Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘বাংলাদেশের সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত ওয়ালটন’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
‘বাংলাদেশের সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত ওয়ালটন’
Share on FacebookShare on Twitter

ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহল্টস বলেছেন, গত কয়েক বছরে বাংলাদেশের ব্যাপক উন্নয়ণ হয়েছে। বাংলাদেশের এ সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত ওয়ালটন। তারা হাই-কোয়ালিটি পণ্য তৈরি করছে। জার্মানিসহ বিশ্বের বিভিন্ন দেশে ওয়ালটন পণ্য রপ্তানি করছে। ওয়ালটন কারখানার কর্মপরিবেশ ও বিশাল কর্মযজ্ঞ দেখে আমি মুগ্ধ।

বৃহস্পতিবার (৩ জুন ২০২১) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক কারখানা পরিদর্শনকালে এসব কথা বলেন জার্মান রাষ্ট্রদূত। সে সময় তার সঙ্গে ছিলেন ঢাকায় জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন কনস্টানজা জেরিংগার। যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে তারা বাংলাদেশে তৈরি ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদন শিল্পের অভাবনীয় অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

কারখানা কমপ্লেক্সে জার্মান প্রতিনিধিদলকে ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম মুর্শেদ।
সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হুমায়ূন কবীর ও আলমগীর আলম সরকার, ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের (আইবিইউ) প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম, নির্বাহী পরিচালক কর্নেল (অব.) শাহাদাত আলম, উদয় হাকিম, ইউসুফ আলী, প্রধান বিপণন কর্মকর্তা ফিরোজ আলম, নির্বাহী পরিচালক আমিন খান, শাহজাদা সেলিম, ইয়াসির আল ইমরান, রাকিব উদ্দীন, ওয়ালটনের ইউরোপীয়ান মার্কেট হেড তাওসীফ আল মাহমুদ, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রেজাউল ইসলাম মিনার প্রমুখ।

জার্মান রাষ্ট্রদূত এবং ডেপুটি হেড অব মিশন প্রথমে ওয়ালটন কারখানায় বিশাল কর্মযজ্ঞ এবং জার্মানিতে ওয়ালটন পণ্যের রপ্তানি ও কার্যক্রমের ওপর নির্মিত ভিডিও ডক্যুমেন্টারি উপভোগ করেন। এরপর জার্মান প্রতিনিধিদল ওয়ালটনের বিশ্বমানের রেফ্রিজারেটর উৎপাদন প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণে যান। পর্যায়ক্রমে অতিথিরা ওয়ালটনের কম্প্রেসর, এলইডি টেলিভিশন, এলজিপি-এলডিপি, মাদারবোর্ড উৎপাদন এবং প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে জার্মান রাষ্ট্রদূত আরো বলেন, ওয়ালটনের লক্ষ্য বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করা। সেজন্য তারা অত্যাধুনিক প্রযুক্তি ও মেশিনারিজে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। যার বেশিরভাগই জার্মানির। ওয়ালটন কারখানার কর্মপরিবেশ অত্যন্ত সুন্দর। তারা বিভিন্ন ম্যাটেরিয়াল পুনঃব্যবহার করছে। যা খুবই ইমপ্রেসিভ। গ্লোবাল ব্র্যান্ড হয়ে ওঠার সব যোগ্যতা ও সামর্থ ওয়ালটনের রয়েছে।

ডেপুটি হেড অব মিশন কনস্টানজা জেরিংগার বলেন, ওয়ালটন কারখানার সুযোগ-সুবিধা, দক্ষ কর্মী, কাজের ধরণ সব কিছু দেখে আমি অবিভূত। এখানে সব কিছুই অত্যন্ত গোছানো। আমি ওয়ালটনের সাফল্য কামনা করছি।

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম মুর্শেদ বলেন, জার্মানিকে বলা হয় ‘ফাদার অব টেকনোলজি’। জার্মান রাষ্ট্রদূত এবং ডেপুটি হেড অব মিশনের ওয়ালটন কারখানা পরিদর্শন আমাদের জন্য অনুপ্রেরণার। জার্মানিকে ঘিরে ইউরোপে ওয়ালটনের ব্যবসায়িক পরিকল্পনা সাজানো হয়েছে। ওয়ালটনের গ্লোবাল বিজনেস পরিচালিত হবে ইউরোপ তথা জার্মানি থেকে। আমাদের প্রত্যাশা এই পরিদর্শনের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরো মজবুত ও দীর্ঘস্থায়ী হবে।

এ বিষয়ে তাওসীফ আল মাহমুদ বলেন, ইউরোপের বিজনেস হাব জার্মানি। দেশটির সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় ব্যবসায়িক সম্পর্ক খুবই সুদূঢ়। বাংলাদেশের রপ্তানি আয়ের ৬০ শতাংশ আসে ইউরোপ থেকে। যার কেন্দ্রে রয়েছে জার্মানি। বিগত কয়েক বছর ধরে বাংলাদেশে তৈরি ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য ইউরোপের বাজারে অন্যতম রপ্তানি খাত হয়ে উঠেছে। ইউরোপে বাংলাদেশে তৈরি ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের বাজার বৃদ্ধিতে জার্মানি তথা ঢাকার জার্মান দূতাবাস ব্যাপক সহায়তা করছে।

তিনি জানান, ইউরোপীয় স্ট্যান্ডার্ড, কমপ্ল্যায়েন্স এবং সোশাল রিকোয়ারমেন্ট মেনে পণ্য তৈরি করছে ওয়ালটন। জার্মানিকে কেন্দ্রে রেখে এ খাতে ইউরোপের বাজার টার্গেট করেছে ওয়ালটন। বর্তমানে ইউরোপের ১০টি দেশে ওয়ালটনের পণ্য রপ্তানি হচ্ছে। চলতি বছর ইউরোপের আরো ১০টি দেশ ওয়ালটনের রপ্তানির আওতায় আসছে।

উল্লেখ্য, বিশ্বমানের প্রযুক্তিপণ্য উৎপাদনে ওয়ালটন একটি প্রশংসিত নাম। গাজীপুরের কালিয়াকৈরে ৭ শতাধিক একর জায়গাজুড়ে স্থাপন করা হয়েছে ওয়ালটনের অত্যাধুনিক কারখানা। আন্তর্জাতিক মান ও স্ট্যান্ডার্ড অনুসরণ করে এখানে ফ্রিজ, টিভি, এসি, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন, হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, লিফটসহ বিভিন্ন উচ্চমানের পণ্য তৈরি হচ্ছে।

উৎপাদনের পাশাপাশি বিভিন্ন পণ্যের গবেষণা ও উন্নয়ন, মান নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক ব্যবসা ইউনিটসহ বিভিন্ন বিভাগ গড়ে উঠেছে।

‘মেইড ইন বাংলাদেশ’ লেখা বুকে নিয়ে ওয়ালটনের তৈরি আন্তর্জাতিক মানের পণ্য যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। বাংলাদেশি পণ্য দিয়ে এবার বিশ্বজয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ওয়ালটন। ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ডের কাতারে জায়গা করে নেয়ার টার্গেট নিয়েছে বাংলাদেশী এই প্রতিষ্ঠান।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘আস্থা অ্যাপ’-এ গ্রাহকদের জন্য ফ্রি ই-বুক সুবিধা চালু
প্রযুক্তি সংবাদ

‘আস্থা অ্যাপ’-এ গ্রাহকদের জন্য ফ্রি ই-বুক সুবিধা চালু

‘নতুন জীবনধারার সাথে খাপ খাওয়াতে প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই’
প্রযুক্তি সংবাদ

‘নতুন জীবনধারার সাথে খাপ খাওয়াতে প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই’

এআই দিয়ে তৈরি ভয়েস কল নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র
প্রযুক্তি সংবাদ

এআই দিয়ে তৈরি ভয়েস কল নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

স্যামসাংয়ের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আরো সুরক্ষিত হবে
নির্বাচিত

স্যামসাংয়ের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আরো সুরক্ষিত হবে

মোবাইল বিস্ফোরণে স্কুলছাত্রীর মৃত্যু
নির্বাচিত

মোবাইল বিস্ফোরণে স্কুলছাত্রীর মৃত্যু

ইভ্যালির রাসেল-শামীমার মুক্তি চেয়ে গণস্বাক্ষর
ই-কমার্স

ইভ্যালির রাসেল-শামীমার মুক্তি চেয়ে গণস্বাক্ষর

Load More

ট্রেন্ডিং টপিক

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার
প্রযুক্তি সংবাদ

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার

জ্বালানি সংকটের মধ্যে আইসিসিবিতে শুরু ‘ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’
অটোমোবাইল

জ্বালানি সংকটের মধ্যে আইসিসিবিতে শুরু ‘ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’

এনসিপি
সোশ্যাল মিডিয়া

এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা

অ্যান্ড্রয়েডে ফেস আইডি নিয়ে নতুন শঙ্কা কী
নির্বাচিত

অ্যান্ড্রয়েডে ফেস আইডি নিয়ে নতুন শঙ্কা কী

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

প্রযুক্তি যত উন্নত হচ্ছে, হ্যাকার ও প্রতারকদের কৌশলও...

প্রাকৃতিক গ্যাস সংকটের বিকল্প সমাধান হতে পারে পানি দিয়ে পরিচালিত চুলা

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix