Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৬৪ মেগাপিক্সেলের ৫টি রিয়ার ক্যামেরার স্মার্টফোন ছাড়লো ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 2 August 2021
৬৪ মেগাপিক্সেলের ৫টি রিয়ার ক্যামেরার স্মার্টফোন ছাড়লো ওয়ালটন
Share on FacebookShare on Twitter

দুর্দান্ত ফিচারে বাজারে এলো ওয়ালটনের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘প্রিমো জেডএক্সফোর’। বাংলাদেশে তৈরি স্মার্টফোনগুলোর মধ্যে এই ফোনেই প্রথমবারের মতো দেয়া হয়েছে ৫টি রিয়ার ক্যামেরা। যার প্রধান সেন্সরটি ৬৪ মেগাপিক্সেলের। পাশাপাশি সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়া বড় পর্দার ফুল এইচডি ডিসপ্লে, গেমিং প্রসেসর, শক্তিশালী র‌্যাম, রম, সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্টসহ এতে রয়েছে অত্যাধুনিক সব ফিচার। ওয়ালটন মোবাইলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এসএম রেজওয়ান আলম জানান, শুরু থেকেই জেডএক্স সিরিজে প্রিমিয়াম স্মার্টফোন দিয়ে আসছে ওয়ালটন। মূলত অ্যাডভান্স ফিচারের মোবাইল ফোন ব্যবহারকারীদের চাহিদা ও প্রয়োজনীয়তা বিবেচনায় ‘প্রিমো জেডএক্সফোর’ মডেলের ফ্ল্যাগশিপ ফোনটি ছাড়া হয়েছে। ডিজাইন ও কনফিগারেশনের দিক দিয়ে অনন্য ওয়ালটনের এই ডিভাইসটি বাজারের অন্যান্য ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোর থেকে যেমন ভিন্ন, তেমনি দামেও সাশ্রয়ী। ফলে এটি দেশীয় স্মার্টফোনপ্রেমিদের মন জয় করে নেবে।

ওয়ালটন মোবাইলের মার্কেটিং ইনচার্জ হাবিবুর রহমান তুহিন জানান, ৮.৬ মিলিমিটার স্লিম ফোনটি বাজারে এসেছে চারকোল ব্ল্যাক রঙে। এর দাম রাখা হয়েছে মাত্র ২৬,৯৯৯ টাকা। করোনাভাইরাস মহামারিতে ঘরে বসেই ওয়ালটনের নিজস্ব অনলাইন শপ ই-প্লাজা (বঢ়ষধুধ.ধিষঃড়হনফ.পড়স) থেকে ফোনটি কেনা যাবে। লকডাউন না থাকলে দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেট থেকেও ফোনটি কিনতে পারবেন গ্রাহক। জানা গেছে, সম্পূর্ণ থ্রিডি গ্লাস প্যানেলে তৈরি বলে ‘প্রিমো জেডএক্সফোর’ যেমন দৃষ্টিনন্দন, তেমনই টেকসই। ফিংগারপ্রিন্ট সেন্সরটি সাইড মাউন্টেড হওয়ায় ব্যবহারকারী প্রিমিয়াম ফিল পাবেন। এতে রয়েছে ২০:৯ অ্যাসপেক্ট রেশিওর ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলটিপিএস ডিসপ্লে। পর্দার রেজ্যুলেশন ২৪০০ বাই ১০৮০ পিক্সেল। ফলে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার, ভিডিও দেখা, গেম খেলা, বই পড়া বা ইন্টারনেট ব্রাউজিং হবে আরো বেশি মধুর।

অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে পরিচালিত ওয়ালটনের এই ফোনে ব্যবহৃত হয়েছে ২.০৫ গিগাহার্জ গতির শক্তিশালী ‘হেলিও জি৯৫’ অক্টাকোর প্রসেসর। যা গেমিং প্রসেসর হিসেবে ইতোমধ্যেই তরুণ প্রজন্মের কাছে দারুণ সাড়া ফেলেছে। গ্রাফিক্স হিসেবে আছে এআরএম মালি-জি৭৬ এমসিফোর। এরসঙ্গে ৮ গিগাবাইট এলপিডিডিআর৪এক্স র‌্যাম থাকায় মিলবে দুর্দান্ত গতি। জনপ্রিয় সব গেম খেলা যাবে অনায়াসেই। ফোনটিতে ১২৮ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজের সাথে ২৫৬ গিগাবাইট মাইক্রো এসডি কার্ড সাপোর্ট সুবিধা রয়েছে।

‘প্রিমো জেডএক্সফোর’ স্মার্টফোনে ওয়ালটন সবচেয়ে বড় চমক দেখিয়েছে এর ক্যামেরায়। ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ৫টি ক্যামেরা সেটআপ। পেন্টা ক্যামেরার প্রধান সেন্সরটি ৬৪ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৬৮২। যার অ্যাপারচার ১.৮৯। ১/১.৭৩ ইঞ্চির ৬পি লেন্স থাকায় ছবি হবে ঝকঝকে ও নিখুঁত। এর পাশাপাশি রয়েছে ৮ মেগাপিক্সেলের ১১২ ডিগ্রি পর্যন্ত ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর এবং আরেকটি ২ মেগাপিক্সেলের মনো পোর্টরেইট লেন্স। পেছনের ক্যামেরায় ফোরকে রেজ্যুলেশনের ভিডিও ধারণ করা যাবে।

আকর্ষণীয় সেলফির জন্য ফোনটির সামনে রয়েছে ২.২ অ্যাপারচারের পিডিএএফ প্রযুক্তির ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। বিশেষ ফিচারের মধ্যে রয়েছে এআই সিন ডিটেকশন, ফোরএক্স ডিজিটাল জুম, ফেস ডিটেকশন, জিও ট্যাগিং, সেলফ টাইমার, ব্র্যান্ড মার্ক, টাচ ফোকাস, হোয়াইট ব্যালান্স, ফিংগারপ্রিন্ট ক্যাপচার, সেলফ টাইমার, ফ্রন্ট মিরর, ভলিউম কী শট, স্লো মোশন, পোর্টরেইড, টাইম-ল্যাপস, প্যানোরামা, অটো মোড, বিউটি মোড, কালার টিউন ইত্যাদি। পর্যাপ্ত পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিংসহ ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি।

কানেক্টিভিটি হিসেবে আছে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৫, ওয়ারলেস ডিসপ্লে, ল্যান হটস্পট, ইউএসবি টাইপ সি, ওটিএ এবং ওটিজি। সেন্সর হিসেবে রয়েছে প্রোক্সিমিটি, ওরিয়েন্টেশন, ম্যাগনেটোমিটার, লাইট (ব্রাইটনেস), এক্সিলারোমিটার (থ্রিডি), গ্রাভিটি, লিনিয়ার এক্সিলারেশন, রোটেশন ভেক্টর, স্টেপ ডিটেক্টর, জিপিএস, এ-জিপিএস নেভিগেশন ইত্যাদি। এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ফেস আনলক, ফোরকে ভিডিও প্লেব্যাক ও ক্যামকর্ডার, বিল্ট-ইন স্ক্রিন রেকর্ডার, স্মার্ট জেসচার, স্পিøট স্ক্রিন, সাসপেন্ড বাটন, প্রাইভেট স্পেস ও অ্যাপস লকার, ফোরজি সিম সাপোর্ট ইত্যাদি।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিজস্ব কারখানায় তৈরি এই স্মার্টফোনে রয়েছে বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন কেনার ৩০ দিনের মধ্যে ত্রুটি ধরা পড়লে ফোনটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেয়া হবে। এছাড়াও, ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘন্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাবেন। তাছাড়া, স্মার্টফোনে এক বছরের এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা তো থাকছেই।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

শীঘ্রই বাজারে আসছে নোকিয়া ১.৩
নির্বাচিত

শীঘ্রই বাজারে আসছে নোকিয়া ১.৩

ইন্টারনেট সহজলভ্য করতে আসছে ‘একদেশ এক রেট’ নীতি
টেলিকম

‘ভুলে’ ক্যাবল কাটলো ডেসকো, ইন্টারনেটে ফের ধীরগতির শঙ্কা

বাণিজ্যযুদ্ধের ডামাডোলের মধ্যে ট্রাম্প-কুক বৈঠক
প্রযুক্তি সংবাদ

বাণিজ্যযুদ্ধের ডামাডোলের মধ্যে ট্রাম্প-কুক বৈঠক

২০০ কোটির মাইলফলকে হোয়াটসঅ্যাপ
নির্বাচিত

২০০ কোটির মাইলফলকে হোয়াটসঅ্যাপ

শক্তিশালী ব্যাটারির রেডমি ফোন আনল শাওমি
নির্বাচিত

শক্তিশালী ব্যাটারির রেডমি ফোন আনল শাওমি

২৬০০ টাকায় অনলাইন ট্রাভেল এজেন্সি পোর্টাল
ই-কমার্স

২৬০০ টাকায় অনলাইন ট্রাভেল এজেন্সি পোর্টাল

Load More

ট্রেন্ডিং টপিক

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি
প্রযুক্তি সংবাদ

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স

প্রযুক্তি পরামর্শ

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

এআই প্রযুক্তি সমৃদ্ধ ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া এখন আরও সহজ
প্রযুক্তি সংবাদ

ওয়াশিং মেশিন ব্যবহারে মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ
প্রযুক্তি সংবাদ

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা কাস্টমস হাউস ও...

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

উপহার হিসেবে শেয়ার পেয়েছেন ওয়ালটন হাই-টেকের পরিচালক

১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে টেলিনর

মানবতাবিরোধী অপরাধে সহায়তার অভিযোগে টেলিনরের বিরুদ্ধে তদন্ত

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 August 2021

৬৪ মেগাপিক্সেলের ৫টি রিয়ার ক্যামেরার স্মার্টফোন ছাড়লো ওয়ালটন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix