Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফ্রান্সে গুগলকে ৪৫০০ কোটি টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 15 July 2021
জেনেনিন গুগলের সম্পর্কে কিছু বিস্মিত তথ্য!
Share on FacebookShare on Twitter

খবরের স্বত্বের নিয়ম ভাঙায় ফ্রান্সে গুগলকে ৫০ কোটি ইউরো জরিমানা করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ৪৫০০ কোটি টাকারও বেশি। মঙ্গলবার সে দেশের বাণিজ্যিক প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থার (কম্পিটিশন রেগুলেটরস) পক্ষ থেকে এই জরিমানা করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নির্দিষ্ট স্বত্ব আইন অনুসারে গুগল বিভিন্ন সংবাদ সংস্থার সঙ্গে ভরসাযোগ্য বাণিজ্যনীতি বজায় না রাখতে পারায় এই জরিমানা বলে জানানো হয়েছে।

ইতিহাসে এমন বিপুল মূল্যের জরিমানা এর আগে কখনই করা হয়নি। জরিমানা করার পাশাপাশি বলা হয়েছে বর্তমানে বিভিন্ন সংবাদ সংস্থার যে খবর সার্চ ইঞ্জিনে দেখাচ্ছে গুগল, তার জন্য নির্দিষ্ট অর্থ দিতে। না হলে দৈনিক ৯০ হাজার ইউরো করে জরিমানা দিতে হতে পারে।

রায় নিয়ে হতাশা প্রকাশ করেছে গুগল। গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘গোটা প্রক্রিয়া চলার সময় আমরা বিশ্বাসযোগ্য বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছিলাম। আমাদের সেই ব্যবহারের দিকটি খতিয়ে দেখা হয়নি। পাশাপাশি আমাদের প্ল্যাটফর্মে যে খবর দৃশ্যমান হয়, সেই বিষয়টিও পুরোটা খতিয়ে দেখেনি সংস্থা।’

দীর্ঘ দিন ধরে এই নিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশনা সংস্থা ও গুগলের মধ্যে মামলা চলছে। সংস্থাগুলোর দাবি ছিল, গুগল সার্চ ইঞ্জিন মারফত বিভিন্ন খবর, ছবি, ভিডিও দেখায় যে গুলো অন্য প্রকাশনা বা প্রযোজনা সংস্থার তৈরি। কিন্তু তার জন্য কোনও অর্থ প্রদান করা হয় না।

অনলাইন বাণিজ্যের ক্ষেত্রে এটি ঠিক নয়। পাল্টা গুগল বলে, সার্চ ইঞ্জিনে খবর দেখানোর পর সেগুলোর মাধ্যমে মানুষ ক্লিক করে খবরের ওয়েবসাইটে প্রবেশ করেন। তাতে ওয়েবসাইটের ট্র্যাফিক বৃদ্ধি পায়।

এছাড়াও বিভিন্ন সংবাদসংস্থাকে করোনা কালে আলাদা করে অর্থ সাহায্য করেছিল গুগল। কিন্তু মানতে চায়নি প্রকাশনা সংস্থাগুলো। তারা বলে, সার্চ ইঞ্জিনে যে বিজ্ঞাপন চলে, তার অংশ চাই, তা ছাড়া স্বত্ব রয়েছে এমন প্রকাশনা যদি সার্চ ইঞ্জিনে দেখা যায়, তার জন্যও আলাদা মুনাফা দিতে হবে।

এই মামলার প্রেক্ষিতেই গুগলকে জরিমানা করা হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

যে সকল হুয়াওয়ে ফোনে বন্ধ হবেনা গুগল সেবা
নির্বাচিত

চলতি মাসের মধ্যে ব্যবসার অনুমোদন পাচ্ছে হুয়াওয়ে

খুলনায় অনুষ্ঠিত হল দারাজ ফ্যান মিট
প্রযুক্তি সংবাদ

খুলনায় অনুষ্ঠিত হল দারাজ ফ্যান মিট

এভি কম্পারেটিভস ‘প্রোডাক্ট অব দ্যা ইয়ার’ হলো ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি
প্রযুক্তি সংবাদ

এভি কম্পারেটিভস ‘প্রোডাক্ট অব দ্যা ইয়ার’ হলো ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি

নতুন ম্যাকবুক ও আইপ্যাড প্রো আনছে অ্যাপল
নির্বাচিত

নতুন ম্যাকবুক ও আইপ্যাড প্রো আনছে অ্যাপল

নতুন সুবিধায় পাবজি
গেম

নতুন সুবিধায় পাবজি

স্মার্টফোনের ব্যাটারির সমস্যার ৪ সমাধান
নির্বাচিত

স্মার্টফোনের ব্যাটারির সমস্যার ৪ সমাধান

Load More

ট্রেন্ডিং টপিক

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি
প্রযুক্তি সংবাদ

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

ডিজিটাল সেন্টার আধুনিকায়নে পাঁচ অগ্রাধিকার
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল সেন্টার আধুনিকায়নে পাঁচ অগ্রাধিকার

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি
প্রযুক্তি সংবাদ

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

মার্কিন এআই চিপ নিষেধাজ্ঞায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ডেটা সেন্টার খাতে ধস
প্রযুক্তি সংবাদ

মার্কিন এআই চিপ নিষেধাজ্ঞায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ডেটা সেন্টার খাতে ধস

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা
প্রযুক্তি সংবাদ

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তারহীন উচ্চগতির ইন্টারনেট এবং নাগরিকবান্ধব...

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 July 2021

ফ্রান্সে গুগলকে ৪৫০০ কোটি টাকা জরিমানা

Techzoom.TV |
TechzoomTV