Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

একসাথে শেখা যাবে লাইকি’র নতুন ক্যাম্পেইনে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 14 July 2021
একসাথে শেখা যাবে লাইকি’র নতুন ক্যাম্পেইনে
Share on FacebookShare on Twitter

স্বল্পদৈর্ঘ্যের ভিডিও তৈরি ও শেয়ারের জনপ্রিয় প্ল্যাটফর্ম লাইকি’তে চলছে এক ব্যতিক্রমী নতুন হ্যাশট্যাগ ক্যাম্পেইন – #Steps2learn ব্যবহারকারীদের জ্ঞানের আদান-প্রদানে চেতনায় অনুপ্রাণিত করাই এ ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। ব্যবহারকারীরা এই ক্যাম্পেইনে অংশ নিয়ে গণিত, প্রযুক্তি, ভাষাগত দক্ষতাসহ বিভিন্ন বিষয়ে স্বল্প দৈর্ঘ্যের ভিডিও তৈরি ও এই হ্যাশট্যাগ ব্যবহার করে প্ল্যাটফর্মে আপলোড করে দেয়ার মাধ্যমে অন্যদের সাথে নিজেদের জ্ঞানের আদান-প্রদান করতে পারবেন।

বেশি সংখ্যক মানুষের মধ্যে নিজেদের অর্জিত জ্ঞান ছড়িয়ে দেয়ার মাধ্যমে জ্ঞানের প্রভাব ও মূল্য বৃদ্ধি পায়। বর্তমানের তরুণদের মধ্যে এ ধারণা প্রচারে এবং তরুণ মেধাবী ব্যবহারকারীদের নিজেদের জ্ঞান অন্যদের সাথে মজার ও বিনোদনমূলক উপায়ে শেয়ার করতে উৎসাহিত করার লক্ষ্যেই লাইকি চালু করেছে #Steps2learn হ্যাশট্যাগ। শেখার প্রক্রিয়ার একঘেয়েমি দূর করার পাশাপাশি, এই ক্যাম্পেইনটি তরুণদের প্রশিক্ষক হিসেবে নিজেদের দক্ষতা যাচাই করারও সুযোগ করে দিচ্ছে। এভাবে, #Steps2learn সকল অংশগ্রহণকারীদের মাঝে একটি গঠনমূলক প্রতিযোগিতা তৈরি করছে এবং সবাই নিজেদের মধ্যে জ্ঞানের আদান-প্রদানের মাধ্যমে একসাথে উপকৃত হচ্ছেন।

ইংরেজি ভাষায় দক্ষতা বাড়ানোর গোপন সূত্র, এক মিনিটে দীর্ঘ গাণিতিক সমীকরণ সমাধানের কৌশল, পাবলিক স্পিকার হিসেবে সকলের মন জয় করতে সঠিক উচ্চারণবিধি, প্রযুক্তিতে দক্ষ হওয়ার কলাকৌশল সহ আরও অনেক কিছু লাইকি’র এই #Steps2learn ক্যাম্পেইনে এখন পাওয়া যাবে। এই হ্যাশট্যাগ ব্যবহার করে প্ল্যাটফর্মে চারশো’রও বেশি ভিডিও আপলোড করা হয়েছে, যা প্রায় ৩০ লাখ বার দেখা হয়েছে। এমন সম্মিলিত উদ্যোগের প্রচারে আয়মান সাদিক এর মতো স্বনামধন্য ইয়ূথ আইকন এই ক্যাম্পেইনে অংশ নিয়েছেন।
এ ব্যাপারে বাংলাদেশ লাইকি’র হেড অব অপারেশনস জয় বলেন, ‘তরুণরা একসাথে সমাজে অবিশ্বাস্য অগ্রগতি সাধন করতে পারে। সম্মিলিত প্রচেষ্টার এই শক্তিকেই লাইকি তুলে ধরতে চায়। আমরা ইতোমধ্যে #Steps2learn ক্যাম্পেইনে আমাদের ব্যবহারকারীদের আশানুরূপ অংশগ্রহণ দেখতে পেয়েছি এবং এই অংশগ্রহণ আরও বাড়বে বলে প্রত্যাশা করছি।’

টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আয়মান সাদিক এই ক্যাম্পেইনের প্রশংসা করে বলেন, ‘শত শত মেধাবী তরুণ এখন অন্য তরুণদের গণিত, ইংরেজি ও অন্যান্য বিষয়ের ভয় কাটিয়ে উঠতে সাহায্য করছে। আমার কাছে এটি অত্যন্ত উৎসাহব্যাঞ্জক একটি বিষয়! বিশেষ করে, বৈশ্বিক মহামারিতে যখন ডিজিটাল শিক্ষার গুরুত্ব আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তখন ঠিক এমন কিছুই আমাদের তরুণদের জন্য প্রয়োজন। #Steps2learn -এর মতো এমন অসাধারণ একটি আইডিয়া নিয়ে আসার জন্য আমি লাইকি’কে অভিনন্দন জানাই।’

#Steps2learn ক্যাম্পেইনের ভিডিওগুলো উপভোগ করতে, অথবা আপনার নিজের শিক্ষামূলক ভিডিও তৈরি করতে চাইলে, অনুগ্রহপূর্বক ভিজিট করুন https://likee.video/hashtag/Steps2learn ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন
প্রযুক্তি সংবাদ

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

আইফোন ১৮ প্রোর তথ্য ফাঁস, নেপথ্যে টাটার ডেটা লিক
নির্বাচিত

আইফোন ১৮ প্রোর তথ্য ফাঁস, নেপথ্যে টাটার ডেটা লিক

ফাইভার বা আপওয়ার্কে প্রথম গিগেই ক্লায়েন্ট ধরার ৩ কৌশল
প্রযুক্তি পরামর্শ

ফাইভার বা আপওয়ার্কে প্রথম গিগেই ক্লায়েন্ট ধরার ৩ কৌশল

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

কর্মীদের জন্য নগদের ৫ লাখ টাকার প্রণোদনা
প্রযুক্তি সংবাদ

আইসিটি খাতে শত কোটি টাকার জামানাতবিহীন ঋণ দেবে নগদ: মোর্শেদ এলিট

সবচেয়ে দ্রুতগতির গেমিং প্রসেসর নির্মাণের দাবি ইন্টেলের
নির্বাচিত

সবচেয়ে দ্রুতগতির গেমিং প্রসেসর নির্মাণের দাবি ইন্টেলের

Load More

ট্রেন্ডিং টপিক

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

আইসিটি খাতে পাঁচ বছরে ৫২ হাজার তরুণকে প্রশিক্ষণের পরিকল্পনা

নতুন আইফোন কিনে ক্যামেরায় ধুলা পেলেন গ্রাহক, দায় নিচ্ছে না ড্যাজল
নির্বাচিত

নতুন আইফোন কিনে ক্যামেরায় ধুলা পেলেন গ্রাহক, দায় নিচ্ছে না ড্যাজল

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

অনার ৬০০এস ৫জি

অনার ৬০০এস ৫জি (HONOR 600S 5G) রিভিউ: ৮,১০০ এমএএইচ ব্যাটারি কি সত্যিই কার্যকর?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?
নির্বাচিত

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ভারতের ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (বিআইএস) নিবন্ধনের পর...

বাংলাদেশে তৈরি থাপ্পড়ম্যান ব্রাউজার গেমের ক্যাম্পাসভিত্তিক প্রতিযোগিতা

ব্রাউজার গেমে দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

গ্রামীণফোন

কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স’র জন্য গোল্ড জিতল গ্রামীণফোন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 July 2021

একসাথে শেখা যাবে লাইকি’র নতুন ক্যাম্পেইনে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix