Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মাত্র ১০ মাসে এক কোটির কাছাকাছি মোবাইল গ্রাহক উধাও

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 29 May 2025
Share on FacebookShare on Twitter

রাজনৈতিক অস্থিরতা, লাগামহীন মূল্যস্ফীতি আর টেলিকম খাতের ‘বিশ্বসেরা’ করের বোঝায় ধুঁকছে দেশের মোবাইল ফোন অপারেটরগুলো। এই ত্রিমুখী চাপের মাঝে গত ১০ মাসে হারিয়ে গেছে প্রায় এক কোটি মোবাইল গ্রাহক। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলালিংক—একা হারিয়েছে ৬২ লাখ ৫০ হাজার গ্রাহক।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ পরিসংখ্যান বলছে, ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের মার্চ—এই ১০ মাসে মোবাইল ফোন গ্রাহক সংখ্যা কমেছে ৯৮ লাখ ৬০ হাজার।

কে কত হারিয়েছে?

অপারেটর ২০২৪ জুন (গ্রাহক) ২০২৫ মার্চ (গ্রাহক) হ্রাসকৃত সংখ্যা
গ্রামীণফোন ৮ কোটি ৫৫ লাখ ৩০ হাজার ৮ কোটি ৪০ লাখ ৯০ হাজার ১৪ লাখ ৪৪ হাজার
রবি ৫ কোটি ৯৫ লাখ ১০ হাজার ৫ কোটি ৬৩ লাখ ৬০ হাজার ৩১ লাখ ৫০ হাজার
বাংলালিংক ৪ কোটি ৪৪ লাখ ৮০ হাজার ৩ কোটি ৮২ লাখ ৩০ হাজার ৬২ লাখ ৫০ হাজার
টেলিটক ৬৫ লাখ ৬০ হাজার ৬৫ লাখ ৪০ হাজার ২০ হাজার
এই পতনের কারণ জানতে চাইলে বাংলালিংকের যোগাযোগপ্রধান গাজী তাওহীদ আহমেদ বলেন, ‘২০২৪ সালের শেষ প্রান্তিকে রাজনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতি এবং বিশ্বের সর্বোচ্চ টেলিকম করের বোঝা গ্রাহকদের ওপর চরম চাপ তৈরি করে। এতে একদিকে মোবাইল ব্যবহার কমে, অন্যদিকে নতুন সংযোগ নেওয়ার প্রবণতাও হ্রাস পায়।’

তিনি আরও জানান, আঞ্চলিক বাজারের তুলনায় বাংলাদেশে স্পেকট্রাম খরচ অস্বাভাবিকভাবে বেশি, যা অপারেটরদের জন্য টেকসই ব্যবসায় বাধা তৈরি করছে।

রবি আজিয়াটার করপোরেট ও রেগুলেটরি প্রধান সাহেদ আলম বলেন, ‘সিম কর ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করায় মানুষ নতুন সিম কেনা থেকে বিরত থাকছে। মূল্যস্ফীতির চাপে অনেকেই একাধিক সিম রাখাও বন্ধ করে দিচ্ছেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অপারেটর কর্মকর্তা জানান, “সরকারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে আওয়ামী লীগের একটি বড় অংশ এখন আত্মগোপনে। বহু নেতাকর্মীর সিম বন্ধ। যেসব নম্বর দিয়ে দলীয় কাজ চালানো হতো, সেগুলোও এখন নিষ্ক্রিয়। রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যবহৃত হাজারো বিকল্প সিম হঠাৎ করে নেটওয়ার্ক থেকে হারিয়ে গেছে।”

গ্রাহক হারানোর ধারাবাহিকতা: মাসভিত্তিক বিশ্লেষণ

গ্রামীণফোনের ক্ষেত্রে প্রতি মাসেই একটু একটু করে কমেছে গ্রাহক। জুনে ৮ কোটি ৫৫ লাখ থেকে মার্চে নেমেছে ৮ কোটি ৪০ লাখে।
রবি হারিয়েছে প্রায় ৩২ লাখ, আর বাংলালিংক—প্রতিটি মাসেই সবচেয়ে বড় পতনের সাক্ষী।
এদিকে রাষ্ট্রায়ত্ত টেলিটক তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও সামান্য ২০ হাজার গ্রাহক হারিয়েছে।

টেলিকম বিশ্লেষক মো. ইসমাইল হোসেন বলেন, ‘ভ্যাট, সম্পূরক শুল্ক, সিম কর, স্পেকট্রাম ফি—সব মিলিয়ে গ্রাহক ও অপারেটর উভয়ের জন্যই পরিবেশ অনুকূল নয়। সরকারের উচিত অবিলম্বে টেলিকম খাতকে ডিজিটাল অর্থনীতির অংশ হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় কর-ছাড় ও নীতিগত সহায়তা নিশ্চিত করা।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্রামীণফোন রবি বাংলালিংক গ্রাহক সংখ্যাটেলিকম খাতে করটেলিকম গ্রাহক কমার কারণবাংলাদেশ মোবাইল অপারেটর সংকটবাংলালিংক গ্রাহক কমেছেমোবাইল গ্রাহকমোবাইল গ্রাহক হ্রাসসিম ট্যাক্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

অপো এফ ২১ প্রো: মিড বাজেটের মধ্যে সেরা ফোন
নির্বাচিত

অপো এফ ২১ প্রো: মিড বাজেটের মধ্যে সেরা ফোন

ফাইভজি সমর্থিত হবে ভিভো নেক্স ৩
নির্বাচিত

ফাইভজি সমর্থিত হবে ভিভো নেক্স ৩

ব্যাংক কার্ড ছাড়াই সহজ মাসিক কিস্তিতে কেনা যাবে অনার স্মার্টফোন
নির্বাচিত

ব্যাংক কার্ড ছাড়াই সহজ মাসিক কিস্তিতে কেনা যাবে অনার স্মার্টফোন

বিশ্বের প্রথম ট্রিলিওনেয়ার হওয়ার পথে ইলন মাস্ক!
নির্বাচিত

বিশ্বের প্রথম ট্রিলিওনেয়ার হওয়ার পথে ইলন মাস্ক!

গেমিং ট্যাবলেট নির্মাণে কাজ করছে লেনোভো
গেম

অনলাইন গেমে প্রতারকদের হাত থেকে বাঁচতে সাত উপায়

প্রগতি ইন্স্যুরেন্সের মাধ্যমে কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবে দারাজ
নির্বাচিত

প্রগতি ইন্স্যুরেন্সের মাধ্যমে কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবে দারাজ

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 May 2025

মাত্র ১০ মাসে এক কোটির কাছাকাছি মোবাইল গ্রাহক উধাও

Techzoom.TV |
TechzoomTV