Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পাইরেসি বন্ধে মাইক্রোসফটের ব্লকচেইন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 21 August 2021
পাইরেসি বন্ধে মাইক্রোসফটের ব্লকচেইন
Share on FacebookShare on Twitter

টরেন্টফ্রিকের এক প্রতিবেদন বলছে, সম্প্রতি ব্লকচেইন ভিত্তিক বাউন্টি সিস্টেম আর্গাসের বিস্তারিত কার্যক্রম নিয়ে নিবন্ধ প্রকাশ করেছে মাইক্রোসফট। যেখানে এটিকে সফটওয়্যার পাইরেসি বন্ধে অন্যতম স্বচ্ছ নিরাপত্তা ব্যবস্থা হিসেবে আখ্যা প্রদান করা হয়েছে।

মাইক্রোসফট ও অন্যান্য প্রযুক্তি জায়ান্টদের মতো কপিরাইট হোল্ডারদের ক্ষতি করার পাশাপাশি যেসব গ্রাহক বা ব্যবহারকারী অনলাইন থেকে পাইরেটেড সফটওয়্যার ডাউনলোড করেন তারাও মারাত্মক নিরাপত্তা ঝুঁকিতে থাকেন।

গত বছর মুসো প্রকাশিত এক প্রতিবেদনে ব্যবহারকারীদের সতর্ক করে বলা হয়, পাইরেটেড সফটওয়্যার ডাউনলোড করার জন্য যেসব ওয়েবসাইট রয়েছে, সেখানে ট্রাফিক বৃদ্ধি পেলে যেকোনো সময় ব্যবহারকারীরা মারাত্মক ম্যালওয়্যার আক্রমণের শিকার হতে পারেন।

যদি ব্যবহারকারীদের তথ্য চুরি হয়, তাহলে সফটওয়্যার, চলচ্চিত্র বা অন্যান্য অনলাইন কনটেন্টের জন্য সাধারণত যে পরিমাণ অর্থ প্রদান করতে হতো, তার থেকে বেশি ব্যয় বহন করতে হতে পারে।

মাইক্রোসফট দীর্ঘদিন ধরে অনলাইন পাইরেসির বিরুদ্ধে লড়াই করে আসছে। সেই সঙ্গে প্রতিষ্ঠানটি সফটওয়্যার অ্যালায়েন্সের (বিএসএ) একটি অংশ। এ অ্যালায়েন্স অনলাইন জগৎ ও বর্তমান বিশ্বে কপিরাইট লঙ্ঘনের বিষয় দেখভাল করে থাকে।

আর্গাস নিয়ে প্রকাশিত নিবন্ধে মাইক্রোসফট ব্লকচেইন ভিত্তিক সিস্টেম ব্যবহারের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। এর ফলে পাইরেসির বিরুদ্ধে কোনো আবেদন জমান আরো সহজ ও স্বচ্ছ হবে।

স্বচ্ছতার অভাবে পাইরেসি বন্ধের যে উদ্যোগ সেটি ফলপ্রসূ না হওয়ার পেছনের কারণও উল্লেখ করেছেন প্রতিষ্ঠানটির গবেষকরা। তারা জানান, অ্যান্টি-পাইরেসি হলো একটি মৌলিক পদ্ধতি, যেখানে বিস্তৃত জনগণের তথ্য সংগ্রহ করা হয়ে থাকে।

বিশ্বের বিভিন্ন শিল্প জোট ও কোম্পানিগুলো পাইরেসি বন্ধে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে। কিন্তু স্বচ্ছতার অভাবে এগুলো সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে। গবেষকরা বলেন, আমরা বিশ্বাস করি প্রচারাভিযানের সম্পূর্ণ স্বচ্ছতা মানুষকে সত্যিকারভাবে উৎসাহিত করতে যথেষ্ট।

অন্যদিকে, আর্গাস ব্যবহারকারীদের নাম-পরিচয় গোপন রাখার মাধ্যমে পাইরেসির বিরুদ্ধে অভিযোগ দাখিলের সুযোগ প্রদান করবে। সিস্টেমটি একটি গোপন কোডযুক্ত ওয়াটারমার্ক ব্যবহার করে পাইরেটেড কনটেন্টের উৎস খুঁজে বের করবে।
পাইরেটেড কনটেন্টের বিপক্ষে দাখিলকৃত অভিযোগ ও আপিল খারিজ হলে উেসর লাইসেন্সকে প্রথমে অভিযুক্ত ও পরে দায়ীতে পরিবর্তন করা হবে। কিন্তু মাইক্রোসফট আদৌ এ সিস্টেম বাজারে আনবে কি আনবে না, সেটি এখনো পুরোপুরি নিশ্চিত নয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন আইফোনে ছোট হতে পারে নচ, উন্নত হবে ক্যামেরা
নির্বাচিত

নতুন আইফোনে ছোট হতে পারে নচ, উন্নত হবে ক্যামেরা

জনপ্রিয়তার শীর্ষে সেরা ৫টি বাইক
অটোমোবাইল

জনপ্রিয়তার শীর্ষে সেরা ৫টি বাইক

ড্রোন উড়িয়ে বাংলাদেশ ফ্লাইং ল্যাবসের উদ্বোধন
নির্বাচিত

স্বাধীনতা দিবসে ঢাকার আকাশ মাতাবে ৮০০ ড্রোন

মন খারাপের কথা শোনে ‘মাইন্ডি’
প্রযুক্তি সংবাদ

মন খারাপের কথা শোনে ‘মাইন্ডি’

মোবাইলে পর্নসাইট বন্ধ করুন এক মিনিটে
প্রযুক্তি সংবাদ

মোবাইলে পর্নসাইট বন্ধ করুন এক মিনিটে

বাংলাদেশে তৈরি শাওমির প্রথম স্মার্টফোন
নির্বাচিত

বাংলাদেশে তৈরি শাওমির প্রথম স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

এআই প্রযুক্তি ও নিরাপত্তা নিয়ে দ্বন্দ্ব বাড়ছে যুক্তরাষ্ট্র ও চীনের
প্রযুক্তি সংবাদ

এআইয়ের সরবরাহ শৃঙ্খলে মুনাফার বড় অংশ যাচ্ছে গুটিকয়েক প্রতিষ্ঠানের হাতে

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু
প্রযুক্তি সংবাদ

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

ট্রেড লাইসেন্স, নাগরিকত্ব সনদ কিংবা পানি ও বিদ্যুৎ...

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 August 2021

পাইরেসি বন্ধে মাইক্রোসফটের ব্লকচেইন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix