Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রথম সেলফি তোলা হয় ১৮২ বছর আগে!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৩০ জুলাই ২০২১
প্রথম সেলফি তোলা হয় ১৮২ বছর আগে!
Share on FacebookShare on Twitter

অন্যের সাহায্য ছাড়াই তোলা নিজের ছবিকে সেলফি বলা হয়। ২০১৩ সালে প্রথমবারের মতো সেলফি শব্দটি অক্সফোর্ড অভিধানে যোগ করা হয়। সেখানে যা বলা হয়েছে, তার বাংলা হল— সেলফি (বিশেষ্য) নিজেই তোলা নিজের ছবি, যা সাধারণত স্মার্টফোন বা ওয়েব ক্যাম ব্যবহার করে তোলা হয় এবং সোশাল মিডিয়ায় ব্যবহার করা হয়।

প্রথম সেলফি তোলা হয়েছিল ১৮২ বছর আগে। ১৮৩৯ সালে প্রথম সেলফি তুলেছিলেন ৩০ বছর বয়সী রসায়নবিদ রবার্ট কর্নেলিয়াস। নিজস্বী অবশ্য তখনও ‘সেলফি’ নাম পায়নি। ওই রসায়নবিদও ভাবতে পারেননি, ভবিষ্যতে তিনি চিত্রগ্রাহক হিসেবে নাম করবেন। বাবা ছিলেন রূপার কারিগর। ফিলাডেলফিয়ায় পারিবারিক ঝাড়লণ্ঠনের ব্যবসাও ছিল তার। আমেরিকার লাইব্রেরি অব কংগ্রেসের তথ্য বলছে, বিশ্বের প্রথম সেলফি গ্রাহক এই রবার্টই।

ছবিতে এলোমেলো চুলের এক যুবককে দেখা যাচ্ছে। যার হাত দুইটি বুকের কাছে রাখা। দৃষ্টি সরাসরি ক্যামেরার দিকে নয়। ফ্রেমের মাঝখানে না থেকে কিছুটা একপাশে রয়েছেন তিনি। সাধারণত নিজস্বীতে যেমনটা হয়ে থাকে।

ফ্রেমে বাঁধানো ছবিটির নিচে লেখা, ‘বিশ্বের প্রথম আলোকচিত্র যেখানে আলাদা করে আলোর ব্যবহার করা হয়েছে, ১৮৩৯।’

রুপার পাত দিয়ে মোড়া তামার প্লেটে ছবি তোলা হত তখন। পাতটিকে আয়নার মতো ঝকঝকে পালিশ করা হত যাতে আলোর প্রতিফলন ভালো হয়। আলো ভালো পড়লে ছবিও ভালো। এই প্রক্রিয়াকে বলা হত ড্যগেরোটাইপ ফোটোগ্রাফি।

ছবিটি রবার্ট তুলেছিলেন তাদের পারিবারিক ঝাড়লণ্ঠনের দোকানের পিছন দিকে। উজ্জ্বল আলোর জন্য দোকানে ঝোলানো ঝাড়বাতির আলোর ঠিক সামনেই দাঁড়াতে হয়েছিল রবার্টকে। ক্যামেরার লেন্স খুলে টানা ১৫ মিনিট তার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল তাকে। তার পর ছবি ওঠে।

 

ড্যাগেরোটাইপ ফটোগ্রাফিতে সে সময় ছবি তুলতে এতটাই সময় লাগত। বেশি সময়ের জন্যই সম্ভবত রবার্টের ‘সেলফি’তে তার দৃষ্টি অসাবধানতাবশত ক্যামেরা থেকে সরে যায়। তবে সেলফি নিখুঁত না হলেও প্রথম সেলফির কৃতিত্ব পেতে অসুবিধা হয়নি রবার্টের।

ফ্রান্সের আর এক ফটোগ্রাফার একই সময়ে সেলফি তুলেছিলেন। রবার্টের থেকে মাত্র কয়েক মাসের ব্যবধানে। তার নাম হিপোলাইট বায়ার্ড।

সাজানো গোছানো ব্যাকগ্রাউন্ড তৈরি করে নানা ভঙ্গিমায় সেলফি তোলা এখন নতুন বিষয় নয়। তবে সেলফি নিয়ে প্রথম এমন সৃষ্টিশীল হয়েছিলেন বায়ার্ডই। প্রথম ‘স্টেজড সেলফি’ অর্থাৎ সাজিয়ে গুছিয়ে মঞ্চস্থ করা সেলফি তুলেছিলেন তিনিই। একজন মৃত মানুষের ভূমিকায় নিজেকে সাজিয়ে সেই ছবি নিজেই ক্যামেরাবন্দি করেছিলেন বায়ার্ড।

বায়ার্ডের ছবি তোলার প্রক্রিয়া ছিল রবার্টের থেকে একেবারেই আলাদা। সেই প্রক্রিয়ার বিষয়ে ১৮৩৯ সালের ২৪ ফেব্রুয়ারি ফ্রেঞ্চ অ্যাকাডেমি অফ সায়েন্সকে জানিয়েওছিলেন তিনি। অ্যাকাডেমি তার আবিষ্কারটি আগে প্রকাশ করলে হয়তো বায়ার্ডই হতেন প্রথম পোট্রেট চিত্র গ্রাহক। কিন্তু ফ্রান্সেরই আরেক চিত্রগ্রাহকের প্রতি পক্ষপাতিত্ববশত অ্যাকাডেমি বায়ার্ডের আবিষ্কারকে মান্যতা দিতে দেরি করে।

বায়ার্ডের ওই ছবির মাস কয়েক আগেই রবার্ট নিজের ছবিটি তুলেছিলেন। পরে অবশ্য রবার্ট আমেরিকায় নিজের ছবি নিজে তোলার একটি স্টুডিও তৈরি করেছিলেন। যেখানে সমাজের ধনী মানুষেরা ছবি তুলতে আসতেন। পোট্রেট তোলার ক্ষেত্রে রিফ্লেক্টর বা আলোর প্রতিফলকের ব্যবহারও ওই স্টুডিওতেই চালু করেছিলেন রবার্ট।

 

১৯১৩ সালে আয়নায় সেলফি তোলেন রাশিয়ার রাজ পরিবারের কন্যা গ্র্যান্ড ডাচেস অ্যানাসটেসিয়া নিকোলাভানা। রাশিয়ার শেষ জারের কনিষ্ঠা কন্যা ছবিটি তোলেন কোডাকের ক্যামেরায়।

১৯০০ সালে কোডাক তাদের ক্যামেরা কোডাক ব্রাউনি এনেছিল বাজারে। এখানে বলে রাখা দরকার, ব্রাউনি কিন্তু কোডাকের প্রথম ক্যামেরা নয়। ১৮৮৮ সালে কোডাক তাদের প্রথম ক্যামেরা এনেছিল। তবে ব্রাউনি অল্পদামে সাধারণের নাগালে পৌঁছে দিয়েছিল ক্যামেরাকে। ১৯১৩ সালে সেই ক্যামেরার সাহায্যেই আয়নায় সেলফি তোলেন রাশিয়ার রাজকন্যা।

১৯৬৬ সালে মহাকাশে তোলা বাজ অলড্রিনের ছবিটিও ঐতিহাসিক। জেমিনি ১২ মহাকাশ অভিযানে নিজস্বী তুলেছিলেন বাজ। মহাকাশে তোলা প্রথম সেলফি সেটিই।

‘সেলফি’ শব্দের প্রথম ব্যবহার হয় ২০০২ সালে। নাথান হোপ নামে এক অস্ট্রেলীয় যুবক নিজের ঠোঁট জখম হওয়ার পর তার ছবি তুলে নেট মাধ্যমে দিয়েছিলেন। বিবরণে লিখেছিলেন, ‘ঝাপসা ছবির জন্য দুঃখিত। এটা আসলে সেলফি ছিল।’

 

সেলফি ক্যামেরা অবশ্য স্মার্টফোনে চালু হয় ২০১৩ সাল থেকে। মূলত ভিডিও কলের সুবিধার জন্যই ওই ক্যামেরা দেওয়া হলেও, তাকে সেলফি তোলার জন্যও ব্যবহার করতে শুরু করেন স্মার্টফোন ব্যবহারকারীরা।

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাইবার বুলিংঃ কোনো কিছুই ফেইক নয় !
নির্বাচিত

সাইবার বুলিংঃ কোনো কিছুই ফেইক নয় !

বিশ্বব্যাপী ইকো-সিস্টেম তৈরিতে কাজ করে যাচ্ছে অপো
নির্বাচিত

বিশ্বব্যাপী ইকো-সিস্টেম তৈরিতে কাজ করে যাচ্ছে অপো

মার্কিন কোম্পানির উপর কর আরোপ করছে ফ্রান্স
নির্বাচিত

মার্কিন কোম্পানির উপর কর আরোপ করছে ফ্রান্স

দেশে এলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০
নির্বাচিত

দেশে এলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০

অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
প্রযুক্তি সংবাদ

অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’

এক দশকে যা দিয়েছে স্মার্টফোন
নির্বাচিত

হাত ধোয়ার কথা মনে করাবে স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়
প্রযুক্তি সংবাদ

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!
বিবিধ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!
বিবিধ

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে
বিবিধ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান
ছাড় ও অফার

বিএসসিপিএলসি’র ধামাকা অফার: সাবমেরিন কেবল ব্যান্ডউইডথে বিশেষ বোনাস ও মূল্যছাড়

বর্তমান সরকারের “সবার জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট”...

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix