Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চিপ ঘাটতি থাকতে পারে দুই বছর: ইনটেল প্রধান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 30 July 2021
চিপ ঘাটতি থাকতে পারে দুই বছর: ইনটেল প্রধান
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক প্রযুক্তি বাজারে চলছে চিপ ঘাটতি। প্রযুক্তি বাজারে এর প্রভাব আরও জোরেসোরে টের পাওয়া যাবে চলতি বছরের দ্বিতীয় ভাগে সতর্ক করে দিয়েছেন ইনটেল প্রধান।

শুধু চলতি বছরই নয়, প্রযুক্তি বাজারে এই চিপ ঘাটতি আরও বছর দুয়েক থাকতে পারে বলে বিবিসিকে জানিয়েছেন ইনটেলের প্রধান নির্বাহী প্যাট্রিক গেলসিঙ্গার।

বৈশ্বিক এই চিপ ঘাটতির পেছনের কারণ কয়েকটি। মহামারীর কারণে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় অস্থিতিশীলতা, লকডাউন চলাকালে ডিভাইসের ঊর্ধ্বমুখী চাহিদা, যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে সম্পর্কের অবনতি– এই সব মিলিয়ে বাজারে একটি ‘বড় শূন্যস্থান’ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন বেশ খারাপ আর এই দ্বন্দ্বের ভুক্তভোগী হচ্ছে পুরো (প্রযুক্তি) শিল্প।

চীনের সঙ্গে সম্পর্ক ‘স্বাভাবিক’ করার উপর জোর দিচ্ছেন গেলসিঙ্গার। চিপ ঘাটতি সমাধানে নতুন কারখানা নির্মাণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিবিসি কে জানিয়েছেন তিনি।

ইনটেল যুক্তরাষ্ট্র ও ইউরোপে সেমি-কন্ডাক্টর তৈরির নতুন কারখানা নির্মাণ নিয়ে ঘোষণা দেবে চলতি বছরের শেষের দিকে। তবে উৎপাদন, চাহিদা ও সরবরাহের মধ্যে সামঞ্জস্য আনতে “আরও এক থেকে দুই বছর” সময় লাগবে বলে বিবিসিকে জানিয়েছেন গেলসিঙ্গার।

ইনটেলের ২৫ শতাংশ আয় আসে চীন থেকে। চীনের এই অতৃপ্ত প্রযুক্তি তৃষ্ণা তাদের অর্থনীতি প্রযুক্তি নির্ভর করতে সাহায্য করছে বলে মন্তব্য করেছেন গেলসিঙ্গার।

যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক স্বাভাবিক করতে ইনটেল “যতোটা সম্ভব প্রভাবশালী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

চীনের সঙ্গে ব্যবসা চালিয়ে যেতে হবে আমাদের। আমরা যদি সেটা না করি, তারা স্থানীয় বিকল্প খুঁজতে বাধ্য হবে।

তবে ট্রাম্প সরকারের আমলে ভেঙ্গে পড়া ইউরোপীয় সম্পর্কগুলো পুনরুদ্ধারের আশাও করছেন তিনি।

আমরা বাইডেন সরকারকে এটাও জানিয়েছি যে আমরা যারা ইউরোপে আছি, তাদের জন্য আগের ব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্থ সম্পর্কগুলো পুনরুদ্ধারের জন্য কতো বড় সুযোগ এটি।

অন্যদিকে, আরও শক্তিশালী কিন্তু আকারে ছোট চিপ নির্মাণের পরিকল্পনা নিয়ে ২০২৫ সাল পর্যন্ত নিজেদের রোডম্যাপ ঘোষণা করেছে ইনটেল। একই সঙ্গে ন্যানোমিটার ভিত্তিক নামকরণ প্রথা থেকে সরে আসছে প্রতিষ্ঠানটি। বাজারের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের পণ্যের সঙ্গে নামবিভ্রাট এড়াতে এই পদক্ষেপ নিচ্ছে ইনটেল।

ইনটেলের বর্তমান চিপগুলোর বর্ণনা দেওয়া হচ্ছে ১০এনএম (ন্যানোমিটার) হিসেবে। এর পরের প্রজন্মেরগুলো হবে ৭এনএম (ন্যানোমিটার)। আগামীতে এই ৭এনএম চিপগুলোর নামকরণ করা হবে ইনটেল ৪। ২০২৪ সাল নাগাদ বাজারে আসার কথা রয়েছে ইনটেল ২০এ চিপের, শুরুতে যার নামকরণ করা হয়েছিলো ইনটেল ৫এনএম। ইনটেল ৭এনএম বা ইনটেল ৪ চিপগুলোর বাজারে আসবে ২০২২ সালে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-মেইলের ব্যবহারে সচেতন থাকুন
নির্বাচিত

ই-মেইলের ব্যবহারে সচেতন থাকুন

৫০ হাজার টাকার মধ্যে সেরা ৪ ল্যাপটপ
প্রযুক্তি বাজার

৫০ হাজার টাকার মধ্যে সেরা ৪ ল্যাপটপ

সরকারি ওয়েব সাইটে সংস্কারের ছোঁয়া
প্রযুক্তি সংবাদ

সরকারি ওয়েব সাইটে সংস্কারের ছোঁয়া

আংশিক বিভ্রাটের শিকার অ্যাপল সেবা
প্রযুক্তি সংবাদ

আংশিক বিভ্রাটের শিকার অ্যাপল সেবা

বিদ্যুৎ বিল কমানোর ১০ উপায়
টিপস

বিদ্যুৎ বিল কমানোর ১০ উপায়

নিরাপদ সড়ক সচেতনতায় পাঠাও-এর ক্যাম্পেইন “Safe থাকি, Safe রাখি”
নির্বাচিত

নিরাপদ সড়ক সচেতনতায় পাঠাও-এর ক্যাম্পেইন “Safe থাকি, Safe রাখি”

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ
নির্বাচিত

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

অনলাইন সেবা সূচকে রেকর্ড স্কোর, বিশ্বে ৫১তম বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

অনলাইন সেবা সূচকে রেকর্ড স্কোর, বিশ্বে ৫১তম বাংলাদেশ

হুয়াংয়ের সিইও পদে ফেরার খবরে এনভিডিয়ার শেয়ারের দাম বাড়ল ৩০ শতাংশের বেশি
প্রযুক্তি সংবাদ

হুয়াংয়ের সিইও পদে ফেরার খবরে এনভিডিয়ার শেয়ারের দাম বাড়ল ৩০ শতাংশের বেশি

শীতে গিজার কিনবেন? এই ৫ বিষয় না দেখলে বাড়তে পারে বিদ্যুতের বিল ও ঝুঁকি
প্রযুক্তি সংবাদ

শীতে গিজার কিনবেন? এই ৫ বিষয় না দেখলে বাড়তে পারে বিদ্যুতের বিল ও ঝুঁকি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 July 2021

চিপ ঘাটতি থাকতে পারে দুই বছর: ইনটেল প্রধান

Techzoom.TV |
TechzoomTV