Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রিফান্ড ও চেক ইস্যু নিয়ে লাইভে ইভ্যালির সিইও যা বললেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৫ জুলাই ২০২১
Share on FacebookShare on Twitter

আগামী ৬ মাসের মধ্যে পুরাতন পেন্ডিং সকল অর্ডার ডেলিভারি দেওয়া হবে বলে জানিয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল। শনিবার (২৪ জুলাই) এক ফেসবুক লাইভে এসে এমনটা জানান তিনি।

এসময় গ্রাহকদেরকে সময় দিয়ে পাশে থাকারও অনুরোধ জানান রাসেল। ইভ্যালির সার্বিক পরিস্থিতি ও পরিকল্পনা নিয়ে কথা বলার জন্য শনিবার রাতে ইভ্যালির অফিসিয়াল পেইজ থেকে ফেসবুক লাইভে আসেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল। লাইভের শুরুতে তিনি বলেন, ই-কমার্স ব্যবস্থাপনা সুন্দর ও সুশৃঙ্খভাবে পরিচালনার জন্য নির্দেশিকা জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এর ফলে ভবিষ্যতে কেউ আর ই-কমার্সে ক্ষতিগ্রস্থ হওয়ার চান্স নেই। নতুন নীতিমালা অনুযায়ী ভবিষ্যতে গ্রাহকদের প্রতারিত হওয়ার একদম সুযোগ নেই।

রাসেল বলেন, ই-কমার্স ব্যবস্থাপনার জন্য বাণিজ্য মন্ত্রনালয়ের নতুন নির্দেশিকা মানতে ইভ্যালি বাধ্য। আমরা সঠিকভাবে নীতিমালা না মেনে চললে মন্ত্রনালয় আমাদের লাইসেন্স বন্ধ করে দিবে। আমাদের ওয়েবসাইট বন্ধ করে দিবে। তাই আমি মনে করি, নতুন নীতিমালা অনুযায়ী ব্যবসা পরিচালনার মাধ্যমে ইভ্যালি নিয়ে সমস্যাগুলোর সমাধান হবে। শুরুর দিকে ইভ্যালি পণ্য অনেক ছাড় দিলেও সময়ের সাথে সাথে সেটার পরিমাণ কমিয়ে আনা হয়েছে এবং সামনের দিনগুলোতে এই ছাড়ের পরিমাণ আরও কমবে বলে জানান রাসেল। ইতিমধ্যেই প্রায়োরটি স্টোর নামক একটি ক্যাম্পেইন থেকে ইভ্যালি লাভবান হচ্ছে দাবি করে তিনি বলেন, আমরা প্রায়োরটি স্টোর থেকে প্রথম মাসেই ২০ কোটি টাকার অর্ডার ডেলিভারি করেছি। সেখান থেকে আমরা লাভবান হয়েছি।

বর্তমান সমস্যার কথা জানিয়ে রাসেল বলেন, ‘আমরা অনেককে রি-ফান্ডের চেক দিয়েছি তা আটকে গেছে। দুটি ব্যাংকের সঙ্গে কথা বলেছি, এটি সমাধানে আরও সাত থেকে ১০ দিন সময় লাগবে। এর মধ্যেই নিয়ন্ত্রণ সংস্থাগুলোর সঙ্গে কথা বলা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে আমাদের পুরনো সব অর্ডার ডেলিভারি দেব। এজন্য সহযোগিতা দরকার।’

বর্তমান এই কঠিনও সময়েও ইভ্যালি থেকে গ্রাহকরা কেনাকাটা করছেন জানিয়ে রাসেল বলেন, গতকাল ২০ কোটি টাকার অর্ডার কনফার্ম হয়েছে ইভ্যালিতে। আমি বিশ্বাস করি সাময়িক কিছু জটিলতা কাটিয়ে উঠলে ইভ্যালি ২৪ ঘন্টার মধ্যেই ঘুরে দাড়াবে। এছাড়া সকল পেন্ডিং অর্ডার আগামী ৬ মাসের মধ্যেই ডেলিভারি হবে বলেও জানান তিনি। রাসেল বলেন,আমরা আগামী ৬ মাসের মধ্যে পুরাতন সকল অর্ডার ডেলিভারি করবো। একটা সিঙ্গেল অর্ডারও বাকি থাকবে না। প্রতি দুই সপ্তাহ পরপর আমরা কি পরিমাণে পণ্য ডেলিভারি করছি সেই লিস্টও দিবো। আমাদেরকে এই সময়টুকু দিয়ে পাশে থাকুন। সেই সুযোগটাই আমরা চাই।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কাচের মতো স্বচ্ছ ফোন তৈরি করছে চীন
নির্বাচিত

কাচের মতো স্বচ্ছ ফোন তৈরি করছে চীন

ফারহানা’স ড্রিমের কাস্টমার মিটআপে ওয়েবসাইট উদ্বোধন
ই-কমার্স

ফারহানা’স ড্রিমের কাস্টমার মিটআপে ওয়েবসাইট উদ্বোধন

আইআইজিএবির নতুন সভাপতি আমিনুল, মহাসচিব জুনায়েদ
নির্বাচিত

আইআইজিএবির নতুন সভাপতি আমিনুল, মহাসচিব জুনায়েদ

৯০ হাজার ভিডিও সরাল ইউটিউব
নির্বাচিত

৯০ হাজার ভিডিও সরাল ইউটিউব

যুক্তরাষ্ট্রে হুয়াওয়ে থেকে নিজেদের আলাদা করল ‘ফিউচারউই’
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে হুয়াওয়ে থেকে নিজেদের আলাদা করল ‘ফিউচারউই’

ধারাবাহিক সাইবার হামলার শিকার ইরান
প্রযুক্তি সংবাদ

বায়োমেট্রিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে

Load More

ট্রেন্ডিং টপিক

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও
বিবিধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

২০২৬ সালের জুলাই মাসে কেনার জন্য সেরা ফিচারফোনগুলো
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের জুলাই মাসে কেনার জন্য সেরা ফিচারফোনগুলো

ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি
প্রযুক্তি বাজার

ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং
প্রযুক্তি বাজার

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম
প্রযুক্তি বাজার

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম

আগামী ১২ আগস্ট নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘মেড বাই গুগল’...

শুধু ঢাকার জ্যামেই বছরে ১ লাখ ৯ হাজার কোটি টাকা খোয়াচ্ছে দেশ!

গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৬: সবচেয়ে বসবাসযোগ্য শহর কোপেনহেগেন, ঢাকার অবস্থান ১৭১তম

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৫ জুলাই ২০২১

রিফান্ড ও চেক ইস্যু নিয়ে লাইভে ইভ্যালির সিইও যা বললেন

Techzoom.TV |
TechzoomTV