Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্যামসাং গ্যালাক্সি এস২৭-এ বদলে যেতে পারে ক্যামেরা ডিজাইন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 16 August 2026
স্যামসাং গ্যালাক্সি এস২৭-এ বদলে যেতে পারে ক্যামেরা ডিজাইন
Share on FacebookShare on Twitter

স্যামসাংয়ের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ ‘গ্যালাক্সি এস২৭’-এ ক্যামেরা মডিউলের নকশায় বড় পরিবর্তন আসতে পারে। বিশ্ব মেধাস্বত্ব সংস্থার (WIPO) গ্লোবাল ডিজাইন ডেটাবেজে প্রকাশিত একটি পেটেন্টের নকশায় এমনই ইঙ্গিত পাওয়া গেছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোচিনার এক প্রতিবেদনে বলা হয়েছে, পেটেন্টের লাইন ড্রয়িংয়ে গ্যালাক্সি এস২৭-এর পেছনে প্রচলিত আলাদা ক্যামেরা রিংয়ের পরিবর্তে অনুভূমিক ক্যামেরা বার দেখা গেছে। নকশাটি গুগলের পিক্সেল সিরিজের ক্যামেরা মডিউলের সঙ্গে কিছুটা সাদৃশ্যপূর্ণ।

পেটেন্টের নকশা অনুযায়ী, ফোনটির পেছনে তিনটি ক্যামেরা সেন্সর পাশাপাশি একটি দীর্ঘ অনুভূমিক মডিউলের মধ্যে বসানো হতে পারে। একই সঙ্গে ক্যামেরা আইল্যান্ডটিকে তুলনামূলকভাবে পাতলা ও ফোনের পেছনের অংশের কাছাকাছি রাখা হয়েছে।

নতুন এই নকশার পেছনে শুধু নান্দনিক পরিবর্তন নয়, প্রযুক্তিগত কারণও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে কিউআই২ (Qi2) ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং ও বিভিন্ন চৌম্বকীয় অ্যাকসেসরিজ ব্যবহারের জন্য ফোনের ভেতরে আরও কার্যকরভাবে জায়গা ব্যবস্থাপনার সুযোগ তৈরি হতে পারে।

তবে ক্যামেরা নকশায় পরিবর্তনের ইঙ্গিত মিললেও গ্যালাক্সি এস২৭-এর সামগ্রিক বডি ডিজাইনে বড় পরিবর্তনের আভাস পাওয়া যায়নি। পেটেন্ট চিত্রে সমতল পাশ এবং গোলাকার কোণার নকশা আগের প্রজন্মের সঙ্গে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ।

তবে পেটেন্টে কোনো নকশা প্রকাশিত হওয়া মানেই সেটি চূড়ান্ত পণ্যে ব্যবহার করা হবে—এমন নিশ্চয়তা নেই। স্যামসাং পরীক্ষামূলক পর্যায়ে একাধিক নকশা নিয়ে কাজ করতে পারে। ফলে গ্যালাক্সি এস২৭ সিরিজের চূড়ান্ত ক্যামেরা ডিজাইন কেমন হবে, তা জানতে আরও তথ্যের জন্য অপেক্ষা করতে হবে।

বর্তমান গুঞ্জন অনুযায়ী, ২০২৭ সালের শুরুতে গ্যালাক্সি এস২৭ সিরিজ উন্মোচন করতে পারে স্যামসাং। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: Galaxy S27স্যামসাং গ্যালাক্সি এস২৭

এই বিভাগ থেকে আরও পড়ুন

এইচএসসি
নির্বাচিত

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের মান আন্তর্জাতিক পর্যায়ে সপ্তম শ্রেণির সমান

শাওমি মি নোট ১০ লাইট…
নির্বাচিত

শাওমি মি নোট ১০ লাইট…

অ্যান্ড্রয়েড ১১ ভার্সনে যেসব ফিচার থাকছে
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১১-এর নতুন কিছু ফিচার

যেসব ভুলে ল্যাপটপের আয়ু কমে যায়
নির্বাচিত

যেসব ভুলে ল্যাপটপের আয়ু কমে যায়

ডিজিটাল দুনিয়ার নিরাপত্তায় অবশ্য অনুসরণীয় ৫ নীতি
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল দুনিয়ার নিরাপত্তায় অবশ্য অনুসরণীয় ৫ নীতি

বইপড়ার প্রবণতা কমাচ্ছে স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

বইপড়ার প্রবণতা কমাচ্ছে স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত
বিবিধ

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের
নির্বাচিত

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন
নির্বাচিত

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার,...

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 August 2026

স্যামসাং গ্যালাক্সি এস২৭-এ বদলে যেতে পারে ক্যামেরা ডিজাইন

Techzoom.TV |
TechzoomTV