Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যে কারণে সহসাই কাটছে না চিপ সংকট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৪ আগস্ট ২০২১
টিপিএম চিপঃ কী, কেন আর কিভাবে?
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টরের সংকট বৈশ্বিক অর্থনীতিতে বিরূপ বার্তা দিয়েছে। এতে গাড়ি থেকে শুরু করে স্মার্টফোন, হেডফোনের উৎপাদনও সীমিত হয়ে গেছে। চিপের অভাব এ ক্ষুদ্র উপাদানগুলোর ওপর আধুনিক বিশ্বের নির্ভরতা প্রকাশ করেছে।

২০২০ সালের প্রথমদিকে বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ছড়িয়ে যাওয়ায় ঘরে ঘরে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের পরিমাণ বাড়ে। বিশেষ করে বাসা থেকে কাজের পাশাপাশি লকডাউনের একঘেয়েমি কাটাতে গেমিং ডিভাইস, কম্পিউটার ও স্মার্টফোনের ব্যবহারও বেড়েছে।

মহামারীতে সাময়িকভাবে কারখানা বন্ধ থাকার কারণে তা পণ্য সরবরাহের ওপর চাপ বাড়িয়ে দিয়েছে। তবে শুধু করোনা মহামারীই চিপ স্বল্পতার প্রধান কারণ নয়। ফেব্রুয়ারিতে ঝড়ের কারণে টেক্সাসের অনেক কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। অন্যদিকে মার্চে জাপানের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এসবের পাশাপাশি চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সম্পর্কের অবনতিও এ খাতে বিরূপ অবস্থার সৃষ্টি করেছে। গত আগস্টে যুক্তরাষ্ট্র হুয়াওয়ের কাছে চিপ বিক্রি বন্ধে বিদেশী প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞা কার্যকরের আগে থেকেই সেমিকন্ডাক্টর মজুদ শুরু করে হুয়াওয়ে। অন্য প্রতিষ্ঠানগুলোও হুয়াওয়েকে অনুসরণ করে। যার ফলে সেমিকন্ডাক্টরের সংকট আরো বাড়ে।

চিপ সংকটের কারণে বিশ্বের গাড়ি উৎপাদন শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সাম্প্রতিক সময়ে অনেক প্রতিষ্ঠান তাদের উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়েছে।

স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদের মজুদে থাকা চিপের কারণে এতদিন তাদের উৎপাদন কার্যক্রম চালিয়ে গেছেন। তবে বর্তমানে তারাও সমস্যার মুখে পড়ছেন।

চলতি সপ্তাহে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক আইফোন ও আইপ্যাডের উৎপাদনে চিপ সংকটের প্রভাব পড়ার বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। গবেষকরা জানান, এ সংকটের কারণে ক্ষুদ্র ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বেশি ক্ষতির সম্মুখীন হবে।

প্লে স্টেশন ৫ ও এক্সবক্স সিরিজ এক্সের সরবরাহও অনেক কমে গেছে। এর পাশাপাশি গেমিং কম্পিউটার নির্মাণের অন্যতম অংশ গ্রাফিক্স কার্ডের সরবরাহও অনেক কমে গেছে এবং দামও নাগালের বাইরে।

চিপ সংকট দূর করতে উৎপাদনকারী দেশগুলোর সরকার তাদের উৎপাদন সক্ষমতা বাড়াতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করছে।

মে মাসে দক্ষিণ কোরিয়া ৪৫ হাজার ১০০ কোটি ডলার বিনিয়োগের মাধ্যমে সেমিকন্ডাক্টর উৎপাদনে অন্যতম পরাশক্তি হিসেবে যাত্রা করবে। অন্যদিকে গত মাসে যুক্তরাষ্ট্রের সিনেট চিপ প্লান্টে ভর্তুকি প্রদানে ৫ হাজার ২০০ কোটি ডলারের অনুমোদন দিয়েছে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন ২০৩০ সাল নাগাদ বিশ্বব্যাপী তাদের চিপ-উৎপাদন ক্ষমতা ২০ শতাংশে উন্নীত করার ব্যাপারে কাজ করছে।

গ্লোবাল সেমিকন্ডাক্টরস প্র্যাকটিস কনসালট্যান্সি ম্যাককিনসির সিনিয়র পার্টনার অন্দ্রে বারকাকি বলেন, নতুন উৎপাদন কেন্দ্র স্থাপন করা সময়সাপেক্ষ। বিশেষ করে নতুন ফ্যাব স্থাপনে আড়াই বছরের বেশি সময় দরকার। তাই বর্তমানে যেসব প্রতিষ্ঠান তাদের উৎপাদন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে, তারা ২০২৩ সালের আগে আনুষ্ঠানিকভাবে উৎপাদন বাড়াতে পারবে না।

এই বিভাগ থেকে আরও পড়ুন

সিলিকন ভ্যালি মানেই কি স্টার্টআপের রমরমা ব্যবসা?
প্রযুক্তি সংবাদ

সিলিকন ভ্যালি মানেই কি স্টার্টআপের রমরমা ব্যবসা?

গুগলকে ২০ ডেসিলিয়ন ডলার জরিমানা করলো রাশিয়া
নির্বাচিত

গুগলকে ২০ ডেসিলিয়ন ডলার জরিমানা করলো রাশিয়া

শারীরিক চাহিদা পূরণ করতে আসছে এআই রোবট
নির্বাচিত

শারীরিক চাহিদা পূরণ করতে আসছে এআই রোবট

বিশ্বের অন্যতম দামি স্মার্টফোন
নির্বাচিত

বিশ্বের অন্যতম দামি স্মার্টফোন

এক চার্জে ২ দিন চলবে স্যামসাংয়ের এই ফোন
নির্বাচিত

এক চার্জে ২ দিন চলবে স্যামসাংয়ের এই ফোন

নতুন তিন ফোন আনল অনর
নির্বাচিত

বাজার থেকে বিদায় নিচ্ছে অনর

Load More

ট্রেন্ডিং টপিক

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল
নির্বাচিত

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা
বিবিধ

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই
নির্বাচিত

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

‘সুইসাইড’ সার্চ করলেই ফোনে অ্যালার্ট পাবেন অভিভাবক
নির্বাচিত

‘সুইসাইড’ সার্চ করলেই ফোনে অ্যালার্ট পাবেন অভিভাবক

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix