Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অবৈধ ও নকল হ্যান্ডসেট বন্ধে এনইআইআর কার্যক্রম চালু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 2 July 2021
অবৈধ মোবাইল ফোন বিক্রির অভিযোগে পাঁচ দোকানিকে জরিমানা
Share on FacebookShare on Twitter

অবৈধ ও নকল হ্যান্ডসেট বন্ধে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারের (এনইআইআর) কার্যক্রম। তিন মাস এ কার্যক্রম চলবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

বৃহস্পতিবার (১ জুলাই) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন, টেলিযোগাযোগ প্রযুক্তির ব্যাপক সম্প্রসারণের পাশাপাশি ডিজিটাল অপরাধের বিস্তার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তা নিয়ন্ত্রণ আনতে না পারলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। এর সঙ্গে রয়েছে অবৈধ হ্যান্ডসেট চোরাচালান ও ডিজিটাল নিরাপত্তা। এই চ্যালেঞ্জ মোকাবিলায় এনইআইআর চালু করেছি, যা এসব ক্ষেত্রে ফলপ্রসূ অবদান রাখবে।

তিনি বলেন, টেলিকম খাতে এনইআইআর একটি ঐতিহাসিক মাইলফলক। এই পদ্ধতিটি কার্যত দেশের জনগণকে প্রতারণা থেকে নিরাপদ রাখার অন্যতম হাতিয়ার। নতুন প্রবর্তিত এই পদ্ধতিতে যাতে জনগণ সামান্যতম ভোগান্তির শিকার না হয় সেদিকে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

 

মোস্তাফা জব্বার বলেন, দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের তৈরি সফটওয়্যারের মাধ্যমে এনআইআর প্রবর্তন একটি যুগান্তকারী ঘটনা। বাংলাদেশ ১৯৮৯ সালে মোবাইল যুগে প্রবেশ করলেও ১৯৯৭ সাল পর্যন্ত মোবাইল ফোন ছিল সাধারণ মানুষের নাগালের বাইরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রযুক্তি বান্ধব কর্মসূচির ফলে মোবাইলের মনোপলি ব্যবসা বন্ধ হয়। চারটি অপারেটরকে লাইসেন্স দেওয়ার মাধ্যমে মোবাইল ফোনকে সহজলভ্য করে সাধারণের নাগালে পৌঁছে দেওয়া হয়।

তিনি জানান, এরই ধারাবাহিকতায় টেলিযোগাযোগ প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়। টেলিকম ইন্ডাস্ট্রি বিকশিত হওয়ায় দেশে আজ ১৭ কোটি মোবাইল সিম ব্যবহার হচ্ছে। মোবাইলে অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে ইতোপূর্বে সিম ডাটাবেজ রেজিস্ট্রেশনের আনা হয়েছে। এই নিবন্ধন থাকায় অপরাধীদের শনাক্ত করা সম্ভব হচ্ছে। এখন সিমের সঙ্গে এনইআইআরের মাধ্যমে মোবাইল সেট নিয়ন্ত্রণে নিয়ে আসছি।

তিনি বলেন, মোবাইল চুরি, ছিনতাই সরকারি রাজস্ব ফাঁকি রোধ ছাড়াও ডিজিটাল নিরাপত্তা দেওয়া এ পদ্ধতি প্রবর্তনের মূল লক্ষ্য। প্রতিটি সেটের জন্য স্বয়ংক্রিয়ভাবে রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে বিটিআরসিকে।

জনগণ কোনো অবস্থাতেই যেন ভোগান্তির শিকার না হয় সেদিকে বিশেষ দৃষ্টি রাখার আহ্বান জানান মোস্তাফা জব্বার। বলেন, এ বিষয়ে যেন কোনো অভিযোগ না আসে। কোনো ব্যবহারকারীর কাছ থেকে যেন কোনো অভিযোগ না পাই। তার ব্যাপারে সতর্ক থাকতে হবে।

এ সময় মোস্তাফা জব্বার জানান, মোবাইল ব্যবহারকারী অনেকেই শিক্ষিত নয়, রেজিস্ট্রেশনের ব্যাপারে তাদের করণীয় আমাদেরকেই করতে হবে। এগুলোর জন্য গ্রাহকের ভোগান্তি হলে মহৎ কাজটির উদ্দেশ্য ম্লান হয়ে যাবে।

অনুষ্ঠানে জানানো হয়, কোয়ালিটি অব মোবাইল সার্ভিস নিশ্চিত করতে, অবৈধ মোবাইল সেটের ব্যবহার বন্ধে এবং গ্রাহক সেবা ও আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য মোবাইল সেটের তথ্যাদি সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

গত ২০১৯ সালের ১৩ মে বিটিআরসির বিভিন্ন কার্যক্রম সংক্রান্ত সভায় বিটিআরটির ব্যবস্থাপনায় এনইআইআর চালুর প্রকল্প গ্রহণ করা হয়।

বিটিআরসির চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন, গ্রামীনফোনের সিইও ইয়াসির আজমানসহ অনেকেই উপস্থিত ছিলেন। বক্তারা দেশের প্রযুক্তি বিকাশের ইতিহাসে এটিকে একটি অনন্য মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

প্রসঙ্গত, মোবাইল হ্যান্ডসেট বিষয়ে যেকোনো সমস্যার সমাধান ও যাবতীয় তথ্য মিলবে বিটিআরসির হেল্পডেস্ক ১০০ নম্বরে ফোন করে। এছাড়া near.btrc.gov.bd ওয়েবসাইটে গিয়ে সব ধরণের তথ্য পাওয়া যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অবৈধ হ্যান্ডসেটমোবাইল ফোন অবৈধ

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিটকয়েনের সঙ্গে যুক্ত হলো পেপাল
নির্বাচিত

যুক্তরাজ্যের বাজারে ক্রিপ্টো সেবা আনছে পেপাল

এ বছরেই ১০ হাজার কর্মী নিয়োগ দেবে ফেসবুক
নির্বাচিত

এ বছরেই ১০ হাজার কর্মী নিয়োগ দেবে ফেসবুক

নতুন আইফোনে যুক্ত হচ্ছে ইউএসবি সি পোর্ট!
নির্বাচিত

নতুন আইফোনে যুক্ত হচ্ছে ইউএসবি সি পোর্ট!

দুর্দান্ত ফোন নিয়ে আসছে ব্ল্যাক শার্ক ৪
প্রযুক্তি সংবাদ

দুর্দান্ত ফোন নিয়ে আসছে ব্ল্যাক শার্ক ৪

আপাতত অফিসে যাবেন না মার্ক জাকারবার্গ, কর্মীদেরও দিলেন বাড়িতে কাজের সুযোগ
নির্বাচিত

ফেসবুকে জটিলতায় যত টাকা খোয়ালেন জাকারবার্গ

vivo launches Y21d
নির্বাচিত

বাজেটে কড়া দেশের সেরা স্মার্টফোন ভিভো ওয়াই২১ডি

Load More

ট্রেন্ডিং টপিক

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন

টেলিটক
ছাড় ও অফার

৫০ টাকায় টেলিটকের সব প্যাকেজের সিম

Vivo X Fold6 ফোল্ডেবল স্মার্টফোনের ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও বড় ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

Vivo X Fold6 গ্লোবাল: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৬,৯০০mAh ব্যাটারি

বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ার হেডফোন
নির্বাচিত

বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ার হেডফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মংলায় ১০০ মেগাওয়াট এসএমআর নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশকে এসএমআর প্রযুক্তিতে চীনের প্রস্তাব

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচিতে ছোট মডুলার রিঅ্যাক্টর (এসএমআর)...

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 July 2021

অবৈধ ও নকল হ্যান্ডসেট বন্ধে এনইআইআর কার্যক্রম চালু

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix