Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৫ হাজার টাকায় শুরু ব্যবসা এখন ৫০ কোটি ছাড়িয়ে!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০২১
৫ হাজার টাকায় শুরু ব্যবসা এখন ৫০ কোটি ছাড়িয়ে!
Share on FacebookShare on Twitter

কিছু করো, না হয় মরো – এমন একটা অবস্থায় দাঁড়িয়ে ছিলেন কয়েক বছর আগেও। চারুকলা থেকে স্নাতক পাশ করার পরই পরিবার বিয়ে দিতে চেয়েছিল। কিন্তু, নিজের আলাদা একটা পরিচয় তো বানাতে হবে, স্বপ্ন তো পূরণ করতে হবে। তাই পরিবারের কাছে এক বছর সময় চাইলেন। চাইলেন বললে ভুল বলা হবে, বলা ভাল ভিক্ষা করে একটা বছর নিলেন।

বাকিটা ইতিহাস। পরিশ্রম দিয়ে তিনি এখন সফল। তিনি হলেন সুপ্রিয়া সাবু। কোনো পুঁজি ছিল না, ছিল না ব্যবসায়িক কোনো পূর্ব অভিজ্ঞতা। কেবল, নিজের ভাগ্যটা পরীক্ষা করার আগে বিয়ে হয়ে যাওয়ার ভয় পেতেন। যাত্রা শুরু করেছিলেন মোটে পাঁচ হাজার রুপি নিয়ে, সেখান থেকে বানিয়েছেন ৫০ কোটি রুপির সাম্রাজ্য।

মাত্র ২২ বছর বয়সে সুপ্রিয়া নিজের বিজ্ঞাপনী সংস্থা খুলেছেন। শুরুতে পুঁজি ও সমর্থন ছিল না বললেই চলে। তার ওপর বাবার দেওয়া এক বছরের ডেডলাইন তো আছেই। সে সব চ্যালেঞ্জ, ডেডলাইন মুছে ফেলে সুপ্রিয়া এখন ইন্ডাস্ট্রির বড় নাম। ক্লায়েন্ট, বিনিয়োগকারীরা তাঁর পেছন পেছন ছোটে।

বছর ছকে আগে উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করেন সুপ্রিয়া। মানুষের অসহযোগীতামূলক আচরণ কিংবা রক্ষণশীলন নীতির কারণে বার বার হোঁচট খেতে হয় তাঁকে। কিন্তু, সুপ্রিয়া সব সময় ইতিবাচক ছিলেন। সততা আর পরিশ্রমই তাঁর নিজের পায়ের নিচের মাটি শক্ত করে। ২০০৯ সালে সুপ্রিয়া নিজের প্রথম প্রতিষ্ঠান ‘মাস্টারস্ট্রোকস অ্যাডভার্টাইজিং’-এর যাত্রা শুরু করেন।

চারুকলায় ব্যাচেলর ডিগ্রি থাকার সুবাদে সুপ্রিয়া সব সময়ই শৈল্পিক কিছু করার চিন্তা করতেন। নিজের জমানো পাঁচ হাজার রুপি দিয়েই শুরু হয় তাঁর প্রতিষ্ঠান। বয়স কম ছিল। ওই সময়ে একজন উদ্যোক্তার ব্যাংক লোন পাওয়ার কোনো শর্তই পূরণ করতে পারেননি সুপ্রিয়া। প্রোসেসিং ফি থেকে শুরু করে পার্সোনাল গ্যারান্টি বা রেফারেন্স – কিছুই তিনি দেখাতে পারেননি ব্যাংকে।

কাজের প্রতি একাগ্রতা দেখে এগিয়ে আসেন তাঁর বাবা। ধার হিসেবে কিছু অর্থ দেন। সাথে একটা শর্তও বেঁধে দেন। সফল হতে হলে এক বছরের মধ্যেই হতে হবে, এর পরে আর একদিনও নেই। আর ব্যর্থ হলেই সাথে সাথে বিয়ে দিয়ে দেওয়া হবে। এরপর শুরু হল সুপ্রিয়ার আসল লড়াই। সুপ্রিয়ার বড় গুন হল তিনি ক্লায়েন্টরা কি চায় সেটা ধরতে পারেন, তাঁদের সাথে সমঝোতা করতে পারেন।

ফলে তাঁর কাছে বড় সব টেন্ডার আসা শুরু হল। প্রতিষ্ঠানটির অভিনব সব আইডিয়াতে মুগ্ধ হল বিনিয়োগকারীরা। একই সাথে নিজের কর্মীদের কাজ করার জন্যও দারুণ পরিবেশ সৃষ্টি করলেন। কাজের প্রতি সুপ্রিয়ার নিষ্ঠা দেখে বড় বড় ক্লায়েন্টরা আসা শুরু করলো।

সরকারী ওবেসরকারী খাতে ন্যাশনাল সিকিউরিটি গার্ডস (এনএসজি), আএনএসএ, নিবসকম, হিটাচি, স্যামসং, ব্রাই-এয়ার (এশিয়া), অ্যাটলাস সাইকেল, রাঠি স্টিল বার্সের মত প্রতিষ্ঠান সংযুক্ত হল তাঁদের সাথে। সুপ্রিয়ার প্রতিষ্ঠানের দেওয়া মার্কেটিং সলিউশনের মধ্যে আছে অ্যাডভারটাইজিং, গ্রাফিক, ওয়েব ডিজাইনিং, মার্কেটিং, আইডেন্টিটি ডেভেলপমেন্ট, করপোরেট প্রেজেন্টেশন, পোর্টাল ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং, ফটোশপ ইত্যাদি।

২০১২ সালে দিল্লীতে নিজের আলাদা ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেন সুপ্রিয়া। তাঁর খাওগালিডিলসের উন্নতি এতটাই ভাল ছিল যে, এখন উত্তর ভারতের শীর্ষ ১৪ টি শহর থেকে বিনিয়োগকরারীরা এখানে অর্থ ঢালছেন। তাঁর এই উদ্যোগ ভারতের সেরা ছয়টি স্টার্ট-আপ প্রতিষ্ঠানের একটি। ২০১৬ সালে এসে সুপ্রিয়ার মোট ব্যবসায়িক সম্পদের পরিমান ৫০ কোটি রুপি। মাত্র সাড়ে ছয় বছরের মধ্যে তিনি মাত্র পাঁচ হাজার রুপির পুঁজি নিয়ে এই সাম্রাজ্য গড়েছেন।

মনোযোগ, সততা আর পরিশ্রম থাকলে কি না হয়। আজকের দিনে কেবল নারীই নয়, তরুণ উদ্যোক্তাদের জন্যও তিনি এক আদর্শের নাম। সুপ্রিয়া বলেন, ‘আমি শুধু একজন স্বাধীন নারী হতে চেয়েছিলাম, যে কি না নিজের ভরণপোষণের দায়ভার নিজের নিতে পারে, নিজের বিল নিজেই দিতে পারে। আমি সেটা হতে পেরেছি।’ তথ্যসূত্র: ইন্টারনেট।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘ই-কমার্সবান্ধব নীতি ও অবকাঠামো জরুরি হয়ে পড়েছে’
ই-কমার্স

‘ই-কমার্সবান্ধব নীতি ও অবকাঠামো জরুরি হয়ে পড়েছে’

ইভ্যালিতে যুক্ত হলো প্রিমিয়ার সুইটস
ই-কমার্স

ইভ্যালিতে যুক্ত হলো প্রিমিয়ার সুইটস

লাইভে আসছেন ইভ্যালির সিইও রাসেল
ই-কমার্স

লাইভে আসছেন ইভ্যালির সিইও রাসেল

দারাজের ‘বৈশাখী মেলা’ ক্যাম্পেইন
ই-কমার্স

দারাজের ‘বৈশাখী মেলা’ ক্যাম্পেইন

ই-কমার্স দিবস: ই-কমার্সের দিকে ঝুঁকে ছোট বড় সব ব্যবসা
ই-কমার্স

ই-কমার্স নিয়ন্ত্রণে গঠন হচ্ছে পৃথক কর্তৃপক্ষ

খাস ফুডের বিরু‌দ্ধে মেয়াদহীন পন্য বি‌ক্রি অভিযোগ
ই-কমার্স

খাস ফুডের বিরু‌দ্ধে মেয়াদহীন পন্য বি‌ক্রি অভিযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

ডেভেলপারদের জন্য অ্যান্ড্রয়েড ১৭-এর বেটা ৩ উন্মুক্ত
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৭-এর নতুন নিরাপত্তা ফিচার: ডেটা সুরক্ষা আরও শক্তিশালী করতে গুগলের মাস্টারপ্ল্যান!

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষা ও ক্যাম্পাস

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

সবচেয়ে পাতলা ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল
নির্বাচিত

সবচেয়ে পাতলা ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল

ক্রোমের ট্যাব বন্ধে নতুন শর্টকাট ফিচার আনবে গুগল
কিভাবে করবেন

অনুমতি ছাড়াই কম্পিউটারে ৪ জিবি এআই ফাইল ডাউনলোড করছে গুগল ক্রোম! কীভাবে বন্ধ করবেন জেমিনি ন্যানো?

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নিয়মিত ডেলিভারি সীমার বাইরেও খাবার পৌঁছে দেবে পাঠাও ফুডের ‘Far Away Favorites’
ই-কমার্স

নিয়মিত ডেলিভারি সীমার বাইরেও খাবার পৌঁছে দেবে পাঠাও ফুডের ‘Far Away Favorites’

ইউজারদের খাবারের এক্সপেরিয়েন্সকে আরও সহজ করতে দেশের শীর্ষস্থানীয়...

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

এক সেটিংসেই বন্ধ করুন স্মার্টফোনে বিরক্তিকর বিজ্ঞাপন

এক সেটিংসেই বন্ধ করুন স্মার্টফোনে বিরক্তিকর বিজ্ঞাপন

ভিভো ওয়াই৫০০ আসছে পার্ল-অনুপ্রাণিত নান্দনিকতায়

ভিভো ওয়াই৫০০ আসছে পার্ল-অনুপ্রাণিত নান্দনিকতায়

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৩ ফেব্রুয়ারি ২০২১

৫ হাজার টাকায় শুরু ব্যবসা এখন ৫০ কোটি ছাড়িয়ে!

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix