Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বকে পাল্টে দেয়া ওয়েবের তিন দশক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
বিশ্বকে পাল্টে দেয়া ওয়েবের তিন দশক
Share on FacebookShare on Twitter

ইউরোপীয় পারমাণবিক গবেষণা কেন্দ্র (সিইআরএন) বা সার্নে কাজ করার সময় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (ডব্লিউডব্লিউডব্লিউ) জন্ম দিয়েছিলেন স্যার টিম বার্নার্স লি। সময়টা ছিল ১৯৮৯ সাল। আবিষ্কারের পর পরই ১৯৯১ সালের ৬ আগস্ট প্রথম ওয়েবসাইটের যাত্রা হয়। গত সপ্তাহে ৩০ বছরে পা দিল ওয়েবসাইট সেবা। এ তিন দশকে চেহারা, কার্যপরিধি ও নকশার জায়গা থেকে ওয়েবসাইটে অনেক বড় পরিবর্তন এসেছে। ওয়েবসাইটের যাত্রার ৩০ বছরের পরিক্রমা আধুনিক বিশ্বের চিত্তাকর্ষক ঘটনাই বটে।

১৯৯৩ সালে ডব্লিউডব্লিউডব্লিউ সফটওয়্যারকে পাবলিক ডোমেইনে ছেড়ে দেয় সার্ন। উন্মুক্ত লাইসেন্সের মাধ্যমে সবার জন্য এটা সহজলভ্য করা হয়। তার এক বছর বাদে প্রথম ব্লগ চালু হয়। জাস্টিন হল নামে এক ছাত্র তার লেখালেখি প্রকাশের প্লাটফর্ম হিসেবে ওয়েবসাইট ব্যবহার করেন। লিঙ্কস ডট নেট নামে ওই ওয়েবসাইটটিতে মূলত তার সংক্ষিপ্ত পোস্ট এবং বিভিন্ন লিংক যুক্ত পোস্টে বিভিন্ন কন্টেন্টের ব্যাপারে পর্যালোচনা থাকত।

১৯৯৫ সালে জেফ বেজোস নামে ওয়াল স্ট্রিট-ফেরত ব্যাংকার প্রতিষ্ঠা করেন অ্যামাজন। শুরুতে বইয়ের ই-কমার্স প্লাটফর্ম হিসেবে যাত্রা করলেও বর্তমানে এটি বিশ্বের বৃহত্তম ই-কমার্স ওয়েবসাইট। ২০০১ সালে যাত্রা করে উইকিপিডিয়া। এ ডিজিটাল এনসাইক্লোপিডিয়ার ডোমেইনের রেজিস্ট্রেশন হয়েছিল জিমি ওয়ালেস ও ল্যারি স্যাঙ্গারের নামে।

২০২১ সালের ১৮ জুন নাগাদ বিশ্বে অনলাইন ওয়েবসাইটের সংখ্যা ১৮৬ কোটি। সাইটফি বলছে, বিশ্বজুড়ে গড়ে ৫ লাখ ৪৭ হাজার ২০০টি নতুন ওয়েবসাইট চালু হচ্ছে।

ওয়েবসাইটের ৩০ বছরের পরিক্রমা নিয়ে ডব্লিউপি ইঞ্জিনের শীর্ষ কর্মকর্তা ফেবিও তোরলিনি বলেন, তিন দশক আগে যাত্রার পর এখন সব ব্যবসার কেন্দ্রে রয়েছে ওয়েবসাইট। এখন সব জীবিকার নিত্যসঙ্গী ডব্লিউডব্লিউডব্লিউ।

তিনি আরো বলেন, ওপেন সোর্স প্লাটফর্ম ওয়ার্ডপ্রেসের যে ইকোসিস্টেমে বিশ্বের অর্ধেকেরও বেশি ওয়েবসাইট রয়েছে, তার বাজারমূল্য ৫৯ হাজার ৬৭০ কোটি ডলার। যদি ওয়ার্ডপ্রেস কোনো দেশ হতো, তাহলে বিশ্বের ৩৯তম বৃহৎ অর্থনীতি সুইডেনের সমান হতো তার আকার।

অনলাইনের দুনিয়ায় এত দ্রুত পরিবর্তন আসছে, মানুষের মনে স্বাভাবিক প্রশ্ন জাগতে পারে—ওয়েবসাইটের ভবিষ্যৎ কী? তোরলিনি বলেন, মহামারীতে মানুষের অনলাইনে কেনাকাটায় ব্যাপক পরিবর্তন এসেছে। ডব্লিউপি ইঞ্জিনের নতুন এক গবেষণায় দেখা গেছে, তিন-চতুর্থাংশ বা ৭৫ শতাংশ জেনারেশন জি (মিলিনিয়ালস) এবং দুই-তৃতীয়াংশ ব্রিটিশ বুমার্স জানায়, আগামী বছরেও তারা সম্পূর্ণ বা আংশিকভাবে অনলাইনে কেনাকাটা চালু রাখবেন। তার মানে দাঁড়াচ্ছে ডিজিটাল দুনিয়ার সঙ্গে সংগতিপূর্ণ হতে হবে বাহ্যিক পৃথিবী। সরাসরি স্টোর থেকে গাড়ি ক্রয়ের যে আনন্দ-অনুভূতি, অনলাইনে ক্রয়ের অভিজ্ঞতা তার ধারেকাছেও নেই। একজন ভোক্তা যখন কোনো এসইউভি বা হীরের আংটি কেনে, তার যে অনুভূতি হয় তা দিতে সক্ষম নয় ওয়েবসাইটগুলো। শুধু বিলাসবহুল পণ্যগুলোই যে তাদের অনলাইন কৌশল পাল্টাবে তা নয়, অন্য সব খাতই এটা ভেবে দেখবে।

গত তিন দশকের দ্রুত পরিবর্তনের কথা মাথায় রেখে আগামী দিনগুলোতে ওয়েবের দুনিয়া যে সম্প্রসারিত হবে তা স্পষ্ট। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিং (এমএল) অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন তোরলিনি।

অতি সাধারণভাবে ৩০ বছর আগে যাত্রা করে বিশ্বব্যাপী মানুষের নিত্য অভিজ্ঞতার অংশ হয়ে পড়েছে ওয়েবসাইট। আগামী ৩০ বছরে তা কোন উচ্চতায় পৌঁছবে, অনেক প্রযুক্তিবিদের পক্ষেও এর পূর্বাভাস দেয়া কঠিন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাইবার হামলা
নির্বাচিত

সাইবার হামলায় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বছর ২০২৫

৫জির প্রস্তুতি শেষ ভারতের, নজরে ৬জি
টেলিকম

৫জির প্রস্তুতি শেষ ভারতের, নজরে ৬জি

বাংলাদেশে ৫ মডেলের ফোন তৈরি করছে রিয়েলমি
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ৫ মডেলের ফোন তৈরি করছে রিয়েলমি

বাংলাদেশের প্রশংসায় নাসা, স্মরণীয় সাফল্য বলছে বেসিস
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের প্রশংসায় নাসা, স্মরণীয় সাফল্য বলছে বেসিস

গান শোনার পাশাপাশি স্পটিফাই থেকে এখন কেনা যাবে কাগুজে বই
প্রযুক্তি সংবাদ

গান শোনার পাশাপাশি স্পটিফাই থেকে এখন কেনা যাবে কাগুজে বই

আপনার ব্যক্তিগত তথ্য হ্যাকারের কাছে নেই তো?
নির্বাচিত

আপনার ব্যক্তিগত তথ্য হ্যাকারের কাছে নেই তো?

Load More

ট্রেন্ডিং টপিক

ক্রিপ্টোতে গোপন টাকার নতুন স্রোত
নির্বাচিত

ক্রিপ্টোতে গোপন টাকার নতুন স্রোত

মেটার এআই চ্যাটবটকে ‘বোকা বানিয়ে’ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক
প্রযুক্তি সংবাদ

মেটার এআই চ্যাটবটকে ‘বোকা বানিয়ে’ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

শাওমির নতুন ফোনে সুপার ব্যাটারি ব্যাকআপসহ আরও যা থাকছে
নির্বাচিত

শাওমির নতুন ফোনে সুপার ব্যাটারি ব্যাকআপসহ আরও যা থাকছে

হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন যেভাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শাওমি নিয়ে এলো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২
নির্বাচিত

শাওমি নিয়ে এলো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের...

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির

বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী করে স্মার্টফোন–ট্যাবলেটসহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে অনার

বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী করে স্মার্টফোন–ট্যাবলেটসহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে অনার

টেকনো ও গুগলের নতুন উদ্যোগে এআই সুবিধা আরও সহজলভ্য

টেকনো ও গুগলের নতুন উদ্যোগে এআই সুবিধা আরও সহজলভ্য

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ আগস্ট ২০২১

বিশ্বকে পাল্টে দেয়া ওয়েবের তিন দশক

Techzoom.TV |
TechzoomTV