Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্পেসএক্সে বৃহস্পতির চাঁদে যাবে নাসার মহাকাশযান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৫ জুলাই ২০২১
স্পেসএক্সে বৃহস্পতির চাঁদে যাবে নাসার মহাকাশযান
Share on FacebookShare on Twitter

স্পেসএক্স-এর ‘ফ্যালকন হেভি’ রকেটে চড়ে বৃহস্পতির চাঁদ ‘ইউরোপা’-তে যাবে নাসার ‘ইউরোপা ক্লিপার’ মহাকাশযান। বরফ আচ্ছাদিত ‘ইউরোপা’ জীবন ধারণের উপযোগী হতে পারে বলে মনে করেন মহাকাশ বিজ্ঞানীদের অনেকে। সেই প্রশ্নের উত্তর মিলতে পারে নাসার ‘ইউরোপা ক্লিপার’ মিশন থেকে।

নাসা বৃহস্পতির চাঁদে স্পেস প্রোব পাঠানোর কথা ভাবছিলো অনেক দিন ধরেই। সেই পরিকল্পনা চূড়ান্ত হয়েছে ২০১৯ সালে এসে। সম্প্রতি মিশনের দিনক্ষণ জানিয়েছে নাসা। ২০২৪ সালের অক্টোবরে কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স-এর ‘ফ্যালকন হেভি’-তে চড়ে যাত্রা শুরু হবে ‘ইউরোপা ক্লিপার’-এর।

প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, এই প্রকল্পে স্পেসএক্স-এর রকেট ব্যবহারের ফলে নাসার খরচ হবে ১৭.৮ কোটি ডলার। নাসার নিজস্ব ‘স্পেস লঞ্চ সিস্টেম’ (এসএলএস) রকেটের খরচের সঙ্গে তুলনা করলে ‘ফ্যালকন হেভি’-র পেছনে খরচ অনেক কম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানটির।

প্রাথমিক অবস্থায় নাসাকে এসএলএস রকেট ব্যবহার করতে চাপ দিচ্ছিল মার্কিন কংগ্রেস। ওই সময়ে একটি এসএলএস রকেটের পেছনে ২০০ কোটি মার্কিন ডলার খরচ হবে বলে ধারণা করেছিলো হোয়াইট হাউজ। অন্যদিকে ‘ইউরোপা’-র উদ্দেশ্যে যাত্রা পথে শুক্র গ্রহের মাধ্যাকর্ষণের উপরও নির্ভর করতে হবে এসএলএস রকেটকে, যা পুরো মিশনকে আরও জটিল করে তোলে। এ ছাড়াও এসএলএস রকেট মডিফিকেশনের পেছনে আরও একশ’ কোটি ডলার খরচ করতে হবে বলে জানিয়েছিলো নাসা।

সেই তুলনায় এসএলএস রকেটের বদলে স্পেসএক্স-এর ‘ফ্যালকন হেভি’ রকেট ব্যবহার করলে খরচ ও কার্যক্রমের জটিলতা কমে আসবে অনেকাংশে।

২০২৪ সালের অক্টোবরে যাত্রা শুরু করতে পারলে, ‘ইউরোপা ক্লিপার’ বৃহস্পতির কক্ষপথে পৌঁছাবে ২০৩০ সালের এপ্রিল মাসে। ইউরোপা’র ভূ-পৃষ্ঠের হাই-রেজুলিউশন ছবি তুলবে নাসার স্পেস প্রোব। বৃহস্পতির ওই চাঁদের গঠন থেকে শুরু করে, ভূতাত্বিক পরিস্থিতি, বরফের গভীরতা, ভূ-পৃষ্ঠের নিচে লুকানো জলাধার এবং এর লবনাক্ততার হার সহ বিভিন্ন বিষয়ে অনুসন্ধান চালাবে ‘ইউরোপা ক্লিপার’।

এই বিভাগ থেকে আরও পড়ুন

মহাকাশ থেকে সুয়েজ খালের বিরল দৃশ্য
প্রযুক্তি সংবাদ

মহাকাশ থেকে সুয়েজ খালের বিরল দৃশ্য

বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২১’র সমাপনী অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২১’র সমাপনী অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে

দেশজুড়ে মোবাইল ফোন বিক্রির সব দোকান বন্ধের ঘোষণা
প্রযুক্তি সংবাদ

দেশজুড়ে মোবাইল ফোন বিক্রির সব দোকান বন্ধের ঘোষণা

অনলাইনে ছবি শেয়ার করাও বিপজ্জনক হতে পারে
নির্বাচিত

অনলাইনে ছবি শেয়ার করাও বিপজ্জনক হতে পারে

” দেশিপণ্যের প্রতি ঝুঁকছে নারী উদ্যোক্তারা”
নির্বাচিত

নারী উদ্যোক্তা: আছে সুযোগ, সম্ভাবনাও

দেরিতে আসবে হুয়াওয়ের ভাঁজ করা ফোন
প্রযুক্তি সংবাদ

দেরিতে আসবে হুয়াওয়ের ভাঁজ করা ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

এআই উদ্বেগের মধ্যেই ২১৫০০ কোটি ডলার আয় এনভিডিয়ার
নির্বাচিত

এআই উদ্বেগের মধ্যেই ২১৫০০ কোটি ডলার আয় এনভিডিয়ার

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
অর্থ ও বাণিজ্য

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

আদায়কৃত জরিমানার ২৫% অর্থ পাবেন তথ্য প্রকাশকারী
অর্থ ও বাণিজ্য

আদায়কৃত জরিমানার ২৫% অর্থ পাবেন তথ্য প্রকাশকারী

‘নগদ’-এর জন্য অংশীদার খুঁজছে সরকার
অর্থ ও বাণিজ্য

নগদ থেকে প্রশাসক সরিয়ে নেওয়ার ইঙ্গিত গভর্নরের

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix