Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিদ্যুৎ সাশ্রয়ী ও খাবার ঠাণ্ডা করায় অনন্য স্যামসাং -এর নন-ফ্রস্ট রেফ্রিজারেটর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৫ আগস্ট ২০২১
বিদ্যুৎ সাশ্রয়ী ও খাবার ঠাণ্ডা করায় অনন্য স্যামসাং -এর নন-ফ্রস্ট রেফ্রিজারেটর
Share on FacebookShare on Twitter

প্রাচীনকাল থেকেই মানুষ খাবার ঠাণ্ডা করে সংরক্ষণের চেষ্টা করে আসছে। প্রথমে নদী ও হ্রদ থেকে বরফ সংগ্রহ করে মানুষ খাবার সংরক্ষণ করতো। এরপর সভ্যতার বিকাশের সাথে সাথে উন্মেষ ঘটে প্রযুক্তির, আবিষ্কৃত হয় রেফ্রিজারেটর নামক চমকপ্রদ এক যন্ত্রের। কালের স্রোতে সেই রেফ্রিজারেটরেও আসে অনেক পরিবর্তন, নতুন নতুন প্রযুক্তি; মানুষের চাহিদার সাথে তাল মিলিয়ে বিকাশ ঘটে এর বৈশিষ্টে এবং ডিজাইনে।

অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বক্স আকৃতির রেফ্রিজারেটরের উদ্ভাবনের মাধ্যমে এর প্রাথমিক যাত্রা শুরু হয়। এরপর কালের বিবর্তনে নতুন নতুন প্রযুক্তির সংযোজনের মাধ্যমে প্রক্রিয়াজাত হতে শুরু করে বিভিন্ন অত্যাধুনিক বৈশিষ্টের রেফ্রিজারেটর। রেফ্রিজারেটরের এমন অত্যাধুনিক সংযোজন, বিকাশ ও বৈপ্লবিক পরিবর্তনে সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করেছে বিশ্বের স্বনামধন্য হোম অ্যাপ্লায়েন্স প্রতিষ্ঠান স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস।

ব্যবসায়িকভাবে রেফ্রিজারেটর বাজারজাত হবার শুরু থেকেই এ খাতে উদ্ভাবনী ও সৃজনশীল ধারা সংযুক্ত করতে কাজ করে যাচ্ছে স্যামসাং। উদ্ভাবনী প্রতিষ্ঠান হিসেবে স্যামসাং এর পরিচয় পাওয়া যায় ১৯৯৫ সালে পৃথক ফ্রিজ ও ফ্রিজার বাজারজাত করার মাধ্যমে। একইসাথে বিদ্যুৎ সাশ্রয়ী ও শীতলীকরণের এ অনন্য কৌশল তখন বিশ্বজুড়ে স্যামসাং -এর অবস্থানকে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের তালিকায় আরও শক্ত করে তোলে। প্রতিষ্ঠার শুরু থেকেই একের পর এক উদ্ভাবনী পণ্য উৎপাদনের মধ্য দিয়ে ক্রেতাদের বিশ্বাস করে নেয় প্রতিষ্ঠানটি।

প্রথম দিকের রেফ্রিজারেটরগুলো ছিল ফ্রস্ট প্রযুক্তির; এগুলোতে খাবার রাখলে সহজে বরফ জমে যায়। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলেও খাবারকে ফ্রেশ রাখে এ প্রযুক্তির রেফ্রিজারেটরগুলো। কিন্তু বরফ জমে যাওয়ায় এ ধরণের ফ্রিজ থেকে খাবার নিয়েই সাথে সাথে খাওয়া যায় না, অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হয়। ইচ্ছা হলেই ফ্রিজ থেকে আইসক্রিম বের করে খাওয়া যায় না, অনেক সময় বরফে আটকে গেলে টেনে খাবার বের করতে বেগ পেতে হয়। এমন সমস্যা থেকে বাঁচতে নতুন করে সংযোজিত হয় নন-ফ্রস্ট প্রযুক্তি। নন-ফ্রস্ট ফ্রিজ চালুর সাথে সাথে ভিতরে শীতল হতে শুরু করে এবং টাইমার চালু হয়ে যায়। ছয় ঘণ্টা পর পর এটি হিটার চালু করে দেয়, ফলে ফ্রিজের গায়ে বরফ থাকলেও তা গলে যায়। ভিতরের তাপমাত্রা নির্দিষ্ট পর্যায়ে পৌছালে সেন্সরের মাধ্যমে হিটার বন্ধ হয়ে যায় এবং অনুকূল পর্যাপ্ত তাপমাত্রায় বরফ না জমেই খাবার থাকে টাটকা ও সুস্বাদু।

