Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আরও ২ কোটি ৬৫ লাখ টাকা ভ্যাট দিল ফেসবুক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৮ আগস্ট ২০২১
ফেসবুকে প্রতারণা : ছয় মাসে ৩৭৮ জন শনাক্ত
Share on FacebookShare on Twitter

সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ২০২১-২২ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২ কোটি ৬৫ লাখ টাকার মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দিয়েছে।

জুলাই মাসে ভ্যাটের রিটার্ন দিয়ে প্রতিষ্ঠানটি সরকারি কোষাগারে এই টাকা জমা দিয়েছে বলে নিউজবাংলাকে জানিয়েছেন ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কার্যালয়ের অতিরিক্ত কমিশনার প্রমিলা সরকার।

ফেসবুক ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে নিবন্ধিত প্রতিষ্ঠান। বুধবার জুলাই মাসের ভ্যাট বাবদ ২ কোটি ৬৫ লাখ ১০ হাজার ৭২২ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রমিলা সরকার বলেন, তিনটি প্রতিষ্ঠানের নামে এই ভ্যাট রিটার্ন জমা দিয়েছে ফেসবুক। এরমধ্যে ফেসবুক আয়ারল্যান্ড লিমিটেডের নামে ২ কোটি ৬৪ লাখ ৯১ হাজার ৬৪৩ টাকা, ফেসবুক পেমেন্টস ইন্টারন্যাশনাল লিমিটেড ১৬ হাজার ৭৮৫ টাকা এবং ফেসবুক টেকনোলজিস আয়ারল্যান্ড লিমিটেডের নামে ২ হাজার ২৯৪ টাকার ভ্যাট জমা হয়েছে।

এর আগে গত ১৫ জুলাই জুন মাসের ১৭ দিনের (১৩ জুন থেকে ৩০ জুন) প্রতিষ্ঠান তিনটি ২ কোটি ৪৪ লাখ টাকা ভ্যাট দিয়েছিল। সেটাই ছিল বাংলাদেশ সরকারকে দেয়া ফেসবুকের প্রথম ভ্যাট।

গত ১৩ জুন ফেসবুকের তিনটি প্রতিষ্ঠান ব্যবসা নিবন্ধন নম্বর বিআইএন নেয়। বিজ্ঞাপনসহ বিভিন্ন খাতের আয় থেকে সরকারকে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট পরিশোধের জন্য ওই নিবন্ধন নিয়েছিল ফেসবুক।

জুনের মতো জুলাই মাসেও ফেসবুকের পক্ষে ভ্যাট রিটার্ন জমা দেয় প্রাইসওয়াটারহাউসকুপারস বাংলাদেশ। সিটিব্যাংক এনএ-এর মাধ্যমে এই ভ্যাট দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।

দেশি-বিদেশি সব প্রতিষ্ঠান, যারা ভ্যাট নিবন্ধন দিয়েছে, তাদের নিয়মিত করদাতা হিসেবে ভ্যাট রিটার্ন জমা দিতে হয়। সেই নিয়ম অনুযায়ী ফেসবুক জুনের পর জুলাই মাসের লেনদেনের হিসাব জানিয়ে ভ্যাট রিটার্ন জমা দিয়েছে।

গত ১৩ জুন ফেসবুক ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায় নিবন্ধন নম্বর (বিআইএন) নেয় ফেসবুক, যা ভ্যাট নিবন্ধন হিসেবে পরিচিত। আয়ারল্যান্ডের ঠিকানা ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি।

এ পর্যন্ত চারটি অনাবাসী প্রতিষ্ঠান ভ্যাটের নিবন্ধন নিয়েছে। ফেসবুক ছাড়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো গুগল, আমাজন ও মাইক্রোসফট। অনাবাসী প্রতিষ্ঠান বলতে বোঝায়, যেসব প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা করে, কিন্তু কার্যালয় নেই।

২৩ মে গুগল ও ২৭ মে আমাজন ভ্যাট নিবন্ধন নিয়েছে। আর ১ জুলাই মাইক্রোসফট ভ্যাট নিবন্ধন নেয়।ফেসবুকের মতো গুগল এবং অ্যামাজনও বাংলাদেশ সরকারকে ভ্যাট দেয়া শুরু করেছে। মাইক্রোসফট দু-একদিনের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দেবে বলে জানান প্রমিলা সরকার।

Tags: ফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

এআই প্রযুক্তি টিভি দেখার অভিজ্ঞতা বদলে দিচ্ছে
প্রযুক্তি সংবাদ

এআই প্রযুক্তি টিভি দেখার অভিজ্ঞতা বদলে দিচ্ছে

বিকাশ’র কালেকশন সল্যুশন সেবা ব্যবহার করবে ই-কুরিয়ার
প্রযুক্তি সংবাদ

বিকাশ’র কালেকশন সল্যুশন সেবা ব্যবহার করবে ই-কুরিয়ার

ট্রিলিয়ন ডলার ক্লাবে এবার মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

এআই প্রযুক্তির উন্নয়নে মাইক্রোসফটের বিনিয়োগ

সোশাল মিডিয়ায় ‘সার্বক্ষণিক নজরদারিতে’ যাচ্ছে বিটিআরসি
টেলিকম

সোশাল মিডিয়ায় ‘সার্বক্ষণিক নজরদারিতে’ যাচ্ছে বিটিআরসি

হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাডমিনের ক্ষমতা আরও বাড়ছে
প্রযুক্তি পরামর্শ

হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাডমিনের ক্ষমতা আরও বাড়ছে

ল্যাপটপ ভালো রাখতে যে পাঁচ অভ্যাস পরিহার করা জরুরি
নির্বাচিত

ল্যাপটপ ভালো রাখতে যে পাঁচ অভ্যাস পরিহার করা জরুরি

Load More

ট্রেন্ডিং টপিক

নেতানিয়াহু কি সত্যিই মারা গেছেন?
বিবিধ

নেতানিয়াহু কি সত্যিই মারা গেছেন?

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ
অর্থ ও বাণিজ্য

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?
বিবিধ

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ
ই-কমার্স

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান
ছাড় ও অফার

বিএসসিপিএলসি’র ধামাকা অফার: সাবমেরিন কেবল ব্যান্ডউইডথে বিশেষ বোনাস ও মূল্যছাড়

বর্তমান সরকারের “সবার জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট”...

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix