Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টুইটে গ্রহ কেনার দাবি করেছেন দুই গায়ক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 26 July 2021
টুইটে গ্রহ কেনার দাবি করেছেন দুই গায়ক
Share on FacebookShare on Twitter

সম্প্রতি এক টুইটে গোটা এক গ্রহ কেনার দাবি করেছেন দুই গায়ক। তাদের ভাষ্যে, বিশ্বে এবারই প্রথম “বৈধভাবে” গ্রহ কিনলেন কেউ। মহাকাশ বিশেষজ্ঞরা অবশ্য বলছেন ভিন্ন কথা।

বৃহস্পতিবার এক টুইটে গায়ক গ্রাইমস দাবি করেন, র‌্যাপার লিল উজি ভার্ট বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে “বৈধভাবে” গ্রহ কিনছেন। পরে গ্রাইমসের ওই দাবি নিশ্চিত করে লিল উজি ভার্ট জানান, তিনি গ্রহটি কেনার প্রক্রিয়া পার করছেন।

এরকম খবরে নড়চেড়ে বসেন টুইটার ব্যবহারকারীরা। আদৌ এভাবে গ্রহ কেনা সম্ভব কি না তা নিয়ে শুরু হয় তর্ক-বিতর্ক। এ ঘটনায় প্রথমে টুইটারের ট্রেন্ডিং অংশে চলে আসেন দুই গায়ক, পরে গণমাধ্যমে প্রকাশিত হয় খবর।

উজি যে গ্রহটি কিনছেন বলে গ্রাইমস দাবি করেছেন, সেটি ২০১৬ সালে আবিষ্কৃত বড় মাপের এক্সেপ্ল্যানেট ‘ডব্লিউএএসপি-১২৭পি’।

বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে উঠে এসেছে, এ বিষয়ে একাধিকবার মন্তব্যের অনুরোধ করা হলেও সাড়া দেননি দুই গায়কের কোনো মুখপাত্র। অন্যদিকে, দুই বিশেষজ্ঞ জানিয়েছেন, এভাবে “গ্রহ কেনা অসম্ভব”।

কেউ যদি তাকে কোনো গ্রহ বিক্রি করে থাকে বা তিনি সাধারণভাবে ভাবেন যে তিনি ওই গ্রহের মালিক, সেটি আদতে সত্যি নয়। এটি জালিয়াতি।” – বলেছেন ইউনিভার্সিটি অফ নেব্রাস্কা-লিঙ্কনের মহাকাশ আইন অধ্যাপক ফ্রান্স ভন ডের ডাঙ্ক।

নিজেদের বক্তব্যের সমর্থনে ভন ডের ডাঙ্ক এবং ‘ম্যাকগিল’স ইন্সটিটিউট অফ এয়ার অ্যান্ড স্পেস ল’ –এর পরিচালক রাম জাখু তুলে ধরেছেন ১৯৬৭ সালের বহিঃস্থ মহাকাশ চুক্তি। ওই চুক্তিটির উদ্যোক্তা খোদ জাতিসংঘ। এতে পরিষ্কারভাবে সব দেশ এবং তাদের নাগরিকদেরকে বহিঃস্থ মহাকাশের জায়গা দাবি করার ব্যাপারে নিষেধ করা হয়েছে।

মহাকাশের জমির মালিক হওয়ার কাছাকাছি একটা বিষয় হতে পারে খনিজ সংগ্রহ। ২০১৫ সালে যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন কর্পোরেশনকে গবেষণার স্বার্থে বহিঃস্থ মহাকাশ থেকে খনিজ সংগ্রহের অনুমতি দিয়েছে।

তবে, ১৯৬৭ সালের ওই চুক্তি থাকা স্বত্বেও, গত কয়েক দশকে মহাকাশে জায়গা কেনার মতো দাবি অনেকবার শুনেছে মানুষ। ১৯৯৯ সালে মহাকাশ বিষয়ক সক্রিয় কর্মী গ্রেগ নেমিটজ রীতিমতো মামলাই ঠুকে দিয়েছিলেন নাসার নামে। গ্রেগের অভিযোগ ছিল, তার মালিকানাধীন গ্রহাণুতে অবতরণ করেছে নাসা। অন্যদিকে, কানাডার কুইবেক-এর এক আদালতে ২০১২ সালে মামলা ঠুকেছিলেন সিলভিও ল্যাঙভেইন নামের এক ব্যক্তি। তিনি দাবি করেছিলেন, সৌর জগতের গ্রহের মালিকানা তার। দুটি মামলাই খারিজ করে দিয়েছিলেন আদালত।

এ ছাড়াও ১৯৯০ এর দশক থেকেই ‘লুনার এম্ব্যাসি কর্পোরেশন’ লাখ লাখ মানুষের কাছে চঁদের জমি বিক্রি করে কোটি কোটি ডলার আয় করেছে। অনেক প্রতিষ্ঠান আবার মানুষকে নিজের নামে তারার নাম রাখার সুযোগ করে দিয়েছে। জাখু এবং ভন ডের ডাঙ্ক বলছেন, এগুলোর কোনোটারই বৈধতা নেই।

যদি কোনোদিন গ্রহ ক্রয়-বিক্রয় করাও হয়, তাহলেও এর মূল্য কয়েক লক্ষ কোটি ডলারের ঘর পার করে যাবে। ২০২০ সালে এক জ্যোতির্বিজ্ঞানী হিসেব কষে জানিয়েছিলেন, বিশ্বের মূল্য দাঁড়াবে পাঁচ কোয়াড্রিলিয়নের ঘরে। মার্কিন হিসেবে এক হাজার ট্রিলিয়ন সমান এক কোয়াড্রিলিয়ন।

জাখু বলেছেন, “আপনি তাদেরকে আপনার অর্থ দিতে পারেন, কিন্তু এর কোনো মানে নেই। সবসময়ই এমন প্রতিষ্ঠান থাকবে যারা আপনার কাছে কিছু বিক্রির চেষ্টা করবে। তারা যদি অর্থ নিতে পারে, কেন নেবে না? কিন্তু তার মানে এই নয় যে সেটি আইনত স্বীকৃত।”

অতীতে অ্যানটিক কেনার জন্য সুপরিচিত লিল উজি ভার্ট। এ বছরের শুরুতেই নিজের জন্য দুই কোটি ৪০ লাখ ডলার খরচ করে গোলাপী হীরা কিনেছেন তিনি। এ আগে নিজের বিভিন্ন আয়োজন ও গানের মাধ্যমে মহাকাশ সম্পর্কে নিজের আগ্রহের ব্যাপারটিও তুরে ধরেছেন এই র‌্যাপার।

অন্যদিকে, গ্রাইমসের আরেকটি পরিচয়, তিনি টেসলা প্রধান ইলন মাস্কের প্রেমিকা। এ বছরের ফেব্রুয়ারিতেই এক টুইটে উজি এবং গ্রাইমস জানান, ২০২২ সাল নাগাদ মাথায় মস্তিষ্ক চিপ বসাবেন তারা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এই মেসেজ ছড়িয়ে হ্যাক করা হচ্ছে ফেসবুক আইডি
নির্বাচিত

এই মেসেজ ছড়িয়ে হ্যাক করা হচ্ছে ফেসবুক আইডি

বাংলাদেশের উবার যাত্রীরা সবচেয়ে বেশি যেসব জিনিস ভুলে ফেলে যান 
অটোমোবাইল

বাংলাদেশের উবার যাত্রীরা সবচেয়ে বেশি যেসব জিনিস ভুলে ফেলে যান 

মধ্যরাতে গতি ফিরল ইন্টারনেটে
প্রযুক্তি সংবাদ

মধ্যরাতে গতি ফিরল ইন্টারনেটে

ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের ই-ডাটাবেজ প্রণয়নের পাইলট শুরু
প্রযুক্তি সংবাদ

ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের ই-ডাটাবেজ প্রণয়নের পাইলট শুরু

মন্ত্রীকে জানানোর ২ মিনিটেই সমস্যার সমাধান
প্রযুক্তি সংবাদ

ফোর–জি সেটও তৈরি করছে বাংলাদেশ: মোস্তাফা জব্বার

আপনার ওয়েবসাইটের জন্য এসইওর ৬ টি সুবিধা
কিভাবে করবেন

আপনার ওয়েবসাইটের জন্য এসইওর ৬ টি সুবিধা

Load More

ট্রেন্ডিং টপিক

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে টেলিনর
টেলিকম

মানবতাবিরোধী অপরাধে সহায়তার অভিযোগে টেলিনরের বিরুদ্ধে তদন্ত

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

দেশে ৪-৫ হাজার টাকায় মিলবে স্মার্টফোন: অর্থমন্ত্রী

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল
বিবিধ

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ
ই-কমার্স

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

দীর্ঘ সাত মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর...

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 July 2021

টুইটে গ্রহ কেনার দাবি করেছেন দুই গায়ক

Techzoom.TV |
TechzoomTV