Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

লকডাউনে স্বাস্থ্যখাতকে সচল রাখতে মাইসফটের সার্ভিস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৭ জুলাই ২০২১
লকডাউনে স্বাস্থ্যখাতকে সচল রাখতে মাইসফটের সার্ভিস
Share on FacebookShare on Twitter

চলমান করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধের মধ‌্যেও জরুরি স্বাস্থ্যসেবা খাতকে সহযোগিতা করে যাচ্ছে মাইসফট লিমিটেড। স্বাস্থ্যসেবাকে আরও বেশি সহজ করতে ও মানুষের দোড়গোড়ায় পৌঁছাতে বিভিন্ন ধরনের হেলথকেয়ার সফটওয়্যার দিয়ে সহায়তা করে আসছে দেশের শীর্ষস্থানীয় সফটওয়্যার কোম্পানি মাইসফট লিমিটেড। মাইসফট লিমিটেডের তৈরি ল্যাবরেটরি ইনফরমেশন সিস্টেম (এলআইএস) এবং রেডিওলজি ইনফরমেশন সিস্টেম (আরআইএস) বিভিন্ন ডায়াগনস্টিক মেশিনের সঙ্গে ইন্টিগ্রেশনের মাধ্যমে নির্ভুল এবং দ্রুত রোগ নির্ণয় নিশ্চিতকরণসহ ল্যাব পরীক্ষার আবেদন, নমুনা সংগ্রহ, দ্রুত ফলাফল এন্ট্রি, পেমেন্ট এর ওপর ভিত্তি করে রিপোর্ট প্রদান, রিএজেন্ট স্টক এর নোটিফিকেশন প্রাপ্তি ইত্যাদি কাজ সম্পাদন করে যাচ্ছে।

মাইসফট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুরুল হক বলেন, স্বাস্থ্য সম্পর্কিত সফটওয়্যার সেবা নিশ্চিত করতে প্রয়োজন সার্বক্ষণিক সাপোর্ট। সেই উদ্দেশ্যে করোনাকালীন এই কঠিন সময়েও দেশের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে আমাদের কর্মীরা সশরীরে উপস্থিত থেকে এই সাপোর্ট নিশ্চিত করছেন যাতে করে হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারগুলো নির্বিঘ্নে নিরবচ্ছিন্নভাবে চিকিৎসা সেবা দিয়ে যেতে পারে।

এই সম্পর্কে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের সিইও আল ইমরান চৌধুরি বলেন, বর্তমান সময়ে স্বাস্থ্যসেবাকে অনেকাংশে সহজতর করেছে সফটওয়্যারের ব্যবহার। তবে এই সফটওয়্যারের সঠিক ব্যবহার নিশ্চিত করতে চাই সার্বক্ষণিক সাপোর্ট। আমরা আমাদের হাসপাতালে মাইসফট লিমিটেডের বেশ কিছু সফটওয়্যার ব্যবহার করছি যা কিনা আমাদের এই করোনাকালীন সময়ে চিকিৎসাসেবা প্রদানে সহায়ক হিসেবে কাজ করছে।

এছাড়াও এই বিষয়ে আলোক হেলথকেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন বলেন, একটি হাসপাতাল যদি তার রোগীদের উন্নত মানের সেবা প্রদান করতে চায় তবে তাকে তথ্য-প্রযুক্তির সাহায্য নিতেই হবে আর করোনাকালীন সময়ে এই বিষয়টির তাৎপর্য আরও বেশি বৃদ্ধি পেয়েছে। মাইসফটের সফটওয়্যার ব্যবহারের ফলে আমরা আমাদের হাসপাতালে তথ্য-প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে পেরেছি। আর যদি মাইসফট লিমিটেডের সাপোর্টের কথা বলতে হয় তবে বলবো যে করোনাকালীন এই কঠিন সময়ে আমার হাসপাতাল সার্বক্ষণিক তাঁদের সেবা পাচ্ছে।

মাইসফট লিমিটেড বিগত এক দশকে সারা দেশে প্রায় ২০০-টিরও বেশি সরকারি-বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার অটোমেশনে সফলভাবে সফটওয়্যার সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি মহামারির শুরু থেকেই করোনা ভাইরাসের প্রভাব মোকাবেলায় স্বাস্থ্যসেবায় বিভিন্ন প্রযুক্তিগত টুলস ও সল্যুশন সহায়তা দিয়ে আসছে। স্বাস্থ্যসেবায় উন্নত প্রযুক্তির ব্যবহার এখন অবদি মহামারি মোকাবেলায় বড় ভূমিকা রেখেছে। করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে দেশের ৯৬ শতাংশ মানুষ টেলিমেডিসিন এবং টেলিরেডিওলজি সেবার মাধ্যমে চিকিৎসাসেবা গ্রহণ করে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

মূলধারার আর্থিক প্রতিষ্ঠানের স্বীকৃতি, চাঙ্গা বিটকয়েন বাজার
প্রযুক্তি সংবাদ

মূলধারার আর্থিক প্রতিষ্ঠানের স্বীকৃতি, চাঙ্গা বিটকয়েন বাজার

পরিত্যক্ত কাগজ থেকে স্মার্টফোন ও ইভি ব্যাটারি!
প্রযুক্তি সংবাদ

পরিত্যক্ত কাগজ থেকে স্মার্টফোন ও ইভি ব্যাটারি!

অ্যামাজনের মালিকানাধীন এই সংস্থা চালকহীন গাড়ির পরীক্ষা শুরু করছে
অটোমোবাইল

অ্যামাজনের মালিকানাধীন এই সংস্থা চালকহীন গাড়ির পরীক্ষা শুরু করছে

ওয়াই-ফাই৭ প্রযুক্তি নিয়ে আসছে আইফোন
নির্বাচিত

ওয়াই-ফাই৭ প্রযুক্তি নিয়ে আসছে আইফোন

মাত্র ৯৫ হাজার টাকায় ইলেকট্রিক কার!
অটোমোবাইল

মাত্র ৯৫ হাজার টাকায় ইলেকট্রিক কার!

‘বাংলাদেশে প্রযুক্তিগত গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবনে নতুন মাত্রা দিয়েছে ওয়ালটন’
নির্বাচিত

‘বাংলাদেশে প্রযুক্তিগত গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবনে নতুন মাত্রা দিয়েছে ওয়ালটন’

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
টেলিকম

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন
বিবিধ

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!
বিবিধ

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি
সোশ্যাল মিডিয়া

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!
বিবিধ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন...

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix