Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বের প্রথম ‘থ্রিডি প্রিন্টেড স্টিল ব্রিজ’ চালু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
বিশ্বের প্রথম ‘থ্রিডি প্রিন্টেড স্টিল ব্রিজ’ চালু
Share on FacebookShare on Twitter

বিশ্বের প্রথম ‘থ্রিডি প্রিন্টেড স্টিল ব্রিজ’ জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছে। নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত সেতুটি দিয়ে এখন থেকে পথচারী এবং সাইক্লিস্টরা চলাচল করতে পারবেন।

বিবিসির প্রতিবেদন বলছে, ১২ মিটার দীর্ঘ এই সেতু নির্মানে চার হাজার পাঁচশ’ কিলোগ্রাম স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়েছে। তবে নির্মানকাজের সিংহভাগের কৃতিত্ব দিতে হবে বর্তমান রোবটিক্স প্রযুক্তিকে। টানা ছয় মাস ধরে ওয়েল্ডিং মেশিন ব্যবহার করে প্রিন্টিং এর কাজ করেছে একাধিক রোবটিক আর্ম বা যান্ত্রিক হাত।

সেতুর উদ্বোধন করেছেন নেদারল্যান্ডসের রাণী ম্যাক্সিমা। উদ্বোধনী ফিতা কাটার সময়েও কাঁচি নিয়ে রাণীর সঙ্গে ছিলো একটি রোবটিক হাত।

সবমিলিয়ে সেতু তৈরিতে সময় লেগেছে চার বছর। ইমপেরিয়াল কলেজ অফ লন্ডন এবং ডাচ প্রতিষ্ঠান এমএক্স৩ডি কাজ করেছে এ প্রকল্পটিতে। ইমপেরিয়াল কলেজ অফ লন্ডনের ওয়েবসাইটে উল্লেখিত তথ্য অনুসারে, একেবারে শুরু থেকে সেতুটি স্থাপন পর্যন্ত গবেষণা ও ডেটার শুদ্ধতা পরীক্ষার ভার ছিল প্রতিষ্ঠানটির ‘স্টিল স্ট্রাকচার রিসার্চ গ্রুপ’ এর হাতে। এই থ্রিডি প্রিন্টেড কাঠামোর জন্য কোন বিষয়গুলো ঝুঁকিপূূর্ণ হতে পারে, তা-ও পরীক্ষা করে দেখেছেন তারা।

এ ছাড়াও বাস্তব বিশ্বে সেতুটির কার্যক্ষমতা এবং সেতুটির জীবণচক্র নজরে রাখতে উন্নত সেন্সর নেটওয়ার্ক তৈরির দায়িত্ব পালন করেছে ইমপেরিয়াল কলেজ অফ লন্ডন।

ইমপেরিয়াল কলেজ অফ লন্ডনের ‘সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং’ বিভাগের অধ্যাপক লিরয় গার্ডনার এ প্রসঙ্গে বলেছেন, “পথচারীদের ভার সামাল দিতে পারবে এমন বড় এবং যথেষ্ট শক্ত থ্রিডি প্রিন্টেড ধাতব কাঠামো এর আগে তৈরি হয়নি।”

রোবোটিক হাত ধাপে ধাপে ঝালাই করে সেতুটির কাঠামো তৈরি করেছে। গোটা সেতুতে অনেক সেন্সর জুড়ে দেওয়া হয়েছে যাতে চলাফেরা, তাপমাত্রা এবং মানুষ চলাচলের সময় কম্পন ইত্যাদি বিষয়গুলোতে নজর রাখা সম্ভব হয়। আবহাওয়ার পরিবর্তন গোটা কাঠামোতে কী প্রভাব ফেলছে তা-ও ট্র্যাক করবে সেন্সরগুলো। পরে এ সংক্রান্ত ডেটা সেতুটির একটি ডিজিটাল মডেলে পাঠিয়ে দেওয়া হবে।

প্রকৌশলীরা কম্পিউটারে সেতুর ডিজিটাল মডেলের দিকে নজর রাখবেন। সেখান থেকেই তারা বুঝে নেবেন সেতুটি কী অবস্থায় আছে এবং এর কোনো পরিবর্তন বা মেরামতের প্রয়োজন আছে কি না। এ ছাড়াও এ প্রকল্প থেকে পাওয়া তথ্য ভবিষ্যত থ্রিডি স্টিল কাঠামোতে ব্যবহার করবেন তারা।

ইউনিভার্সিটি অফ কেমব্রিজের মার্ক গিরোলামি কাজ করছেন থ্রিডি প্রিন্টেড সেতুটির ডিজিটাল মডেল নিয়ে। তার ভাষ্যে, সচরাচর সেতুর ত্রুটির ব্যাপারে আগেভাগে কিছু জানা যায় না, এই ডিজিটাল মডেলে ক্রমাগত ডেটা আসতে থাকার ফলে সমস্যা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটন পণ্য কিনে আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ
নির্বাচিত

ওয়ালটন পণ্য কিনে আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ

পিসি ও ল্যাপটপ পরিষ্কারে এসব ভুল করছেন না তো
প্রযুক্তি সংবাদ

ল্যাপটপ ভালো রাখার ৬ উপায়

গুগলের পিক্সেল ৫ ফোনে অনবদ্য ফিচার
নির্বাচিত

গুগলের পিক্সেল ৫ ফোনে অনবদ্য ফিচার

ভারতে শিগগিরই স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট চালু হচ্ছে
নির্বাচিত

ভারতে শিগগিরই স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট চালু হচ্ছে

টিকটক ব্যবহারে টিএসএ কর্মীদের নিষেধাজ্ঞা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ থেকে ২৬ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক

যানজট এড়াতে ট্যাক্সি উড়বে আকাশে, ঘণ্টায় যাবে ২৯০ কিলোমিটার
অটোমোবাইল

যানজট এড়াতে ট্যাক্সি উড়বে আকাশে, ঘণ্টায় যাবে ২৯০ কিলোমিটার

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়
নির্বাচিত

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন বাজারে
নির্বাচিত

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন বাজারে

অনলাইন জুয়া ও বেটিং এর বিরুদ্ধে সিআইডির দেশব্যাপী অভিযান
প্রযুক্তি সংবাদ

‘অনলাইন জুয়ায় প্রতিদিন পাচার হচ্ছে ১ হাজার কোটি টাকা’

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে
নির্বাচিত

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

সপ্তাহের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শর্তসাপেক্ষে এনভিডিয়ার উন্নত এআই চিপ কেনার অনুমতি পেল ডিপসিক
পাঁচমিশালি

চীনের বাজারে এনভিডিয়ার শক্তিশালী এইচ২০০ এআই চিপ সরবরাহ শুরু

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি...

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

বিক্রি কমে যাওয়ায় ফোনের ব্যবসা বন্ধ করতে চলছে ওয়ানপ্লাস

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার ছাড়ছে ওয়ানপ্লাস, বন্ধ হচ্ছে নতুন পণ্যের উন্মোচন

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২০ জুলাই ২০২১

বিশ্বের প্রথম ‘থ্রিডি প্রিন্টেড স্টিল ব্রিজ’ চালু

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix