Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ট্রাম্প যুগের নিষেধাজ্ঞা প্রত্যাহার বাইডেনের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 11 June 2021
ট্রাম্প যুগের নিষেধাজ্ঞা প্রত্যাহার বাইডেনের
Share on FacebookShare on Twitter

চীনভিত্তিক সোস্যাল মিডিয়া টিকটক ও উইচ্যাট বন্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার এক নির্বাহী আদেশে ওই নিষেধাজ্ঞা তুলে নিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এটি অবশ্য আগেই আদালতের নির্দেশনায় স্থগিত অবস্থায় ছিল। এবার পাকাপাকিভাবে নিষিদ্ধ হওয়ার হাত থেকে রেহাই পেল প্রতিষ্ঠান দুটি। খবর রয়টার্স ও নিউইয়র্ক টাইমস।

বাইডেনের নির্বাহী আদেশে অবশ্য পুরোপুরি মুক্তি মেলেনি টিকটক ও উইচ্যাটের। প্রতিষ্ঠান দুটির ব্যাপারে তদন্ত অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে নতুন এক নির্দেশনায় স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ওই নির্দেশনায় টিকটক ও উইচ্যাটের ব্যাপারে নিরাপত্তা রিভিউ করতে বলা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক লেনদেন বিষয়ে পৃথক সরকারি প্যানেলের পর্যালোচনার সম্মুখীন হবে টিকটক।

বাইডেনের নির্বাহী আদেশ নিয়ে এখনো মন্তব্য করতে দেখা যায়নি টিকটক ও উইচ্যাটকে। যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারকারীর সংখ্যা ছিল ১০ কোটিরও বেশি। এছাড়া অন্তত ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারী বিভিন্ন সেবা, গেমস ও আর্থিক লেনদেনের জন্য উইচ্যাট ব্যবহার করে আসছিল।

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে বিবৃতি দিয়েছে চীন। গতকাল দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের এক নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র গাও ফেঙ্গ জানান, যুক্তরাষ্ট্র সঠিক সিদ্ধান্ত নিয়েছে।

ট্রাম্প প্রথম দুটি নির্দেশনায় স্বাক্ষর করেছিলেন গত ২০ আগস্ট। ওই সময়ে বলা হয়েছিল, টিকটক চীন সরকারকে মার্কিন ব্যবহারকারীদের উপাত্ত দিয়ে দিচ্ছে। সমালোচকরা অবশ্য বলছেন ভিন্ন কথা। ওই নির্দেশনায় স্বাক্ষরের এক মাস আগে ট্রাম্পের টলসা র্যালি পণ্ড করে দিয়েছিল টিকটক ব্যবহারকারীরা। সমালোচকদের দাবি, সেটার রেশেই ট্রাম্পের চক্ষুশূলে পরিণত হয়েছিল টিকটক।

বিভিন্ন ইস্যুতে রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা দুই মেরুতে অবস্থান করলেও বেইজিংয়ের উত্থান ঠেকাতে একমত তারা। মার্কিন অর্থনীতিতে চীনের প্রভাবকে শুধু বিশ্বের বৃহত্তম অর্থনীতির জন্যই হুমকি নয় বরং গণতন্ত্রের জন্যও হুমকি হিসেবে দেখছেন বাইডেন। চীনকে ঠেকাতে ট্রাম্প প্রশাসন যে পদক্ষেপ নিয়েছিল তার অনেকই চালু রেখেছে বাইডেন প্রশাসন। এমনকি কিছু ক্ষেত্রে পূর্বসূরির চেয়ে আরো কঠোর পদক্ষেপ নিতে দেখা গেছে। যেমন গত সপ্তাহে চীনের কিছু প্রতিরক্ষা ও নজরদারি সামগ্রী নির্মাতা কোম্পানিতে মার্কিন নাগরিকদের বিনিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

চীনের সঙ্গে প্রযুক্তি সক্ষমতা নিয়ে লড়াইয়ের অংশ হিসেবে গত মঙ্গলবার ১৯ হাজার কোটি ডলারের একটি বিল পাস করেছে মার্কিন সিনেট। ইউএস ইনোভেশন অ্যান্ড কম্পিটিশন অ্যাক্ট হিসেবে পরিচিত বিলটি ৬৮-৩২ ভোটে পাস হয়েছে। নতুন এ বিলে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও গবেষণা জোরদার করার জন্য প্রায় ১৯ হাজার কোটি ডলার রাখা হয়েছে। এছাড়া সেমিকন্ডাক্টর ও টেলিযোগাযোগ সরঞ্জাম উৎপাদন ও গবেষণায় খরচ করতে অতিরিক্ত আরো ৫ হাজার ৪০০ কোটি ডলার বরাদ্দ দেয়ার কথাও বলা হয়েছে। বিলটির সমর্থকরা বলছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি বৃহত্তম শিল্প বিল হতে চলছে এবং কয়েক দশকের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিতে এটা সর্বোচ্চ মার্কিন বিনিয়োগ। তবে অনেক সমালোচক এটাকে চীনের ‘মেড ইন চায়না ২০২৫’ উচ্চাভিলাষী পরিকল্পনার মার্কিন প্রতিক্রিয়া হিসেবে দেখছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

রোবট নেকড়ে দেখে দৌড়ে পালাচ্ছে আসল ভাল্লুক
নির্বাচিত

রোবট নেকড়ে দেখে দৌড়ে পালাচ্ছে আসল ভাল্লুক

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল
সোশ্যাল মিডিয়া

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল

বাণিজ্যিকভাবে চালু হল ই-ঋণ, সীমা ৫০ হাজার
অর্থ ও বাণিজ্য

বাণিজ্যিকভাবে চালু হল ই-ঋণ, সীমা ৫০ হাজার

এবার চাঁদে পা পড়বে নারীর
প্রযুক্তি সংবাদ

এবার চাঁদে পা পড়বে নারীর

স্বাস্থ্য তথ্য সংগ্রহে গোপন প্রকল্প পরিচালনা করছে গুগল
নির্বাচিত

গুগলে যে পাঁচ বিষয় মানুষ বেশি খুঁজছে

প্রতি ৬ মিনিটে একটি করে ফোন চুরি হয় এই শহরে
নির্বাচিত

প্রতি ৬ মিনিটে একটি করে ফোন চুরি হয় এই শহরে

Load More

ট্রেন্ডিং টপিক

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

প্রিমিয়াম অ্যাপল ডিভাইস সহজ কিস্তিতে কেনার সুযোগ দিতে...

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 June 2021

ট্রাম্প যুগের নিষেধাজ্ঞা প্রত্যাহার বাইডেনের

Techzoom.TV |
TechzoomTV