফলতার অনন্য উদাহরণ। বিটিআরসি’র উদ্যোগ এবং সঠিক নির্দেশনা এবং মোবাইল অপারেটরদের সর্বাত্মক সহযোগিতার জন্যই প্রকল্পটির সফল বাস্তবায়ন সম্ভব হয়েছে। সবচে বড় যে উদাহরণ’টি তৈরী হয়েছে সেটি হচ্ছে, প্রকৃত অর্থে দেশীয় প্রযুক্তির সঠিক বাস্তবায়নের মাধ্যমেই ডিজিটাল বাংলাদেশের প্রকৃত লক্ষ্য অর্জন সম্ভব।”

বিশেষভাবে উল্লেখ্য যে, এর আগে ডিজিটাল বাংলাদেশ গড়ার সফল উদ্যোগের জন্য ‘দ্য আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড ২০১৯ সার্টিফিকেট এপ্রিসিয়েশন’ পুরস্কার লাভ করে সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্ম (সিবিভিএমপি) প্রকল্পটি।

 

এই বিভাগ থেকে আরও পড়ুন

আপনার স্মার্টফোনের সঠিক চার্জার কোনটি?
কিভাবে করবেন

আপনার স্মার্টফোনের সঠিক চার্জার কোনটি?

গুগলকে হটিয়ে শীর্ষে অ্যামাজন
নির্বাচিত

গুগলকে হটিয়ে শীর্ষে অ্যামাজন

চীনে স্মার্টফোনের সেলস কমলেও বেড়েছে হুয়াওয়ের
নির্বাচিত

এক দশকে সবচেয়ে বড় ধাক্কায় হুয়াওয়ে

চার্জার ও ইয়ারফোনের পর ফোনের বাক্স থেকে বাদ পড়তে পারে ইউএসবি কেবলও
প্রযুক্তি সংবাদ

চার্জার ও ইয়ারফোনের পর ফোনের বাক্স থেকে বাদ পড়তে পারে ইউএসবি কেবলও

তথ্যপ্রযুক্তি খাতে কর অব্যাহতি চালু রাখার দাবি
প্রযুক্তি সংবাদ

তথ্যপ্রযুক্তি খাতে কর অব্যাহতি চালু রাখার দাবি

কারকোপোলো ট্র্যাকারে উদ্ধার চুরি হওয়া কাভার্ডভ্যানসহ ৪০ লাখ টাকার গার্মেন্টস পণ্য
অটোমোবাইল

কারকোপোলো ট্র্যাকারে উদ্ধার চুরি হওয়া কাভার্ডভ্যানসহ ৪০ লাখ টাকার গার্মেন্টস পণ্য

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়
বিবিধ

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা
অর্থ ও বাণিজ্য

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা

নতুন করে ৪০ লাখ ডলার বিনিয়োগ পেলো চালডাল
ই-কমার্স

যশোরে বকেয়া বেতনের দাবিতে ‘চালডাল’ কল সেন্টারে বিক্ষোভ ও ভাঙচুর

ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, প্রমাণসহ ধরলেন বিএনপি নেতাকর্মীরা 
বিবিধ

ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, প্রমাণসহ ধরলেন বিএনপি নেতাকর্মীরা 

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix