Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কম্পিউটার ভিশন সিনড্রোম থেকে মুক্তির উপায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 2 August 2021
কম্পিউটার ভিশন সিনড্রোম থেকে মুক্তির উপায়
Share on FacebookShare on Twitter

করোনার অতিমারির কারণে পড়াশোনা ও ক্লাসের বিষয়টিও সম্পূর্ণ অনলাইন হয়ে যাওয়ায়, ল্যাপটপ-ডেস্কটপ ও স্মার্টফোনের পর্দায় চোখ রাখার প্রবণতা আরও বেড়েছে। এসব যন্ত্র থেকে যে নীল রশ্মি বের হয়, তা চোখের জন্য ভীষণই ক্ষতিকর। ফলে চোখ লাল হয়ে পানি পড়া, চোখে আর ঘাড়ে ব্যথা সঙ্গে চোখে চুলকানি ও চোখে করকর করছে কিছু একটা, এমন একটা ভাব।

এই সমস্যার নাম ‘সিভিএস’ অর্থাৎ ‘কম্পিউটার ভিশন সিনড্রোম’। এই ব্যাপারটা খুব গুরুতর নয় ঠিকই কিন্তু লাগাতার সমস্যায় দৃষ্টিশক্তি কমে যাওয়ার ঝুঁকি থাকে।

চিকিৎসকদের পরামর্শে কয়েকটা নিয়ম মেনে চললেই কম্পিউটার ভিশন সিনড্রোমের হাত এড়ানো যায়।

প্রায়শই যদি মাথা ধরে যায়, তা হলে বুঝবেন এক টানা এই কম্পিউটার বা মোবাইলের পরদায় তাকিয়ে থাকার জন্যই এই সমস্যা হচ্ছে। অনেকের আবার ‘ড্রাই আই’ বা চোখের জল শুকিয়ে যাওয়ার মতো সমস্যাও দেখা দেয়। দীর্ঘ ক্ষণ পর্দায় চোখ রাখলে চোখ চুলকোতেও পারে। এক নাগাড়ে তাকিয়ে কাজ করার ফলে চোখের পেশিও ক্ষতিগ্রস্ত হয়। ফলে রাতে ঘুমের সমস্যাও হতে পারে।

কী করলে অস্বস্তি কমবে

বরফ ঠান্ডা পানি বা দুধে তুলো ডুবিয়ে নিয়ে চোখের পাতার উপর মিনিট পাঁচেকের রাখলে চোখে আরাম পাবেন।

চোখের চাপ কমাতে আপনার হাতই যথেষ্ট! আগে হাত দুটো খুব ভাল করে ঘষে গরম করে নিন। এবার সেই গরম তালুর অংশ চোখের উপর রাখুন। বড় শ্বাস নিন ও নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। ঘুমের সমস্যা কমবে এই উপায়ে। তবে সবার আগে হাতে পরিষ্কার করে নেবেন।

দিনের মধ্যে অন্তত পাঁচবার চোখে পানির ঝাপটা দিন, এতে চোখ আরাম পাবে।

চোখ ভাল রাখতে গেলে করতে পারেন প্রাণ মুদ্রা। এই মুদ্রা করার জন্য শিরদাঁড়া সোজা করে পদ্মাসনে বসুন। কোলের উপর হাত রাখুন। হাতের তালু থাকবে উপরের দিকে। হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের সঙ্গে কনিষ্ঠা ও অনামিকার অগ্রভাগ জুড়ে রাখুন। এবার ধ্যান করার ভঙ্গিতে চোখ বন্ধ করুন। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রেখে মিনিট পনেরো এই ভঙ্গিতে থাকলে চোখের চাপ ও জ্বালা ভাব কমবে।

কম্পিউটার ও মোবাইলের স্ক্রিন যেন অতিরিক্ত উজ্জ্বল না হয়, আলো কমিয়ে রাখুন। স্ক্রিন থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। সঠিক ভঙ্গিমায় বসে কাজ করতে হবে। কম্পিউটারের মনিটরের উপরের দিক চোখের সোজাসুজি থাকলে ভাল হয়। চশমা পরে কাজ করলে অ্যান্টিগ্লেয়ার লেন্স ব্যবহার করলে ভাল হয়। চোখে লুব্রিক্যান্ট আই ড্রপ ব্যবহার করতে হবে।

২০– ২০–২০ নিয়ম মেনে চলতেই হবে, এমনই মত চিকিৎসকদের। অন্তত পক্ষে ২০ মিনিট পর পর যদি চোখকে বিশ্রাম দেওয়া যায় তা হলে উপকার হবে চোখেরই। তার জন্য যদি ২০ মিনিট পর এক মিনিট করে চোখ বন্ধ করে থাকা যায়। বা ঘরের বাইরের সবুজ গাছের দিকে তাকিয়ে থাকা যায় তা হলে খুব ভালো ফল পাওয়া যায়। এই ক্ষেত্রে কম্পিউটারের পিছনের দেওয়াল বা পর্দা যদি সবুজ রঙের হয় তা হলে খুবই ভালো হয়। সমস্যা হচ্ছে মনে হলেই ফেলে না রেখে সময় বের করে চলে যাওয়া উচিত চক্ষু চিকিৎসকের কাছে। চিকিৎসকের উপযুক্ত পরামর্শ নেওয়া এবং তা অবশ্যই মেনে চলা উচিত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

রাত জেগে স্মার্টফোন ব্যবহারে কী কী ক্ষতি হচ্ছে জানেন?
নির্বাচিত

রাত জেগে স্মার্টফোন ব্যবহারে কী কী ক্ষতি হচ্ছে জানেন?

বাজারে আসছে ‘স্মার্ট মাস্ক’, দূষণ রোধের সঙ্গে জানাবে ম্যাপ
প্রযুক্তি সংবাদ

বাজারে আসছে ‘স্মার্ট মাস্ক’, দূষণ রোধের সঙ্গে জানাবে ম্যাপ

টেলিটক ও বাহনের মধ্যে ব্যান্ডউইথ সেবার জন্য চুক্তি স্বাক্ষর
টেলিকম

টেলিটক ও বাহনের মধ্যে ব্যান্ডউইথ সেবার জন্য চুক্তি স্বাক্ষর

ইলোন মাস্কের নামে ওপেনএআইয়ের মামলা
প্রযুক্তি সংবাদ

ইলোন মাস্কের নামে ওপেনএআইয়ের মামলা

ইউএসবি-সি পোর্ট বাধ্যতামূলক করবে যুক্তরাষ্ট্র?
প্রযুক্তি সংবাদ

ইউএসবি-সি পোর্ট বাধ্যতামূলক করবে যুক্তরাষ্ট্র?

নকিয়া নতুন ২ ফোরজি ফিচার ফোন আনল
নির্বাচিত

নকিয়া নতুন ২ ফোরজি ফিচার ফোন আনল

Load More

ট্রেন্ডিং টপিক

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার
প্রযুক্তি সংবাদ

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মুহূর্ত
টেলিকম

জাপানের সঙ্গে ৬ চুক্তি: আইসিটি, হাই-টেক শিল্প ও টেলিকমে নতুন সহযোগিতার ইঙ্গিত

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 August 2021

কম্পিউটার ভিশন সিনড্রোম থেকে মুক্তির উপায়

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix