Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কাল মহাকাশ ভ্রমণে যাচ্ছেন জেফ বেজোস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৯ জুলাই ২০২১
কাল মহাকাশ ভ্রমণে যাচ্ছেন জেফ বেজোস
Share on FacebookShare on Twitter

পৃথিবীর সীমানা ছাড়িয়ে কাল মহাকাশ ভ্রমণে যাচ্ছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জেফ বেজোস। নিজের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ব্লু অরিজিনের মহাকাশযান নিউ শেফার্ডে রওনা হবেন তিনি।

মঙ্গলবার তার এই মহাকাশ অভিযানে তার সফর সঙ্গী থাকবেন ছোট ভাই মার্ক বেজোস। এছাড়া তাদের সহযাত্রী হিসেবে মহাশূন্যে ভাসার অভিজ্ঞতা নিবেন ১৮ বছর বয়সী অলিভার ডায়মেন ও ৮২ বছরের বৃদ্ধা উইলি ফ্র্যাঙ্ক। এই দু’জন মহাকাশ ভ্রমণের মাধ্যমে সবচেয়ে কনিষ্ঠ ও প্রবীণ হিসেবে রেকর্ড গড়তে যাচ্ছেন। মাত্র ১১ মিনিটের এই মহাকাশ যাত্রাকে অনন্য মাইলফলক হিসেবে দেখছেন বেজোস।

অ্যামাজনের সাবেক নির্বাহী জেফ বেজোস বলেন, আমার বয়স যখন ৫ বছর তখন থেকেই আমি মহাকাশ ভ্রমণের স্বপ্ন দেখতাম। আগামী ২০ জুলাই আমি আমার ভাইয়ের সাথে সেই যাত্রা করব। আমার ভাই ও সবচেয়ে ভালো বন্ধুর সাথে সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার।

কয়েক দিন আগে সবাইকে অবাক করে দিয়ে হঠাৎই প্রথম বারের মতো মহাকাশ সফর করেন ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসন। তাকে বহনকারী ক্যাপসুলটি পৃথিবীর ৮০ কিলোমিটার উপর দিয়ে উড়লেও জেফ বেজোসের বহনকারী মহাকাশযান নিউ শেফার্ড উড়বে ১০০ কিলোমিটার ওপর দিয়ে।

বিশ্বের শীর্ষ বিলিয়নিয়ারদের এমন কাণ্ডকে নতুন প্রতিযোগিতা হিসেবে দেখছেন মহাকাশ বিশেষজ্ঞরা। যদিও অনেকের ধারণা পর্যটন হিসেবে মহাকাশ ভ্রমণ মানুষের জন্য নতুন একটি অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।

নাসার সিনিয়র মহাকাশ বিশেষজ্ঞ মার্কো কেসরেস বলেন, সফল উদ্যোক্তা হিসেবে এরা কেউ কারও থেকে কম নয়। এভাবে মহাকাশ ভ্রমণ মূলত প্রচার এবং ব্যক্তিগত প্রতিযোগিতা ছাড়া কিছুই না। এদের সাথে এলন মাস্কও কিন্তু পিছিয়ে নেই। যেখানে হাত দিচ্ছেন সফল হচ্ছেন। উৎক্ষেপন করে যাচ্ছেন একের পর এক স্যাটেলাইট।

বর্তমানে নিরাপত্তা প্রশিক্ষণের জন্য দক্ষিণ টেক্সাসে অবস্থান করছেন এই মহাকাশ যাত্রীরা। মঙ্গলবার উড্ডয়নের ৪৭ মাইল ওপরে গিয়ে বুস্টার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে রকেটের যাত্রীবাহী অংশটি। সে সময় ৩ মিনিট শূন্যে ভাসার অভিজ্ঞতা নিতে পারবেন তারা। এরপর প্যারাস্যুটে করে ফিরবেন পৃথিবীর বুকে।

Tags: জেফ বেজোস

এই বিভাগ থেকে আরও পড়ুন

মহাকাশে ‘সেলফি’ পাঠাতে পারেনি স্যামসাং
প্রযুক্তি সংবাদ

মহাকাশে ‘সেলফি’ পাঠাতে পারেনি স্যামসাং

ফ্লাগশিপ ফোন কি? কেন ব্যবহার করবেন ফ্লাগশিপ ফোন?
নির্বাচিত

ফ্লাগশিপ ফোন কি? কেন ব্যবহার করবেন ফ্লাগশিপ ফোন?

১ আগস্ট থেকে বন্ধ হচ্ছে অবৈধ হ্যান্ডসেট
নির্বাচিত

১ আগস্ট থেকে বন্ধ হচ্ছে অবৈধ হ্যান্ডসেট

স্লিম ডিজাইন আর টেকসই পারফরম্যান্সে শীর্ষে ইনফিনিক্স হট ৬০ প্রো+
নির্বাচিত

স্লিম ডিজাইন আর টেকসই পারফরম্যান্সে শীর্ষে ইনফিনিক্স হট ৬০ প্রো+

শাওমির প্রধান কার্যালয় পরিদর্শন করলেন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত
প্রযুক্তি সংবাদ

শাওমির প্রধান কার্যালয় পরিদর্শন করলেন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত

আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রাথমিক লাইসেন্স পেলো ‘নগদ’
প্রযুক্তি সংবাদ

‘নগদ’ ফাইন্যান্সের লাইসেন্স প্রত্যাহার করলো বাংলাদেশ ব্যাংক

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানি হামলায় ৫৬০ মার্কিন সৈন্য নিহতের দাবি আইআরজিসি-র!
বিবিধ

ইরানি হামলায় ৫৬০ মার্কিন সৈন্য নিহতের দাবি আইআরজিসি-র!

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!
বিবিধ

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!

নতুন করে ৪০ লাখ ডলার বিনিয়োগ পেলো চালডাল
ই-কমার্স

যশোরে বকেয়া বেতনের দাবিতে ‘চালডাল’ কল সেন্টারে বিক্ষোভ ও ভাঙচুর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix