Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বের সর্ববৃহৎ অনলাইন কুইজ প্রতিযোগিতা “মুজিব অলিম্পিয়াডের” উদ্বোধন করলেন পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৫ জুন ২০২১
বিশ্বের সর্ববৃহৎ অনলাইন কুইজ প্রতিযোগিতা “মুজিব অলিম্পিয়াডের” উদ্বোধন করলেন পলক
Share on FacebookShare on Twitter

মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে শুরু হলো বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক অনলাইন কুইজ প্রতিযোগিতা ‘মুজিব অলিম্পিয়াড: বঙ্গবন্ধু ও বাংলাদেশ চর্চা’। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইসিটি অধিদপ্তর এর আয়োজন করছে । ‘মুজিব অলিম্পিয়াড: এর মূল লক্ষ্যই হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিজীবন, রাজনৈতিক ও রাষ্ট্রীয় কর্মজীবন সম্পর্কিত বিষয়াবলি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ‘মুজিব অলিম্পিয়াড: প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী জীবন সংগ্রামে জয়ী হতে বঙ্গবন্ধুর আদর্শ চলার পথের পাথেয় উল্লেখ করে বলেন বঙ্গবন্ধু সারাজীবন মানুষের জন্য, দেশের জন্য উৎসর্গ করেছেন। তিনি বলেন বঙ্গবন্ধুর দূরদর্শিতা, প্রজ্ঞা, সাহসিকতা, মেধা এবং আবেগ ও ভালবাসার কারণে দেশের সাড়ে ৭ কোটি মানুষ মুক্তিযুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সহস্র সংগ্রামের মধ্যে দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছে।

পলক বলেন গভীরভাবে বিশ্লেষণ করলে বুঝা যায় বঙ্গবন্ধু ছিলেন আদর্শ ও ত্যাগী রাজনৈতিকবিদ, আর্দশ সন্তান, দায়িত্বশীল স্বামী ও পিতা। অল্প বয়সেই জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু এবং বাংলার মানুষের হৃদয়ের বঙ্গবন্ধুতে পরিণত হলেন।

দেশের শিল্পী, সাহিত্যিক এবং সৃজনশীল মেধাবী প্রজন্ম তাদের সৃষ্টিগুলোতে প্রযুক্তি ব্যবহার করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন বঙ্গবন্ধুর জীবনী নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক লেখা ‘মুজিব আমার পিতা’ প্রবন্ধটি অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন ফিল্ম তৈরি করা হয়েছে। ২০২১ সালের মধ্যে ফিল্মটি মুক্তি পাবে।

বঙ্গবন্ধু হত্যার পর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন বর্তমান ও আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে গড়ে উঠতে এ অনলাইন প্ল্যাটফর্মটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, জাতির পিতার জীবনআর্দশ, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদেরকে বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসেবে গড়ে উঠতে নতুন প্রজন্মের প্রতি আহবান জানান। তিনি এ অলিম্পিয়াডের মাধ্যমে বিশ্বের বাংলা ভাষাভাষী ও প্রবাসী বাংলাদেশিদেরকে অংশগ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু-এর জন্ম, শৈশব, শিক্ষা জীবন, কৈশোর, বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, ভাষা আন্দোলনে ভূমিকা, ছয় দফা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, কারাভোগ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ঘোষণা, কারামুক্তি, স্বদেশ প্রত্যাবর্তন, স্বদেশ বিনির্মাণ, ব্যক্তিগত জীবন ও পরিবার, সম্মাননা, ইত্যাদি সাধারণ জনগণের মাঝে উপস্থাপন বিশেষ করে তরুণ সমাজকে বঙ্গবন্ধু এর আদর্শ ধারণ করা, বিশ্বের নিকট অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বর্ণাঢ্য জীবনকে তুলে ধরা হয়েছে।

মুজিব অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে ২৫শে জুন বিকাল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত। রেজিস্ট্রেশন করা যাবে ২৪শে জুন মধ্যরাত ১২টা পর্যন্ত। ‘মুজিব অলিম্পিয়াড: সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ও রেজিস্ট্রেশন করতে ভিজিট করতে হবে https://www.mujibolympiad.gov.bd/register। বঙ্গবন্ধুর ওপর ফিল্ম সাবমিট করতে ভিজিট করতে হবে https://mujib100sfc.gov.bd/; ‘আমার বঙ্গবন্ধু’ শীর্ষক ভিডিও বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করতে হবে www.amarbangabandhu.gov.bd ।

এছাড়া আরো থাকছে, অডিও বুক যা বঙ্গবন্ধুর নিজের লেখা বই এর অডিও বুক অ্যাপ, ওয়েবসাইট ও ভিডিও। বিস্তারিত জানতে ভিজিট করুন https://www.mujib100aubk.gov.bd/

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক এ. বি. এম. আরশাদ হোসেন, মুজিব অলিম্পিয়াড প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার সৈয়দ ইশতিয়াক আহমেদ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোনের লুকানো ৬ টুল, জানতেন আগে?
নির্বাচিত

স্মার্টফোনের লুকানো ৬ টুল, জানতেন আগে?

জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত ফি প্রদান করা যাবে উপায়-এ
নির্বাচিত

জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত ফি প্রদান করা যাবে উপায়-এ

ইউটিউব ভিডিও স্লো লোডিং হলে যা করবেন
প্রযুক্তি সংবাদ

যেসব কারণে ইউটিউব চ্যানেল থেকে অর্থ আয়ের সুযোগ বন্ধ হতে পারে

সেনাবাহিনীর জন্য ৬জি চালু করছে চীন!
প্রযুক্তি সংবাদ

৬জি নিয়ে আসছে নকিয়া, দিনক্ষণ চূড়ান্ত!

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০১৯ এ তিন ট্রফি জিতলো টেকনো
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০১৯ এ তিন ট্রফি জিতলো টেকনো

জয়পুরহাটে ওয়ালটন এক্সক্লুসিভ শোরুম ‘আপন এন্টারপ্রাইজ’ উদ্বোধন
প্রযুক্তি সংবাদ

জয়পুরহাটে ওয়ালটন এক্সক্লুসিভ শোরুম ‘আপন এন্টারপ্রাইজ’ উদ্বোধন

Load More

ট্রেন্ডিং টপিক

প্রি-অর্ডারে ভিভো ভি৮০ লাইট ৫জি, থাকছে ০% ইএমআই ও বিশেষ উপহার
প্রযুক্তি সংবাদ

প্রি-অর্ডারে ভিভো ভি৮০ লাইট ৫জি, থাকছে ০% ইএমআই ও বিশেষ উপহার

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস
প্রযুক্তি সংবাদ

লেক ওন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’, ট্রাম্পের সিদ্ধান্তে গুগল ম্যাপসে পরিবর্তন

রাইড শেয়ারিং
অটোমোবাইল

সব ধরনের সেবা বন্ধের ঘোষণা উবারের

১০,০০০ এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াট চার্জিংয়ে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’
প্রযুক্তি সংবাদ

১০,০০০ এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াট চার্জিংয়ে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের
প্রযুক্তি সংবাদ

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে অবকাঠামোগত সম্প্রসারণে নেমেছে...

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৫ জুন ২০২১

বিশ্বের সর্ববৃহৎ অনলাইন কুইজ প্রতিযোগিতা “মুজিব অলিম্পিয়াডের” উদ্বোধন করলেন পলক

Techzoom.TV |
TechzoomTV