Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পরিত্যক্ত কাগজ থেকে স্মার্টফোন ও ইভি ব্যাটারি!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
পরিত্যক্ত কাগজ থেকে স্মার্টফোন ও ইভি ব্যাটারি!
Share on FacebookShare on Twitter

পরিত্যক্ত পত্রিকা ও কার্ডবোর্ডের বাক্স দিয়ে তৈরি করা যাবে ব্যাটারি, গ্যাস ফিল্টার এবং আগুন থেকে সুরক্ষার ইনসুলেটর। কার্বনের ছোট ব্লকের মধ্যে পরিত্যক্ত কাগজ পুড়িয়ে ব্যাটারি তৈরির তেমন পদ্ধতি আবিষ্কার করেছেন নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির (এনটিইউ) একদল বিজ্ঞানী। খবর দ্য স্ট্রেইটস টাইমস।

এনটিইউর বিদ্যুচ্চালিত গাড়ি প্রযুক্তির উন্নয়ন সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্প্রতি পরিচালিত গবেষণার নেতৃত্বে ছিলেন সহকারী অধ্যাপক লাই ছাং কুয়ান। তার দাবি অনুসারে, কেবল ২০২০ সালেই সিঙ্গাপুরে মোট উৎপাদিত বর্জ্যের এক-পঞ্চমাংশ ছিল পরিত্যক্ত কাগজ। বিশেষ করে কাগজের প্যাকেট, ব্যাগ ও কার্ডবোর্ড। গত ২৩ নভেম্বর দেয়া এক প্রেজেন্টেশনে তিনি বলেন, কাগজকে চার থেকে ছয়বার পুনঃপ্রক্রিয়াজাত করা যায়। প্রতিবার গুণগত মানের অবক্ষয় হওয়ার কারণে তা শেষে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। ব্যবহারের অযোগ্য কাগজকে তখন ভস্মীভূত করে ফেলা হয়। এভাবে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

এনটিইউতে মেকানিক্যাল অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়ান প্রফেসর লাই। তিনি দাবি করেন, আমরা সস্তা ও সহজলভ্য কিছুকে ব্যবহার করে মূল্যবান কিছু তৈরি কছি। গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ না ঘটিয়ে পরিত্যক্ত কাগজকে কার্বন ফোমে রূপান্তর করছি। কার্বন ব্লকগুলোকে ১ হাজার ২০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অক্সিজেনের অনুপস্থিতিতে উত্তপ্ত করা হয়। ফলে তা ভস্মীভূত হয় না। তার বদলে নিখাদ কার্বনে পরিণত হয়। কাগজের ব্লকগুলো পরে কার্বন অ্যানোড হিসেবে ব্যবহার করা যাবে, অ্যানোড ব্যটারির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত। সাধারণত কার্বন অ্যানোড তৈরি করা হয় জীবাশ্ম জ্বালানিপ্রাপ্ত গ্রাফাইট দিয়ে। গ্রাফাইটের বদলে কাগজের ব্যবহার একদিকে পরিবেশের দূষণ কমাতে ভূমিকা রাখবে। অন্যদিকে ঘটবে বর্জ্যের যথাযথ ব্যবহার। গবেষণায় দেখা যায়, এভাবে নির্মিত প্রতি এক গ্রামের অ্যানোড দণ্ড ১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার সক্ষমতার ব্যাটারি তৈরিতে যথেষ্ট। একটা সাধারণ স্মার্টফোনের জন্য লাগবে ৪০ গ্রাম, বর্তমান বাজারের গ্রাফাইটের ব্যাটারিও এই সক্ষমতার। কাগজে নির্মিত অ্যানোড ১ হাজার ২০০ বার চার্জ করা যাবে। বর্তমান বাজারে প্রচলিত অ্যানোডের চেয়ে এ সংখ্যা দ্বিগুণ।

আশাতীত সাফল্যকে কাজে লাগাতে গবেষক দল প্যাটেন্টের জন্য আবেদন করেছেন। আগামী পাঁচ বছর এ গবেষণাকে বাণিজ্যিকভাবে ব্যবহার করতে চান তারা। এ আবিষ্কারে মোটরগাড়ি শিল্প বিশেষভাবে উপকৃত হবে। বৈদ্যুতিক গাড়ির সংখ্যা বৃদ্ধির সঙ্গে ব্যাটারির ব্যবহার বাড়াতেও অবদান রাখবে। অধ্যাপক লাই দাবি করেন, আগামী দিনে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো বৈদ্যুতিক গাড়ির চেসিসেই এ অ্যানোড ব্যবহার করতে পারবে। এতে গাড়ির ওজন অনেক কমবে। বর্তমান কার্বন অ্যানোডের চেয়ে নতুন আবিষ্কৃত অ্যানোড চার গুণ শক্তিশালী। যদিও এর ধারণক্ষমতা বৃদ্ধিতে গবেষকরা এখনো কাজ চালিয়ে যাচ্ছেন।

অধ্যাপক লাই আশা প্রকাশ করেন, আগামী বিশ্বের জন্য পরিবেশবান্ধব ও টেকসই ব্যাটারির চাহিদা অনেক বেশি জরুরি। সেই চাহিদা পূরণ করতে সক্ষম এ আবিষ্কার। গবেষণার সঙ্গে জড়িত না থাকলেও অধ্যাপক হিনেসট্রোজা মনে করেন, বর্জ্যকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে ইলেকট্রোডের মতো উচ্চমূল্যের পণ্য উৎপাদন নিঃসন্দেহে দারুণ আবিষ্কার। এ আবিষ্কার গবেষকদের জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এবার স্ট্রিমিং মান কমানোর দলে ইউটিউব, অ্যামাজন, অ্যাপল
প্রযুক্তি সংবাদ

এবার স্ট্রিমিং মান কমানোর দলে ইউটিউব, অ্যামাজন, অ্যাপল

অপারেটর-বিটিআরসি দ্বন্দ্বে গ্রাহক সেবায় ভোগান্তি
টেলিকম

মোবাইল গ্রাহকদের জন্য দুঃসংবাদ

ওয়ালটন ফ্রিজ কিনে গাড়ি পেলেন যশোরের রতন লাল
লিড স্টোরি

ওয়ালটন ফ্রিজ কিনে গাড়ি পেলেন যশোরের রতন লাল

বঙ্গবন্ধুকে ভালোভাবে জানতে পারলেই বাংলাদেশকে জানা যাবে: পলক
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধুকে ভালোভাবে জানতে পারলেই বাংলাদেশকে জানা যাবে: পলক

গেমিং মনিটর প্রদর্শনে ঢাকায় রোডশো আয়োজন করেছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

গেমিং মনিটর প্রদর্শনে ঢাকায় রোডশো আয়োজন করেছে স্যামসাং

ফাঁস হলো আইফোন ১২-এর বিস্তারিত নকশা
প্রযুক্তি সংবাদ

আইফোন ১২: সংযোগ ত্রুটির অভিযোগ গ্রাহকের

Load More

ট্রেন্ডিং টপিক

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড
রিভিউ

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা
কিভাবে করবেন

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা

৪১২ একর সরকারি জমিতে গড়ে উঠবে সৌর বিদ্যুৎকেন্দ্র, থাকছে ব্যাটারি স্টোরেজ সুবিধাও
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌর বিদ্যুৎতে ইউনিটপ্রতি মিলবে ১০.৫০ টাকা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১১ ডিসেম্বর ২০২২

পরিত্যক্ত কাগজ থেকে স্মার্টফোন ও ইভি ব্যাটারি!

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix