Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল নিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখবে ‘এনইআইআর’ :টেলিযোগাযোগ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 1 July 2021
ডিজিটাল নিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখবে ‘এনইআইআর’ :টেলিযোগাযোগ মন্ত্রী
Share on FacebookShare on Twitter

অবৈধ ও নকল হ্যান্ডসেট বন্ধে আজ বৃহস্পতিবার থেকে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা NEIR (এনইআইআর) এর কার্যক্রম। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আজ ঢাকায় ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী টেলিকম সেক্টরে এনইআইআর একটি ঐতিহাসিক মাইলফলক উল্লেখ করে বলেন, টেলিযোগাযোগ প্রযুক্তির ব্যাপক সম্প্রসারণের পাশাপাশি ডিজিটাল অপরাধের বিস্তার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তা নিয়ন্ত্রণ আনতে না পারলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।এর সাথে রয়েছে অবৈধ হ্যান্ডসেট চোরাচালান ও ডিজিটাল নিরাপত্তা। এই চ্যালেঞ্জ মোকাবেলায় এনইআইআর চালু করেছি যা এসব ক্ষেত্রে ফলপ্রসূ অবদান রাখবে।এই পদ্ধতিটি কার্যত দেশের জনগণকে প্রতারণা থেকে নিরাপদ রাখার অন্যতম হাতিয়ার।

তিনি নতুন প্রবর্তিত এই পদ্ধতিতে যাতে জনগণ সামান্যতম ভোগান্তির শিকার না হয় সেদিকে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।

তিনি দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের মাধ্যমে তৈরি সফটওয়্যারের মাধ্যমে এনআইআর প্রবর্তন একটি যুগান্তকারি ঘটনা উল্লেখ করেন। কম্পিউটার প্রযুক্তি বিকাশের অগ্রদূত জনাব মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশ ১৯৮৯ সালে মোবাইল যুগে প্রবেশ করলেও ১৯৯৭ সাল পর্যন্ত মোবাইল ফোন ছিলো সাধারণের নাগালের বাইরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রযুক্তি বান্ধব দূরদৃষ্টি সম্পন্ন কর্মসূচির ফলে মোবাইলের মনোপলি ব্যবসা বন্ধ হয়, চারটি অপারেটরকে লাইসেন্স প্রদান করার মাধ্যমে মোবাইল ফোনকে সহজলভ্য করে সাধারণের নাগালে পৌঁছে দেওয়া হয়।এরই ধারাবাহিকতায় টেলিযোগাযোগ প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়। টেলিকম ইন্ডাস্ট্রি বিকশিত হওয়ায় দেশে আজ ১৭কোটি মোবাইল সীম ব্যবহৃত হচ্ছে। মোবাইলে অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে ইতোপূর্বে সিম ডাটা বেজ রেজিস্ট্রেশনের আনা হয়েছে। এই নিবন্ধন থাকায় অপরাধীদের শনাক্ত করা সম্ভব হচ্ছে। এখন সিমের সাথে সেট নিয়ন্ত্রণে নিয়ে আসছি এনইআইআর এর মাধ্যমে বলে মন্ত্রী উল্লেখ করেন।

তিনি বলেন, মোবাইল চুরি, ছিনতাই সরকারি রাজস্ব ফাঁকিরোধ ছাড়াও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে এই পদ্ধতিটি প্রবর্তনের মূল লক্ষ্য। তিনি জোর দিয়ে বলেন বিদ্যমান প্রতিটি সেট স্বয়ংক্রীয়ভাবে রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে বিটিআরসিকে।

জনগণ কোন অবস্থাতেই ভোগান্তির শিকার না হয় সেদিকে বিশেষ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে বলেন, কোন অবস্থাতেই কোন অভিযোগ যেন না আসে। কোন ব্যবহারকারির কাছ থেকে যেন কোন অভিযোগ না্ পাই তার ব্যাপারে সতর্ক করে দিয়ে তিনি বলেন, মোবাইল ব্যবহারকারি অনেকেই শিক্ষিত নয়, রেজিস্ট্রেশনের ব্যাপারে তাদের করণীয় আমাদেরকেই করতে হবে। এ গুলোর জন্য গ্রাহকের ভোগান্তি হলে মহৎ কাজটির উদ্দেশ্য ম্লান হয়ে যাবে।

উল্লেখ্য কোয়ালিটি অব মোবাইল সার্ভিস নিশ্চিত করতে, অবৈধ মোবাইল সেটের ব্যবহার বন্ধে এবং গ্রাহক সেবা ও আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য সেটের তথ্যাদি সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে কম্পিউটারে বাংলা ভাষার প্রবর্তক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার ঐতিহাসিক এই উদ্যোগ গ্রহণ করেন।

২০১৯ সালের ১৩ মে বিটিআরসির বিভিন্ন কার্যক্রম সংক্রান্ত সভায় বিটিআরটির ব্যবস্থাপনায় এনইআইআর চালু করতে মন্ত্রীর নির্দেশনার ধারাবাহিকতায় যুগান্তকারি এই কার্যক্রম নিয়ে প্রকল্প গৃহীত হয়।

 

বিটিআারসি‘র চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: আফজাল হোসেন, টেলিটক এর ব্যবস্থাপনা পরিচালক মো: সাহাব উদ্দিন, গ্রামীন ফোনের সিইও ইয়াসির আজমান উদ্ধোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও বিটিআরসি উধ্বতন কর্মকর্তা এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগে অধীন সংস্থাসমূহের প্রধানগণ এবং বেসরকারি বিভিন্ন টেলকো প্রতি্ষ্ঠানের প্রতিনিধিগণ ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশের প্রযুক্তি বিকাশের ইতিহাসে এটিকে একটি অনন্য মাইলফলক হিসেবে উল্লেখ করেন

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইন প্ল্যাটফর্মগুলোর সুরক্ষা ফিচার জোরদার করা এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ
প্রযুক্তি সংবাদ

অনলাইন প্ল্যাটফর্মগুলোর সুরক্ষা ফিচার জোরদার করা এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ

ট্রাম্পকে পরাজিত করবে ফেসবুক!
নির্বাচিত

ট্রাম্পকে পরাজিত করবে ফেসবুক!

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিরাপদ রাখার উপায়
নির্বাচিত

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিরাপদ রাখার উপায়

একচার্জে ১২০ কিলোমিটার চলবে শাওমির সাইকেল
অটোমোবাইল

একচার্জে ১২০ কিলোমিটার চলবে শাওমির সাইকেল

হুয়াওয়ে কি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কাটিয়ে উঠছে
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে স্মার্টফোন বিক্রি কমেছে ১৯ শতাংশ

সার্চ ইংলিশের মাধ্যমে বগুড়ার গৃহবধূ নিশা জাহানের ঘুরে দাঁড়ানোর গল্প
প্রযুক্তি সংবাদ

সার্চ ইংলিশের মাধ্যমে বগুড়ার গৃহবধূ নিশা জাহানের ঘুরে দাঁড়ানোর গল্প

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

যমুনা ফিউচার পার্ক
প্রযুক্তি সংবাদ

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 July 2021

ডিজিটাল নিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখবে 'এনইআইআর' :টেলিযোগাযোগ মন্ত্রী

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix