Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে প্রথমবারের মতো ২ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট দিল গুগল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 5 August 2021
জেনেনিন গুগলের সম্পর্কে কিছু বিস্মিত তথ্য!
Share on FacebookShare on Twitter

বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ২ কোটি ২৯ লাখ টাকা মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দিল। মে ও জুন মাসের ভ্যাটের আজ বৃহস্পতিবার রিটার্ন দিয়ে প্রতিষ্ঠানটি সরকারি কোষাগারে এ টাকা জমা করল। আরেক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পর গুগল রিটার্ন দিল। এটি ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে নিবন্ধিত প্রতিষ্ঠান।

ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট সূত্রে জানা গেছে, গত মে মাসের ভ্যাট রিটার্নের বিপরীতে ৫৫ লাখ ৭৭ হাজার ৭০৪ টাকা ভ্যাট দিয়েছে। আর জুন মাসের রিটার্নের বিপরীতে দিয়েছে ১ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার ৮৩২ টাকা। সিঙ্গাপুরের সিটিব্যাংকএনএ এর শাখা থেকে ভ্যাটের টাকা পরিশোধ করা হয়েছে।

গত ২৩ মে প্রথম অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে গুগল ভ্যাটের নিবন্ধন নেয়। কিন্তু প্রস্তুতির জন্য মে ও জুন মাসের রিটার্ন জমার জন্য সময় চেয়েছিল গুগল। ভ্যাট বিভাগ সেই আবেদনে সাড়া দেয়। এখন ওই দুই মাসের রিটার্ন জমা দিল গুগল।

ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ন কবির দুপুরে প্রথম আলোকে বলেন, ‘গুগলের কাছ থেকে ভ্যাট রিটার্ন এসেছে। এর ফলে প্রতিষ্ঠানটির ভ্যাটসংক্রান্ত নিয়মকানুন প্রতিপালনে সুবিধা হবে। আবার তাদের লেনদেনের যাবতীয় তথ্য যাচাই–বাছাই করা যাবে।’

এর আগে গত মাসে প্রথমবারের মতো কোনো অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ফেসবুক ভ্যাট রিটান দিয়ে ২ কোটি ৪৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছিল।

এ পর্যন্ত চারটি অনাবাসী প্রতিষ্ঠান ভ্যাটের নিবন্ধন নিয়েছে। গুগল ছাড়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো ফেসবুক, আমাজন ও মাইক্রোসফট। অনাবাসী প্রতিষ্ঠান বলতে বোঝায় বাংলাদেশে ব্যবসা করে, কিন্তু এ দেশে কোনো কার্যালয় নেই।

ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট সূত্রে জানা গেছে, গুগলের মতো আমাজনও ভ্যাট রিটার্ন দেওয়ার সময় বাড়ানোর আবেদন করেছে। কর্তৃপক্ষ তাদের আবেদনের সাড়া দিয়েছে। এই প্রতিষ্ঠানও এ মাস থেকেই রিটার্ন দেবে বলে জানা গেছে।

অনাবাসী প্রতিষ্ঠানগুলো এ দেশে বিজ্ঞাপন প্রচারসহ নিজেদের নানা ধরনের সেবা দিয়ে থাকে। এসব সেবা নিয়ে গ্রাহকেরা ক্রেডিট কার্ড বা অন্য কোনো উপায়ে ব্যাংকের মাধ্যমে অর্থ পরিশোধ করে থাকেন। তখন ব্যাংক কর্তৃপক্ষ স্বয়ংক্রিয়ভাবে ১৫ শতাংশ ভ্যাট কেটে রাখে। ভ্যাট কেটে না রাখলে বাংলাদেশ ব্যাংক বিদেশে ওই প্রতিষ্ঠানের অর্থ পাঠানোর অনুমতি দেয় না। ভ্যাট নিবন্ধন নেওয়ার ফলে প্রতিষ্ঠান কত টাকার সেবা বিক্রি করেছে, সেই তথ্যসহ যাবতীয় আয়-ব্যয়ের তথ্য জানিয়ে ভ্যাট রিটার্ন দিতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কৃত্রিম বুদ্ধিমত্তার তাৎক্ষণিক অনুবাদ কি বিদেশী ভাষা শেখার গুরুত্ব কমিয়ে দিচ্ছে?
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার তাৎক্ষণিক অনুবাদ কি বিদেশী ভাষা শেখার গুরুত্ব কমিয়ে দিচ্ছে?

হুয়াওয়ে মেট ৮০ আসছে চলতি মাসেই
নির্বাচিত

হুয়াওয়ে মেট ৮০ আসছে চলতি মাসেই

বিকাশে ১০০ টাকা ফ্রি পাবেন যেভাবে
নির্বাচিত

ঘরে বসে বিকাশে টাকা আনবেন যেভাবে

বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতার আবেদন করবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতার আবেদন করবেন যেভাবে

ওয়েব সামিট ২০২৬-এর বিশ্বমঞ্চে বাংলাদেশের রিটেইল ইনোভেশনকে তুলে ধরলো প্রিয়শপ
ই-কমার্স

ওয়েব সামিট ২০২৬-এর বিশ্বমঞ্চে বাংলাদেশের রিটেইল ইনোভেশনকে তুলে ধরলো প্রিয়শপ

বিটিআরসি ভবনে অবৈধ মোবাইল ফোন ব্যবসায়ীদের ভাঙচুর, আটক ২৪
টেলিকম

বিটিআরসি ভবনে অবৈধ মোবাইল ফোন ব্যবসায়ীদের ভাঙচুর, আটক ২৪

Load More

ট্রেন্ডিং টপিক

আইফোন ডুওর দাম প্রায় ৫ লাখ, তবুও কেন মানুষ কিনবে
প্রযুক্তি সংবাদ

আইফোন ডুওর দাম প্রায় ৫ লাখ, তবুও কেন মানুষ কিনবে

দেশে আসছে গ্যালাক্সি এস২৬ এফই, ফ্ল্যাগশিপ ফিচারে নজর সাশ্রয়ী দামের ক্রেতাদের
প্রযুক্তি সংবাদ

দেশে আসছে গ্যালাক্সি এস২৬ এফই, ফ্ল্যাগশিপ ফিচারে নজর সাশ্রয়ী দামের ক্রেতাদের

অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী
সোশ্যাল মিডিয়া

অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী

ভারতে আসছে না OnePlus 16? ফ্ল্যাগশিপ বাজারে বিকল্প হতে পারে 16R
প্রযুক্তি সংবাদ

ভারতে আসছে না OnePlus 16? ফ্ল্যাগশিপ বাজারে বিকল্প হতে পারে 16R

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা
টেলিকম

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা

দীর্ঘদিন ধরে দুর্বল মোবাইল নেটওয়ার্কের কারণে ক্ষুব্ধ হয়ে...

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্লট বরাদ্দ চেয়ে আবেদনের আহ্বান

হাইটেক পার্কে হাজার কোটি বিনিয়োগ, মিলছে না প্রত্যাশিত ফল

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 August 2021

বাংলাদেশে প্রথমবারের মতো ২ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট দিল গুগল

Techzoom.TV |
TechzoomTV