Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কোভিড টিকা নিয়ে ফাঁস হলো ভুয়া প্রচারণা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 27 July 2021
কোভিড টিকা নিয়ে ফাঁস হলো ভুয়া প্রচারণা
Share on FacebookShare on Twitter

ইউটিউব স্পনসরশিপের নামে কোভিড-১৯ টিকা নিয়ে ভুয়া তথ্য প্রচারের চেষ্টা করছিলো একটি বিজ্ঞাপন ও বাজারজাতকরণ প্রতিষ্ঠান। আসল উদ্দেশ্য বুঝতে পেরে সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছেন ইউটিউবাররা।

কোভিড টিকা নিয়ে মিথ্যাচারের অপচেষ্টার ঘটনা জনসমক্ষে এনেছেন জার্মান ইউটিউবার মিরকো দ্রচম্যান এবং ফরাসী ইউটিউবার লিউ গ্রাসে। চলতি বছরের মে মাস নাগাদ ‘ফাজি’ নামের একটি প্রতিষ্ঠান থেকে স্পনসরশিপের প্রস্তাব পান দ্রচম্যান। আস্ট্রাজেনেকা টিকার তুলনায় ফাইজার টিকা গ্রাহকদের মৃত্যুর হার তিন গুণ বেশি– ভিডিওতে এমন তথ্য প্রচার করতে বলে প্রতিষ্ঠানটি। কিন্তু ভিডিওতে স্পন্সরশিপ চুক্তি গোপন রাখতে বলে ওই প্রতিষ্ঠান। পাশাপাশি মূল বিজ্ঞাপনদাতার নামও আড়ালে রাখে প্রতিষ্ঠানটি। আর এতেই সন্দেহের উদ্রেক হয় সাংবাদিক ও ইউটিউবার দ্রচম্যানের।

ইউটিউবে দ্রচম্যানের সাবস্ক্রাইবার সংখ্যা ১৫ লাখ বলে জানিয়েছে বিবিসি। দ্রচম্যানকে ইউটিউবসহ অন্যান্য সামাজিক মাধ্যমে যে তথ্য প্রচার করতে বলা হচ্ছিলো সেটা ভুয়া ও জনস্বাস্থ্যের জন্য হুমকির কারণে হয়ে দাঁড়াতে পারে বুঝতে পেরে পিছু হটেন তিনি।

দ্রচম্যানের পাশাপাশি, দুই হাজার ইউরোর বদলে একই তথ্য প্রচারের প্রস্তাব পান আরেক ইউটিউবার লিও গ্রাসে। কিন্তু বিজ্ঞাপনী প্রচারণার মূল মক্কেল নিজের পরিচয় গোপন রাখতে চাইছেন এটা জানার পর সন্দেহের উদ্রেক হয় তারও।

মূল ঘটনা উদঘাটনের জন্য প্রাথমিক অবস্থায় স্পন্সরশিপ চুক্তিতে আগ্রহ প্রকাশ করেন দুজনেই। এরপর ওই বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয় ভিডিওতে ইউটিউবাররা কী বলবেন সেই বিষয়ে।

এমন আচরণ করুন যাতে মনে হয় এই বিষয়ে আপনার আগ্রহ আছে”– এমনটা বলা হয়েছিলো বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের নির্দেশাবলীতে। ভিডিও কেউ স্পন্সর করছে, এই ব্যাপারটি চেপে যেতে এবং ইউটিউবাররা নিজের ইচ্ছায় ভিডিও বানিয়ে নিজের মত প্রকাশ করছেন এমন আচরণ করতে বলা হয় তাতে।

কোনো কন্টেন্ট কেউ স্পন্সর করলে সেই তথ্য ভিডিওতে গোপন করা যাবে না বলে উল্লেখ করা আছে সামাজিক মাধ্যমগুলোর নিয়মাবলীতে। এ ছাড়াও, ফ্রান্স ও জার্মানিতে স্পন্সরশিপ চুক্তি গোপন রাখা বেআইনি।

ফরাসী সংবাদপত্র ‘ল্যো মঁদ’-এর একটি প্রতিবেদন ভিডিও’র অন্তর্ভূক্ত করতে সামাজিক মাধ্যমের ইনফ্লুয়েন্সারদের বলে ‘ফাজি’। ওই প্রতিবেদনে ‘ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি’ থেকে ফাঁস হওয়া ডেটা নিয়ে তথ্য থাকলেও টিকার কারণে মৃত্যু নিয়ে কিছুই বলা হয়নি। কিন্তু ‘ফাজি’র নির্দেশাবলী মেনে ভিডিও বানালে মনে হতো যে আস্ট্রাজেনেকা টিকার থেকে ফাইজার টিকায় বেশি মৃত্যুহারের তথ্য ওই ফাঁস হওয়া ডেটা থেকেই এসেছে।

সামজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবারদের যে তথ্য প্রচার করতে বলা হচ্ছিল, সেটি বিভিন্ন সূত্র থেকে নিয়ে প্রাসঙ্গিক বিষয়ের বাইরে ব্যবহার করে একটি ভূল ধারণা সঠিক বলে প্রতিষ্ঠা করার চেষ্টা চলছিলো বলে জানিয়েছে বিবিসি।

ইউটিউবারদের বিভিন্ন দেশে টিকা নেওয়ার পর মৃত্যুর হার সম্পর্কিত ডেটা সরবরাহ করা হয়। কিন্তু কেউ টিকা নেওয়ার পর মারা গেছেন, তার মানে এই নয় যে টিকার পার্শ্বপ্রতিক্রিয়াতেই মারা গেছেন তিনি, সম্পূর্ণ প্রাকৃতিক কারণ অথবা দুর্ঘটনাও হতে পারে মৃত্যুর কারণ। এ ছাড়াও, পরিসংখ্যানের ডেটা সংগ্রহ করা হয়েছিলো যে সময়ে, ওই সময়ে উল্লিখিত দেশগুলোতে ফাইজারের টিকাই দেওয়া হয়েছে বেশি। ফলে মৃতের সংখ্যার মধ্যে ফাইজার টিকা গ্রাহকদের উপস্থিতিটাই স্বাভাবিক।

এ ছাড়াও ইউটিউবারদের ইন্টারনেটের কয়েকটি প্রতিবেদনের লিংক দেওয়া হয় নির্দেশাবলীতে। প্রতিবেদনগুলোর মূল সূত্র ছিলো সন্দেহজনক এবং ফাইজার টিকা সংশ্লিষ্ট একই ডেটা ভুলভাবে উপস্থাপন করছিলো বলে জানিয়েছে বিবিসি। দ্রচম্যান আর গ্রাসে বিজ্ঞাপনী ক্যাম্পেউনের গোমড় ফাঁস করে দেওয়ার পর মুছে দেওয়া হয়েছে ওই প্রতিবেদনগুলো।

দ্রচম্যান ও গ্রাসে বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের ভুয়া গুজব ছড়ানোর চেষ্টা ফাঁস করে দেওয়ার পর ইউরোপ ও ফ্রান্সের আরও ৪ জন ইনফ্লুয়েন্সার ‘ফাজি’র স্পন্সরশিপ প্রস্তাব পেয়ে নাকচ করে দেওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।

তবে ‘ফাজি’র এই প্রচারণায় অংশ নেওয়া অন্তত দু’জন ইউটিউবারকে চিহ্নিত করতে পেরেছেন জার্মান সাংবাদিক ড্যানিয়েল লোফার। ডেটিং ও গাড়ি নিয়ে ভিডিও বানান ভারতীয় ইউটিউবার ‘আশকার টেকি’, আর হাস্যরসাত্মক কন্টেন্টের জন্য পরিচিত ব্রাজিলেন ইনফ্লুয়েন্সার এভারসন জোইও।

দু’জনেই এর আগে ‘ফাজি’র বিজ্ঞাপনী প্রচারণায় অংশ নিয়েছেন বলে নিশ্চিত করেছে বিবিসি। টিকা নিয়ে অপপ্রচারের গোঁমড় ফাঁস হয়ে গেলে নিজেদের অ্যাকাউন্ট থেকে ভিডিও মুছে দেন তারা। বিবিসি’র যোগাযোগের চেষ্টাতেও সাড়া দেননি দু’জনের কেউ।

বিবিসি জানিয়েছে, আদতে ‘অ্যাডনাও’-নামের একটি ডিজিটাল মার্কেটিং প্রতিষ্ঠানের অংশ ‘ফাজি’। রাশিয়া ও যুক্তরাজ্য, দুই দেশেই নিবন্ধন আছে প্রতিষ্ঠানটির।

বিভিন্নভাবে ‘অ্যাডনাও’-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে সব শেষে প্রতিষ্ঠানটির যুক্তরাজ্যভিত্তিক পরিচালক ইওয়ান টোলাডে’র সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয় বিবিসি। টোলাডে জানিয়েছেন, ‘ফাজি’ আদতে তার রাশিয়ান সহকর্মী ও পরিচালক স্টানিস্লাভ ফেসেংকো ও তৃতীয় এক ব্যক্তির সম্মিলিত উদ্যোগ ছিলো। তবে তৃতীয় ব্যক্তির পরিচয় জানেন না বলে বিবিসি’কে জানিয়েছেন টোলাডে।

টিকা নিয়ে ভুয়া খবর ছড়ানোর প্রচারণার সঙ্গে তিনি জড়িত ছিলেন না বলে দাবি করেছেন টোলাডে। তবে ‘ফাজি’ ও ‘অ্যাডনাও’-এর যুক্তরাজ্যের শাখা বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

ফ্রান্স ও জার্মানি, উভয় দেশের কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমের কন্টেন্ট নির্মাতাদের দিয়ে টিকা নিয়ে অপপ্রচার চালানোর এই চেষ্টা তদন্ত করছে বলে জানিয়েছে বিবিসি। বিজ্ঞাপনী প্রচারণার পেছনের মূল হোতার পরিচয় এখনও জানা যায়নি। তবে সন্দেহের আঙুল রাশিয়ার দিকে। ধারণা করা হচ্ছে, রাশিয়া তার নিজস্ব টিকা স্পুটনিক ফাইভ-এর প্রচার বাড়ানোর জন্য অন্য টিকা নিয়ে অপপ্রচারের ঘটনায় জড়িত থাকতে পারে- জানিয়েছে বিবিসি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আকর্ষণ হারাবে স্যামসাং গ্যালাক্সি এস৩০ সিরিজ?
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের বিশ্ববাজারে পুনরায় শীর্ষস্থানে স্যামসাং

শ্রীলঙ্কায় ইন্টারনেট-সেবা দেবে ইলন মাস্কের স্টারলিংক, বাংলাদেশে চালু হবে কবে
নির্বাচিত

শ্রীলঙ্কায় ইন্টারনেট-সেবা দেবে ইলন মাস্কের স্টারলিংক, বাংলাদেশে চালু হবে কবে

বেসিসের পুরস্কার পেলেন ১০ নারী ও ৩ প্রতিষ্ঠান
প্রযুক্তি সংবাদ

বেসিসের পুরস্কার পেলেন ১০ নারী ও ৩ প্রতিষ্ঠান

ওসমান হাদির স্বপ্নে ছিল ইনসাফের বাংলাদেশ
লিড স্টোরি

ওসমান হাদির স্বপ্নে ছিল ইনসাফের বাংলাদেশ

ক্লাউডক্যাম্পাস ৩.০ সল্যুশনে ৪টি আপগ্রেড আনলো হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

ক্লাউডক্যাম্পাস ৩.০ সল্যুশনে ৪টি আপগ্রেড আনলো হুয়াওয়ে

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে
নির্বাচিত

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

Load More

ট্রেন্ডিং টপিক

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট
টেলিকম

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন
প্রযুক্তি বাজার

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ
প্রযুক্তি সংবাদ

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 July 2021

কোভিড টিকা নিয়ে ফাঁস হলো ভুয়া প্রচারণা

Techzoom.TV |
TechzoomTV