Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জাগরণ টিভি হবে প্রযুক্তিনির্ভর ও গণমানুষের প্লাটফর্ম: পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৩ জুন ২০২১
জাগরণ টিভি হবে প্রযুক্তিনির্ভর ও গণমানুষের প্লাটফর্ম: পলক
Share on FacebookShare on Twitter

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ডিজিটাল অনলাইন প্লাটফর্ম জাগরণ টিভি হবে প্রযুক্তিনির্ভর ও গণমানুষের সুযোগ্য প্লাটফর্ম।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর বাংলামোটরস্থ পদ্মা লাইফ ইন্সুরেন্স ভবনে জাগরণ টিভির উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।

পলক বলেন বর্তমানে দেশে ১২ কোটি, বাংলা ভাষাভাষী ২৫ কোটি এবং বিশ্বে ৪০০ কোটি মানুষ ইন্টারনেটনির্ভর। আজকে এই ডিজিটাল টিভি চ্যানেল জাগরণ টেলিভিশন ইন্টারনেটের মাধ্যমে কোটি কোটি মানুষ দেখতে পারবে। বাংলাদেশে এর দ্রুত সম্প্রসারণ করা সম্ভব হয়েছে শুধু প্রধানমন্ত্রীর নেতৃত্বে ও তাঁর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদের কার্যকরী পদক্ষেপ গ্রহণের ফলে। জয়ের দূরদর্শী নেতৃত্ব ও পরিকল্পনার জন্য বাংলাদেশে বঙ্গবন্ধু স্যাটেলাইট সৃষ্টি হয়েছে।

জাগরণ টিভির উদ্বোধনী অনুষ্ঠানে পলক আরো বলেন, ট্রেডিশনাল মিডিয়া অস্তে আস্তে বিলুপ্তি হয়ে যাচ্ছে। অনলাইন রিলেটেড মিডিয়াগুলোর জনপ্রিয়তা বাড়ছে।

তিনি বলেন, আজ ইন্টারনেটের মাধ্যমে শত শত কোটি টাকা আয় হচ্ছে। লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। পাশাপাশি এর অপপ্রচার ও অপব্যবহারও হচ্ছে। যেমনটি বঙ্গবন্ধুর বিরুদ্ধেও অপপ্রচার হয়েছিল।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার, ১৫ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান সবই সম্ভব হয়েছে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ফলে ।

পলক বলেন, আমরা নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু আমরা দেখেছি সাইবার যুদ্ধ। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো শক্তিশালী অর্থনৈতিক স্বয়ং সম্পূর্ণ দেশ। বঙ্গবন্ধুর স্বপ্নের অর্জিত স্বাধীনতা মধ্য দিয়ে ডিজিটাল বাংলা রূপকার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে ও প্রধানমন্ত্রী তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের মাধ্যমে বাংলাদেশ হবে জ্ঞানভিত্তিক উদ্ভাবকদের বাংলাদেশ।

তিনি বলেন, দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ হবে জ্ঞানভিত্তিক। কিন্তু চক্রান্তকারীরা এখনও দেশের বাইরে বসে ষড়যন্ত্র করছে। তারা উন্নয়নের ধারাবাহিকতা স্তব্ধ ও বন্ধ করার ষড়যন্ত্র করছে।

জাগরণ টিভির শুভ কামনা করে পলক বলেন, আমি বিশ্বাস করি এই ডিজিটাল প্লাটফর্ম জাগরণ টেলিভিশন সবসময় অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকবে। সকল মানুষের পাশে থাকবে। তথ্যপ্রযুক্তি বিভাগের পক্ষ থেকে জাগরণ টিভির সব ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বাস ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

বিবার্তা২৪.নেটের সম্পাদক বাণী ইয়াসমিন হাসির সভাপতিত্বে ও জাগরণ টিভির প্রধান সম্পাদক এফ এম শাহীনের আয়োজন ও সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস-, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ডক্টর মোহাম্মদ সামাদ, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এমরান কবির চৌধুরী,প্রমুখ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ৬০০০mAh ব্যাটারি নিয়ে এলো ‘HMD Vibe 2 5G’
প্রযুক্তি সংবাদ

বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ৬০০০mAh ব্যাটারি নিয়ে এলো ‘HMD Vibe 2 5G’

ফোরকে ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে আনল ওয়ালটন
নির্বাচিত

ফোরকে ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে আনল ওয়ালটন

দৈনিক হয়রানির শিকার লাখ শিশু: মেটা
নির্বাচিত

দৈনিক হয়রানির শিকার লাখ শিশু: মেটা

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ৩৮৪.৭৬ কোটি টাকার দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান
প্রযুক্তি সংবাদ

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ৩৮৪.৭৬ কোটি টাকার দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান

শাওমি ১০০ ইঞ্চির ৪কে ডিসপ্লের স্মার্ট টিভি আনল
প্রযুক্তি বাজার

শাওমি ১০০ ইঞ্চির ৪কে ডিসপ্লের স্মার্ট টিভি আনল

এভার-চেঞ্জিং কালারে বিস্ময়কর অভিজ্ঞতা নিয়ে আসছে রেনো ৫
প্রযুক্তি সংবাদ

এভার-চেঞ্জিং কালারে বিস্ময়কর অভিজ্ঞতা নিয়ে আসছে রেনো ৫

Load More

ট্রেন্ডিং টপিক

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী
প্রযুক্তি সংবাদ

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকের সেবার চরম গাফিলতি ও গ্রাহক হয়রানি বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন
বিবিধ

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

আপনার ফোনের ক্যামেরা হ্যাকারের নিয়ন্ত্রণে কিনা যেভাবে বুঝবেন
প্রযুক্তি পরামর্শ

আপনার ফোনের ক্যামেরা হ্যাকারের নিয়ন্ত্রণে কিনা যেভাবে বুঝবেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৩ জুন ২০২১

জাগরণ টিভি হবে প্রযুক্তিনির্ভর ও গণমানুষের প্লাটফর্ম: পলক

Techzoom.TV |
TechzoomTV