ক্রেতাদের চাহিদা অনুযায়ী স্যামসাং নন-ফ্রস্ট প্রযুক্তির রেফ্রিজারেটর বাজারে এনেছে। সময়ের সাথে পরিবর্তিত হতে থাকা মানুষের অভিরুচি ও লাইফস্টাইলকে নতুন নতুন প্রযুক্তির সাথে সমন্বয় করে বিভিন্ন বৈশিষ্ট্যের রেফ্রিজারেটর বাজারজাত করেছে স্যামসাং। নন-ফ্রস্ট রেফ্রিজারেটরগুলো মধ্যবিত্ত পরিবারের চাহিদা মেটাতে সর্বোচ্চ সুবিধা প্রদান করে তৈরি করা হয়েছে। শুধু অত্যাধুনিক প্রযুক্তিই নয়, মানুষ এখন রেফ্রিজারেটর কিনছে ঘরের শোভা বৃদ্ধির জন্যও। তাই, ঘরের সাথে মানানসই ডিজাইন ও সাইজের কথা মাথায় রেখে স্যামসাং এর রেফ্রিজারেটরগুলোতে রেখেছে বিভিন্ন কালার, ডিজাইন, সাইজ ও ফিচারের সমন্বয়। এতে ক্রেতারা সহজেই নিজের চাহিদামত রেফ্রিজারেটর পছন্দ করতে পারে।

বাংলাদেশেও এখন স্যামসাং-এর নন-ফ্রস্ট রেফ্রিজারেটর পাওয়া যাচ্ছে। মডেল, সাইজ ও ধারণক্ষমতা অনুযায়ী এ রেফ্রিজারেটরগুলো পাওয়া যাবে ৩৪,৯০০ টাকা ২,১০,০০০ টাকার মধ্যে।

পরিবর্তনশীল লাইফস্টাইলে প্রযুক্তির সাথে সামঞ্জস্য রেখে ধীরে ধীরে প্রত্যেকটি আধুনিক ঘরের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে রেফ্রিজারেটর। চাহিদা অনুযায়ী মানুষের কাছে মানানসই রেফ্রিজারেটর পৌছে দিতে এর বিকাশের যাত্রায় নতুন নতুন সৃজনশীল মাত্রা যোগ করে এ খাতকে আরও অনন্য করেছে স্যামসাং।

Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুক আইডি লুকিয়ে রাখুন এই উপায়ে
কিভাবে করবেন

ফেসবুকে বন্ধুত্বের অনুরোধ বন্ধ করবেন যেভাবে

ফোনে ডিএসএলআর ক্যামেরা!
নির্বাচিত

ফোনে ডিএসএলআর ক্যামেরা!

২০২১ সালে আইসিটি খাতের আয় হবে ৫০০ কোটি ডলার: পলক
প্রযুক্তি সংবাদ

২০২১ সালে আইসিটি খাতের আয় হবে ৫০০ কোটি ডলার: পলক

পরিবেশবান্ধব বিদ্যুৎসংযোগ নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ইডটকো বাংলাদেশ-টাইগার নিউ এনার্জি
টেলিকম

পরিবেশবান্ধব বিদ্যুৎসংযোগ নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ইডটকো বাংলাদেশ-টাইগার নিউ এনার্জি

হুয়াওয়ে জেডটিইকে লাইসেন্স দেবেন না বাইডেন
নির্বাচিত

হুয়াওয়ে জেডটিইকে লাইসেন্স দেবেন না বাইডেন

করোনা মোকাবেলায় বিনিয়োগ কমাবে অ্যালফাবেট
প্রযুক্তি সংবাদ

করোনা মোকাবেলায় বিনিয়োগ কমাবে অ্যালফাবেট

Load More

ট্রেন্ডিং টপিক

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড
নির্বাচিত

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত
বিবিধ

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!
বিবিধ

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!

সেজ্জিল মিসাইলে আকাশে অবিশ্বাস্য দৃশ্য
সোশ্যাল মিডিয়া

সেজ্জিল মিসাইলে আকাশে অবিশ্বাস্য দৃশ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix