Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভুল ভাইরাল আর সেনসেশনাল শিরোনামের নেশা এক মহামারীর পর্যায়ে চলে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 4 May 2025
ভুল ভাইরাল আর সেনসেশনাল শিরোনামের নেশা এক মহামারীর পর্যায়ে চলে যাচ্ছে
Share on FacebookShare on Twitter

চটুল, টক্সিক আর গীবত নির্ভর বিষয়ের প্রতি মানুষের আকর্ষণের তোড়ে সত্যিকারের জনগুরুত্বপূর্ণ ইস্যু চাপা পড়ে যাচ্ছে, কষ্টে থাকছে কোটি কোটি নাগরিক।

এই দেশে চার থেকে পাঁচ কোটি মানুষ কৃষক, কয়েক কোটি জেলে কিংবা শ্রমিক, আরো কোটি খানেক মানুষ দেশের বাইরে প্রবাস জীবন যাপন করেন। এই সিংহভাগ মানুষের দুঃখ-কষ্ট, ইস্যু সহজে ভাইরালও হয় না, শিরোনামও খুব একটা হয় না। সামনেই আসছে বন্যা, কোন নদীর বাঁধের কি অবস্থা, কোন জেলার দুর্যোগ প্রস্তুতি কেমন, কোথায় উদ্ধারকারী স্পিডবোট থাকা উচিত বা আছে কিনা, এসব নিয়ে আমাদের মাথাব্যথা নেই, পোস্ট নেই, টকশোতে আলোচনা নেই বরং কোন নায়িকা কি খেয়েছেন, কি পরেছেন, কার সংসার ভাঙলো নাকি ভাঙতে যাচ্ছে এসব নিয়ে ভীষণ আগ্রহ নেটিজেনদের।

আচ্ছা বলুনতো, শেষ কবে কৃষি প্রধান এই দেশে কোল্ডস্টোরেজ বা ডিপ টিউবওয়েল ভাইরাল হয়েছে অথবা একজন শ্রমিকের রান্নাঘর, প্রাথমিক শিক্ষকের মাসের শেষ ১০ দিনের বাজারের ফর্দটা নিয়ে ফেইসবুক বা গণমাধ্যমে আলাপ হয়েছে, সবাই এক হয়ে আওয়াজ তুলেছে, কিছু একটা বলেছে? আমার মনে পড়ে না, বরং কোন সেলেব্রিটি বা কোন পলিটিশিয়ান কিংবা কোন ব্লগার কাকে অশালীন ভাষায় আক্রমন করেছে তা নিয়েই কেটে যায় আমাদের অধিকাংশের সময় আর মোবাইলের ডাটা। সত্য মিথ্যা যাচাই না করে ডিজিটাল ডোপামিনের নেশায় বুঁদ প্রায় গোটা দেশ।

আমাদের পিছিয়ে থাকার অনেকগুলো কারণের মধ্যে এই ভুল বিষয় আর ভুল শিরোনামকে মাথায় টুকে নাচার রোগটা অন্যতম। আসল ইস্যু কোনটা, বুঝতে না পারার কারণেই পার পেয়ে যায় সেসব মানুষ, যাদের দায়িত্ব হলো নাগরিকদের দেখভাল করা। কারন, তারা জানে মানুষ সত্যিকারের ইস্যু ফেলে কয়েকদিন পর পর একদম জনগুরুত্বহীন হালকা কোনো বিষয় নিয়ে ভার্চুয়াল ঝগড়ায় মেতে উঠবে। ঐদিকে, ডুবে যাবে কৃষকের বসতবাড়ি আর ভেঙে যাবে প্রবাসীর সুটকেস।

লেখক : স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ (সনি-স্মার্ট)-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কত ফলোয়ার হলে ইনস্টাগ্রামে আয় করা যায়?
সোশ্যাল মিডিয়া

কত ফলোয়ার হলে ইনস্টাগ্রামে আয় করা যায়?

চীন নিয়ে উদ্বেগ কমাতে নতুন প্রকল্প টিকটকের
নির্বাচিত

কোটি কোটি ভারতীয়র ব্যক্তিগত তথ্য টিকটকের হাতে!

টিকটক ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য চালু হলো নতুন ফিচার 
প্রযুক্তি সংবাদ

টিকটক ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য চালু হলো নতুন ফিচার 

১৫০ কোটি ডাউনলোডের মাইলফলকে টিকটক
নির্বাচিত

১৫০ কোটি ডাউনলোডের মাইলফলকে টিকটক

চীন নিয়ে উদ্বেগ কমাতে নতুন প্রকল্প টিকটকের
প্রযুক্তি সংবাদ

অ্যাপ কখনওই মার্কিন ডেটা চীন সরকারকে দেয়নি: টিকটক সিইও

ইউটিউবে নতুন সেটিং, কমবে ডেটা খরচ
প্রযুক্তি সংবাদ

ইউটিউবের ভিডিও সরানোর তালিকার শীর্ষ দশে বাংলাদেশ, সরানো হয়েছে লাখ লাখ ভিডিও

Load More

ট্রেন্ডিং টপিক

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স
অর্থ ও বাণিজ্য

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

২০২৫ সালের অক্টোবরে ঢাকার যমুনা ফিউচার পার্কে Dazzle-এর...

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

প্লে স্টোরেও ভুয়া অ্যাপ

গুগল প্লে স্টোরে আসল-নকল অ্যাপ চিনবেন যেভাবে

হুয়াওয়ের সম্ভাব্য নতুন স্টারলাইট স্মার্টফোন ব্র্যান্ড

নতুন স্মার্টফোন ব্র্যান্ড আনছে হুয়াওয়ে, লক্ষ্য রেডমি-রিয়েলমির বাজার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 May 2025

ভুল ভাইরাল আর সেনসেশনাল শিরোনামের নেশা এক মহামারীর পর্যায়ে চলে যাচ্ছে

Techzoom.TV |
TechzoomTV